তেমনি করে তোমরা আবার ফিরে যাবে । এদের মধ্যে একদল তো সঠিক পথেই চলছে এবং আর এক দলের পথত্রষ্টতাই অবধারিত হয়ে গেছে। ওরা হচ্ছে সেই সব ব্যক্তি, যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানদেরকে তাদের বন্ধু পরিচালক বলে গ্রহণ করছিলো, অথচ তারা মনে করছিলো যে, তারাই হেদায়াতপ্রাপ্ত। | আর সকাল-সন্ধ্যা সত্য ও মিথ্যা (হক ও বাতেল)-এর মধ্যে সংগ্রাম চালু রয়েছে, এ সংগ্রাম হেদায়াত ও গোমরাহীর মধ্যে, এ সংগ্রাম নবী-রসূলের দল এবং সম্মানিত মোমেন দলের সাথে অহংকারীর দল ও সত্যকে তুচ্ছ জ্ঞানকারীদের সংগ্াম। এ ছন্দ একবার হয়েই শেষ হয়ে যায় না, বরং বরাবর এ সংঘাত সংঘর্ষ চলে এসেছে এবং চলতে থাকবে । আর এসব যুদ্ধের ফলাফলও একই । এসব সংঘর্ষের মধ্য দিয়েই ঈমানের পাতা শুভ্র সমুজ্ল হয়ে ওঠে আর কুশ্রী কদাকার হয়ে ওঠে মিথ্যার পাতা । এমনি করে মিথ্যার ধ্বজাধারীরা সত্যের বিরুদ্ধে মাথা তোলে এবং সুযোগ পেলে হেদায়াতের ধারক-বাহকদেরকে আক্রমণ করে । এ বিষয়টিকে আলোচ্য প্রসংগ তুলে ধরেছে যেন এর থেকে সঠিক শিক্ষা গ্রহণ করা যেতে পারে এবং অন্যায়কারী ও অহংকারী না-ফরমানের দল সতর্ক হতে পারে। পবিত্র এসব স্থৃতি সূরার মধ্যে এক বিশেষ ধারায় পেশ করা হয়েছে। তারপর প্রতিটি স্তর পার হওয়ার পর দেখা যায় নতুন আর এক সংঘর্ষ এগিয়ে আসে । সেখানেও অবশেষে সত্যেরই বিজয় হয় ৷ এইভাবে চলতে থাকে এসব বিবরণধারা ৷ সম মানব জীবনের আগমন ও প্রত্যাবর্তনের কাহিনী এক নির্দিষ্ট ধারায় এ সূরার মধ্যে পেশ করা হয়েছে। যার মধ্যে ফুটে উঠেছে মানব ইতিহাসের পাতায় পাতায় লিপিবদ্ধ আল্লাহ যমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের কথা। তারপর দীর্ঘদিন ধরে স্থায়ী এ আন্দোলনের সুদূর-প্রসারী ফলের বর্ণনা এসেছে। দেখানো হয়েছে কেমন করে সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছে যা শুরুই হয়েছিলো দ্বীন প্রতিষ্ঠার মিশন নিয়ে। এই হচ্ছে এ সূরা মধ্যে বর্ণিত আর একটি দিক যা সূরায়ে আন্য়ামে বর্ণিত হয়নি, যদিও দেখা যায় মিথ্যার ওপরে প্রতিষ্ঠিত দল এবং মিথ্যা ব্যবস্থাকে বিজয়ী করার জন্যে চেষ্টারত দলের চেহারা তুলে ধরার ব্যাপারে এবং কেয়ামত ও সৃষ্টিকুলের গতি-প্রকৃতির বর্ণনা করার ব্যাপারে দুটি সূরা একই প্রকারের ভূমিকা পালন করেছে। তবে, দুটি সূরার বর্ণনাভংগি এতোটা ভিন্ন যে, পাশাপাশি পাঠ করলে এ পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। দুটি সূরার পৃথক পৃথক ব্যাখ্যা করলে অবশ্য এই পার্থক্য ধরা পড়ে। প্রত্যেকটি সুরার মধ্যে আলোচিত বিষয়ের সাথে সংগতি রেখেই তার ব্যাখ্যা আসে । আর প্রসংগক্রমে এখানে বলা দরকার যে, সূরায়ে আনয়ামে আকীদা বিশ্বাসের বিষয়টি উল্লেখ হয়েছে দফায় দফায়, যেমন করে একটি ঢেউ শেষ হতে না হতে আর একটি ঢেউ আছড়ে পড়ে বালিয়াড়ির ওপরে । আর এসময়ে দৃশ্যপটে যে ছবিগুলো ভেসে ওঠে তা কম্পমান, সমুজ্বল এবং হৃদয় আকর্ষণকারী ৷ মনোরম এ দৃশ্যের দিকে তাকিয়ে মন পুলকিত হয়, নেচে ওঠে ধমনী । এ ঘটনাগুলো যখন ঘটে, তখন গানের সুরের মতোই তা মধুর লাগে, কি দ্রতগতিতে ও হঠাৎ করে এসব দৃশ্য হৃদয়াবেগের মধ্যে এনে দেয় অভাবনীয় এক উচ্ছাস। কিন্তু আ'রাফের বর্ণনা প্রসংগ এইভাবে আবেগ সৃষ্টি করার পরিবর্তে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে উদ্বুদ্ধ করে ঘটনাগুলো পেশ করে সহজভাবে বাস্তব কর্মপদ্ধতি গ্রহণ করার আহব্বান জানিয়ে । এ যেন বিশাল এক কাফেলার সুদীর্ঘ সফরের শিহরণ জাগানো অভিজ্ঞতা, যদিও তা প্রতি মনযিলে নব নব রূপে আসে এবং সফরের পরিসমাপ্তি না হওয়া পর্যন্ত এ বৈচিত্র নিত্য নতুন আকারে হাযির হয় । তবে নতুন নতুন ঘটনার আগমন কখনও কখনও কঠিন অবস্থা বয়ে নিয়ে আসে, বিশেষ করে যে সব পথে চললে এবং যে সব কাজ করলে শাস্তির ভয় বিনা এম ২ খে ///.09119021-0017
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।