Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

_হেদায়াতের আলোকে পৃথিবীতে সব সময় সংস্কার ও সংশোধনের কাজে ব্যাপৃত থাকতো এবং তারা একমাত্র ভয় আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করতো না। আল্লাহর সেই অপ্রতিরোধ্য শাস্তি ও অদৃশ্য কৌশল সম্পর্কে কেন আমাদেরকে সর্বক্ষণ ভীতি প্রদর্শন করা হয়, সে রহস্য আমাদের এখান থেকেই বুঝে নেয়া উচিত। আমাদের বুঝা উচিত যে, এর উদ্দেশ্য আমাদেরকে উদ্বিগ্ন ও উৎকষ্ঠিত করে নিস্কিয় করে দেয়া নয়, বরং সদা জাগ্তত ও সদা সতর্ক রাখা, আতংকে দিশেহারা করে দেয়া নয়, বরং সদা সচেতন ও সংবেদনশীল রাখা । জীবনকে নিশ্চল করে দেয়া নয়, বরং সীমালংঘন ও দান্তিকতা প্রদর্শন থেকে রক্ষা করা । কোরআনের বর্ণনাভংগি এমন যে, তা মানুষের রকমারি মনস্তত্ব ও তার নিত্য পরিবর্তনশীল মনের সুচিকিৎসা করে। অনুরূপভাবে তা বিভিন্ন জাতি ও গোষ্ঠীর রকমারি মানসিকতারও সুচিকিৎসা করে। প্রত্যেকের জন্যে সে উপযুক্ত ওষুধ নির্বাচন ও প্রয়োগ করে । দুনিয়ার বিভিন্ন শক্তি ও পার্থিব জীবনের বিভিন্ন সমস্যার ভয়ে যখন সে দিশেহারা হয়ে পড়ে, তখন সেঁ তাকে | আল্লাহর ওপর নির্ভরশীলতা ও আল্লাহর নিরাপদ আশ্রয়ে আশ্রয় গ্রহণের মাধ্যমে পরিতৃপ্তি নামক ওষুধের দু'এক ফৌটা খাইয়ে দেয়। আর যখন সে দুনিয়াবী শক্তির ওপর ও পার্থিব জীবনের হঠকারিতা ও উদ্ধত্য সৃষ্টিকারী উপকরণগুলোর ওপর ভর করে ওদ্ধত্য ও দান্তিকতা প্রকাশ করতে থাকে, তখন সে তাকে খাইয়ে দেয় দুনিয়ায় আল্লাহর আযাব নাযিল হওয়ার ভয় নামক ওষুধের কয়েক ফৌটা। বস্তুত, আল্লাহর সৃষ্টির স্বভাব প্রকৃতি ও চাহিদা সম্পর্কে আল্লাহই সবচেয়ে ভালো জানেন কেননা তিনি অত্যন্ত সৃক্ষ্দর্শী ও অভিজ্ঞ ।(১) সততকে প্রত্যাখ্খ তান কল্াক্স পক্সিণত্ি এ যাবত বিশ্ব-প্রকৃতিতে কার্যকর আল্লাহর নিয়ম ও বিধির বিবরণ দেয়া ও সে সম্পর্কে মানবীয় চেতনাকে সজাগ করার পর, এবার শুরু হয়েছে রসূল (স.)-কে সম্বোধন করে আল্লাহর আযাবে বিধ্বস্ত জনপদবাসীর পরিণাম অবহিত করা, তার মাধ্যমে ঈমান ও কুফরের স্বভাব প্রকৃতি উন্মোচিত করা এবং মানুষের সাধারণ স্বভাব প্রকৃতি, যা এই ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর স্বভাব দেখে জানা যায়, তা উন্মোচন করার পালা । যেমন আল্লাহ ১০১ ও ১০২ আয়াতে বলেন, “ওই জনপদগুলোর কাহিনী আমি তোমাকে শুনাচ্ছি। তাদের মধ্য থেকে আগত রসূলরা তাদের কাছে অকাট্য প্রমাণাদি নিয়ে এসেছিলো । কিন্তু তারা যে বিষয়টিকে ইতিপূর্বে অস্বীকার করেছিলো তখনো তার ওপর ঈমান আনলোনা। এভাবেই আল্লাহ তায়ালা কাফেরদের হৃদয়ে সিল মেরে দেন। আমি তাদের অধিকাংশের মধ্যেই প্রতিশ্রুতি রক্ষার গুণ দেখতে পাইনি। তাদের অধিকাংশকে আমি কেবল অবাধ্যই পেয়েছি।” বস্তুত, এভাবে আল্লাহর ওহী ও নির্দেশনার মাধ্যমে রসূল (স.)-কে তার একেবারে অজানা ইতিহাস অবহিত করেন। ৃ্‌ “তাদের কাছে তাদের মধ্য থেকে আসা রসূলরা অকাট্য প্রমাণাদি নিয়ে এসেছেন কিন্তু ওই অকাট্য প্রমাণাদি তাদের কোনো কাজে লাগেনি। এসব অকাট্য প্রমাণাদি আসার পরও তারা আগের মতোই অবিশ্বাস ও অস্বীকার অব্যাহত রেখেছে। প্রমাণাদি আসার আগে যে দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে, প্রমাণ আসার পরও তার ওপর ঈমান আনেনি । যুক্তি প্রমাণ অবিশ্বাসীদেরকে ঈমান আনতে উদ্বুদ্ধ করে না। কেননা শুধু এর অভাবেই তাদের ঈমান আনা (১) মোহাম্মদ কৃতুব রচিত দু'খানা পুস্তক “মানহাজুত তারবয়াতিল ইসলামিয়া' (ইসলামী শিক্ষা পদ্ধতি) এবং “দারাসাতুন ফিন নাফসিল ইনসানিয়া* (মানবীয় মনস্তত্ব) ///.091019021-0017

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।