“যমীনের পূর্ববর্তী অধিবাসীদের পরে যারা উত্তরাধিকারী 'হয়েছে, তাদের সুপথপ্রান্তির জন্যে কি এটাই যথেষ্ট নয় যে, আমি ইচ্ছা করলেই তাদের পাপের দরুন শাস্তি দিতে পারি এবং তাদের অন্তরে সিল মেরে দিতে পারি, ফলে তারা আর শুনবে না?" আল্লাহর নিয়ম অমোঘ ও অপরিবর্তনীয় এবং তার ইচ্ছা অপ্রতিরোধ্য । কাজেই পূর্ববর্তীদের মতো তাদেরকে আল্লাহ তায়ালা পাপের শান্তি দেবেন না এ নিশ্চয়তা তাদেরকে কে দিয়েছে? আল্লাহ তায়ালা তাদের অন্তরকে সিল করে দিয়ে তাদের হেদায়াতপ্রাপ্তির সম্ভাবনা এমনকি হেদায়াতের কথা শোনার ক্ষমতাও বিলুপ্ত করে দিয়ে দুনিয়া ও আখেরাতে গোমরাহীর শাস্তি তাদেরকে দিতে পারেন এ কথা তারা ভুলে গেলো কিভাবে? বস্তুত, তাদের পূর্ববরতীদের ধ্বংসের ঘটনা, তাদের উত্তরাধিকারী হিসাবে পরবতীদের আবির্ভাব এবং আল্লাহর আবহমানকাল ধরে চালু নিয়ম- এসব কিছুতে তাদের সতর্ক হওয়ার মতো যথেষ্ট উপকরণ ছিলো। কারো মিথ্যে আশ্বাসে উদ্ধত্য প্রকাশ করা ও উদাসীন হওয়া তাদের উচিত ছিলো না ! তাদের পূর্ব-পুরুষদের শোচনীয় পরিণতি থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত ছিলো, যাতে সেই পরিণতি তাদেরও না হয়। অবশ্য তারা যদি হেদায়াতের বাণী শ্রবণ করে, তবেই তাদের সেই পরিণতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। কোরআনে এই সব হুশিয়ারী ও সতর্কবাণী উচ্চারণ দ্বারা আল্লাহ তায়ালা মানুষকে আতংক ও উদ্বেগ উৎকষ্ঠার মধ্যে জীবন যাপন করতে বাধ্য করতে চান না। তিনি চান না। যে, মানুষ অস্থিরতা ও ত্রাসে সর্বক্ষণ কম্পমান থাকুক এবং দিনে বা রাতে যে কোনো মুহূর্তে সে ধ্বংস হয়ে যেতে পারে এই আশংকায় সারাক্ষণ শংকিত থাকুক । কেননা সর্বক্ষণ অজানা আশংকা, ভবিষ্যতের ব্যাপারে সার্বক্ষণিক দুর্ভাবনা এবং প্রতি মুহুর্তে ধ্বংস হওয়ার সম্ভাবনা মানুষের কর্মশক্তিকে নিস্তিয় ও বিপর্যস্ত করে দিতে পারে । এতে করে, কর্ম, উৎপাদন, উন্নয়ন ও দেশ গঠন প্রক্রিয়া ব্যাহত হতে পারে এবং এসব কিছু থেকে মানুষ হতাশ ও নিরুৎসাহিত হয়ে যেতে পারে। আল্লাহ তায়ালা শুধু চান যে, মানুষের ভেতরে সতর্কতা, আত্মসংযম, আত্মনিরীক্ষণ, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ, মানব জাতিসমূহ সকল সৃষ্টি জগতের চালিকাশক্তি কী তা জানুক, আল্লাহর সাথে সার্বক্ষণিক সংযোগ ও সম্পর্ক রাখুক এবং জীবনের সুখ-শান্তি ও আরাম আয়েশের কারণে অহংকারী না না হয়ে আরো বিনয়ী হওয়ার মানষিকতা অর্জিত হোক। আল্লাহ্ তায়ালা তার সেই সব বান্দাকে দুনিয়া ও আখেরাতে সাফল্য, সন্তোষ, শান্তি ও নিরাপত্তা দানের প্রতিশ্রুতি দিয়েছেন, যারা তীর সম্পর্কে সংবেদনশীল থাকে, তীর সম্পর্কে সতর্ক থাকে, জীবনকে কলুষিত করতে পারে এমন সব কিছু থেকে দূরে থাকে এবং তার প্রতি একনিষ্ঠ আনুগত্য বজায় রাখে । তাদেরকে তিনি তাঁর ঘনিষ্ঠ সানিধ্যে নিরাপদ আশ্রয়ে অবস্থানের আহ্বান জানান- অহংকার ও গর্ব উৎপাদনকারী বস্তুগত সহায় সম্পদের আশ্রয় নয় । তাদেরকে তিনি তার অটুট ক্ষমতার ওপর নির্ভর করার আহ্বান জানান- তাদের ক্ষয়িষ্ণ বস্তুগত শক্তির ওপর নয়। তাদেরকে তিনি তার অমর ও অক্ষয় সম্পদের আশ্রয় নেয়ার আহ্বান জানান তাদের নিজেদের ক্ষণস্থায়ী পার্থিব সম্পদের আশ্রয় নয়। আল্লাহর প্রতি যথার্থ ঈমান আনয়নকারী ও যথার্থ খোদাভীরু একদল বান্দা অতিক্রান্ত হয়ে গেছে। তারা আল্লাহর আযাবের ব্যাপারে নিশ্চিন্ত ও উদাসীন থাকতো না এবং তার ওপর ছাড়া আর কারো ওপর নির্ভর করতো না। এ দুটি গুণের কারণে তাদের অন্তর সব সময় ঈমানী বলে বলীয়ান থাকতো, আল্লাহ্র স্বরণে সর্বদা ব্যস্ত ও তৃপ্ত থাকতো, শয়তান ও তার কৃপ্ররোচনার ওপর সব সময় বিজয়ী ও পরাক্রান্ত থাকতো, আল্লাহর //4.091190781-0017
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।