Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আটকে থাকে না। যে কারণে তাদের ঈমান আনা আটকে থাকে, তা হলো তাদের উন্মুক্ত, উদার ও প্রশস্ত মনের অভাব, হেদায়াতের প্রতি আকর্ষণের অভাব এবং তার অনুভূতির অভাব । আসলে তাদের সহজাত স্বভাব প্রকৃতি ও বিবেক-বুদ্ধি- যা কোনো কিছুকে গ্রহণ করে ও সাড়া দেয়- সজীব ছিলো না। হেদায়াতের বাণী ও ঈমানের যুক্তি-প্রমাণের প্রতি তারা যখন মনোযোগ দিলো না, তখন আল্লাহ তায়ালা তাদের অন্তরকে সিল করে দিলেন এবং বন্ধ করে দিলেন । ফলে তা আর সত্যের ডাকে সাড়া দেয়া ও তা গ্রহণ করার যোগ্যতা হারিয়ে ফেলে। আল্লাহ তায়ালা তাই আয়াতের শেষে বলেন, আর সিল করা লোকদের সম্পর্কে যে তিক্ত অভিজ্ঞতা অর্জিত হয়েছে, সে সম্পর্কে আল্লাহ তায়ালা পরবর্তী আয়াতে (১০২ নং) বলেন, “আমি তাদের অধিকাংশকেই প্রতিশ্রুতি রক্ষাকারী পাইনি যে প্রতিশ্রতির কথা এখানে বলা হয়েছে, তা মানব সৃষ্টির সময়ে আল্লাহর গৃহীত সেই অংগীকারও হতে পারে, যা সূরার শেষের দিকে আলোচিত হয়েছে, “যখন তোমার প্রতিপালক আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের পরবর্তী বংশধরদেরকে বের করে তাদের সাক্ষ্য গ্রহণ করলেন যে, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বললো, হা, আমরা সাক্ষ্য দিলাম ।' .... আবার এর অর্থ সেই অংগীকারও হতে পারে, যা নবীদের প্রতি ঈমান আণয়নকারী তাদের পূর্ব পুরুষরা দিয়েছিলেন। পরে পরবর্তীরা তা থেকে বিদ্যুত হয়। এ ধরনের বিচ্যুতি সকল জাহেলী যুগেই ঘটে থাকে । এক একটি প্রজন্ম একটু একটু করে বিপথগামী হতে হতে এক সময় ঈমানের অংগীকার ভংগ করে ফেলে এবং জাহেলিয়াতের দিকে প্রত্যাবর্তন করে । যে অংগীকারই বুঝানো হোক, একথা স্পষ্ট হয়ে গেছে যে, বিধ্বস্ত জাতিসমূহের বেশীর ভাগ আল্লাহর সাথে কোনো ওয়াদা রক্ষা করেনি, হয় সরাসরি ওয়াদা ভংগ করেছে, নচেত ধৈর্যহারা হয়ে ওয়াদার দাবী পূরণ ও তার দায় দায়িত্ব পালন করে সরল ও সঠিক হেদায়াতের পথে বহাল থাকেনি। আল্লাহ তায়ালা এ কথাই আয়াতের শেষাংশে বলেছেন, “তাদের অধিকাংশকে আমি কেবল অবাধ্যই পেয়েছি।" অর্থাৎ আল্লাহর দ্বীন থেকে ও তার প্রাচীন অংগীকার থেকে বিচ্যুত পেয়েছি। এ হচ্ছে স্বেচ্ছাচারিতা ও ওয়াদা খেলাফীর ফল। যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ও অংগীকার রক্ষা করে না, হেদায়াতের সরল ও সঠিক পথে বহাল থাকে না, আল্লাহর নির্দেশা অনুযায়ী জীবন যাপন করে না, তাদের বিপথগামী হওয়া, দলে দলে বিভক্ত হওয়া ও আল্লাহর অবাধ্য হওয়া অনিবার্য ও অবধারিত । বিধ্বস্ত জনপদগুলোর অধিবাসীদের মধ্যে এই সব বৈশিষ্ট্য বিদ্যমান ছিলো এবং এগুলোই তাদের শোচনীয় পরিণতি ডেকে এনেছিলো। ///.09119021-0017

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।