জাদুকরদের অবিচল থাকা, তাদের জীবনের চেয়েও ঈমানকে ভালোবাসা, অতপর বনী ইসরাঈলের ওপর ফেরাউনের নির্যাতন, ফেরাউন ও তার সহযোগীদের ওপর আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ, ফসলের ক্ষয়ক্ষতি, বন্যা, পংগপাল, উকুন, ব্যাং ও রক্ত দিয়ে শাস্তি দান, প্রতিবার ফেরাউন কর্তৃক মৃসাকে দোয়া করে আযাব বন্ধ করার জন্যে অনুরোধ, আযাব হটে যাওয়ার পর আবার তাদের আগের অপকর্মে ফিরে যাওয়া, অতপর তাদের পক্ষ থেকে জানিয়ে দেয়া যে, যতো রকমের আযাবই আসুক, তারা ঈমান আনবে না। অবশেষে আল্লাহর আয়াতসমূহকে অব্যাহতভাবে অস্বীকার করা ও তার পরীক্ষার সদুদ্দেশ্য সম্পর্কে উদাসীনতার ফলে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন, তাদেরকে সমুদ্রে ডুবিয়ে মারা ও মুসা (আ.)-এর জনগোষ্ঠীকে যুলুম-নির্যাতনে ধৈর্য ধারণের প্রতিদান স্বরূপ ও তাদেরকে সুখ-শান্তি দিয়ে পরীক্ষা করার উদ্দেশ্যে পৃথিবীর খেলাফত তথা শাসন ক্ষমতায় অধিষ্ঠিতকরন- এই সমস্ত ঘটনার বিবরণ রয়েছে । ফেরাউনের শোচনীয় পরিণতির মধ্য দিয়ে আল্লাহর সেই শাশ্বত নীতি বাস্তবায়িত হয়েছে, যার মূলকথা হলো, নবীদের দাওয়।৩ প্রত্যাখ্যানকারীদেরকে চূড়ান্তভাবে ধ্বংস করার আগে প্রথমে দুঃখকষ্ট ও বিপদ আপদ এবং পরে সুখ ও সমৃদ্ধি দিয়ে পরীক্ষা করা হয়। তাশুতী শক্তিন্ বিল্রক্দ্দে সুত্না আ-)-_ এক স্ৎ্শ্রা আমি ফেরাউনের সাথে মুসার ও বনী ইসরাঈলের সাথে মূসার আচরণ ও কর্মকান্ডকে আলাদা আলাদা দুটো অংশে ভাগ করা সমীচীন মনে করেছি। কেন না উভয়ের প্রকৃতি ভিন্ন ধরনের । এখানে পুরো কাহিনীটা একটি আয়াতে অতি সংক্ষেপে উল্লেখ করার মধ্য দিয়ে মূল কাহিনীর সূচনা করা হয়েছে এবং সেই সাথে এই কাহিনী বর্ণনার উদ্দেশ্যটাও জানিয়ে দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “অতপর তাদের পরে আমি ফেরাউন ও তার জনগোষ্ঠীর কাছে মূসাকে আমার আয়াতসমূহ দিয়ে পাঠিয়েছিলাম। কিন্তু তারা এই আয়াতগুলোর ওপর অবিচার করলো। নৈরাজ্যবাদীদের কী পরিণতি হলো দেখে নাও ।" (১০৩) এখানে এই কাহিনী বর্ণনার উদ্দেশ্যটা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সে উদ্দেশ্যটা হলো, উচ্ছংখল, নৈরাজ্যবাদী ও আল্লাহদ্রোহীদের কী পরিণাম হয়ে থাকে, সেটা প্রত্যক্ষ করা । উদ্দেশ্য উল্লেখ করে এই সংক্ষিপ্ত বিবরণ দেয়ার পর পর্যায়ক্রমে ঘটনার বিভিন্ন অংশ বিশদভাবে আলোচিত হয়েছে। কাহিনীটাতে বেশ কিছু জীবন্ত দৃশ্য চিত্রায়িত হয়েছে, এর মধ্যে বেশ কিছু সাড়া জাগানো সংলাপ ও কর্মকাণ্ড অন্তর্ভুক্ত হয়েছে। এর প্রতিক্রিয়া ও বৈশিষ্টসমৃহও আলোচিত হয়েছে, শিক্ষণীয় বিষয়গুলোর প্রতিও মনোযোগ আকর্ষণ করা হয়েছে এবং বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর দিকে আহবানকারী ও আল্লাহর বান্দাদের ওপর গায়ের জোরে জেঁকে বসে প্রভুত্কারীদের মধ্যে যে চিরন্তন ছন্দ সংঘাত বিরাজমান, তার ধরন ও প্রকৃতি বিশ্লেষণ করা হয়েছে। সেই সাথে ইসলামী আকীদা ও আদর্শের শক্তি ও পরাক্রম এমনভাবে প্রকাশ করা হয়েছে যে, তা কোনো অবস্থাতেই ক্ষমতার মদমত্ত স্বৈরাচারী শাসকদের চোখ রাংগানি ও হুমকি ধমকিকে ভয় পায় না। ১০৩নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “অতপর আমি মূসাকে আমার নিদর্শনাবলীসহ ফেরাউন ও তার দলবলের কাছে পাঠালাম । কিন্তু তারা আমার নিদর্শনাবলীর ওপরবাড়াবাড়ি করলো। অর্থাৎ ওই সব জনপদ নূহ, হুদ, সালেহ, লূত, শোয়ায়ব প্রমুখ নবীরা যে সব জনপদে প্রেরিত হয়েছিলেন) ও আল্লাহর নবীদের দাওয়াত প্রত্যাখ্যানকারী ওই সব জনপদের অধিবাসীদের ///.091190781-0017
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।