'জনপদবাসী কি ভয় পায় না যে, তাদের ওপর আমার শাস্তি রাতের বেলায় ঘুমের ঘোরে নাধিল হয়ে যেতে পারে? অথবা জনপদবাসী কি ভয় পায় না যে, আমার শাস্তি তাদের ওপর দিন দুপুরে তাদের খেলাধুলার সময়েও অবতীর্ণ হয়ে যেতে পারে? তারা কি আল্লাহর কৌশল সম্পর্কে নিশ্চিন্ত! আল্লাহর কৌশল সম্পর্কে কেবল তারাই নিশ্চিন্ত হতে পারে যাদের ধ্বংস (আয়াত ৯৬-৯৯) অর্থাৎ বিপদাপদ ও সুখ সমৃদ্ধি দিয়ে পরীক্ষা করা আল্লাহর আবহমানকালের রীতি, একথা জানা সত্তেও এবং আল্লাহর বাণীকে প্রত্যাখ্যানকারী জনপদবাসীর ধ্বংসের পর তাদের উত্তরসূরী হিসাবে একই বিধ্বস্ত জনপদের অধিবাসী হওয়া সত্তেও তারা কি নিশ্চিন্ত যে, তাদের যে- কোনো অসতর্ক মুহুর্তে বিশেষত, রাতের বেলায় ঘুমের ঘোরে আল্লাহর শাস্তি তথা ধ্বংস ও বিনাশ তাদের ওপর নেমে আসতে পারে । নিদ্রিতাবস্থায় মানুষের ইচ্ছা ও শক্তি বলতে কিছুই থাকে না। তখন সে কোনো রকম সতর্কতা অবলম্বন করতে, এমনকি একটি ক্ষুদ্র পোকামাড়ক থেকেও নিজেকে রক্ষা করতে পারে না। আর তা যখন পারে না, তখন অসীম শক্তিধর আল্লাহর শাস্তি থেকে কিভাবে আত্মরক্ষা করবে? তার শাস্তি তো মানুষ জেগে থাকা অবস্থায় সর্বাত্মক সতর্কতা অবলম্বন করেও রোধ করতে পারে না। দিন দুপুরে তারা যখন খেষ তামাশায় মত্ত তখনো তাদের ওপর আল্লাহর আযাব আসতে পারে। খেলাধুলায় মত্ত থাকা কালেও মানুষ সম্পূর্ণ উদাসীন হয়ে যায় এবং সতর্ক প্রস্তুতি নেয়ার সময় ও সুযোগ পায় না। তখন তার ওপর কেউ আক্রমণ চালালে তা সে ঠেকাতে পারে না। আর আল্লাহর আক্রমণের তো প্রশ্নই ওঠে না। কেননা মানুষ স্বাভাবিক অবস্থায় থেকে পূর্ণ প্রস্তুতি নিয়েও তা প্রতিহত করতে পারে না। মানুষ জেগেই থাকুক বা ঘুমিয়েই থাকুক, খেলায় মত্ত থাকুক বা স্বাভাবিক অবস্থায় থাকুক, আল্লাহর আযাব এতো ভয়ংকর'যে, কোনো অবস্থাতেই তা প্রতিরোধ করার কোনো ক্ষমতা কারো নেই। তবু কোরআন মানুষের দুর্বল সময়কার অবস্থাটাই তুলে ধরেছে, যাতে তার চেতনার ওপর জোরদার প্রভাব বিস্তার করা যায় এবং তাকে অসতর্ক ও দুর্বল মুহূর্তে আকম্মিকভাবে নেমে আসা আল্লাহর আযাব থেকে আগে ভাগেই সাবধান করা যায়। এ ধরনের আযাব সচেতন বা অচেতন যে অবস্থাতেই আসুক না কেন, সবই সমান । এ থেকে তার নিস্তার পাওয়া অসন্ভব। “তারা কি আল্লাহর কৌশল থেকে নিশ্চিন্ত হয়ে গেছে? আল্লাহর কৌশল থেকে কেবল তারাই নিশ্চিন্ত হয়, যাদের ধ্বংস অনিবার্য ।' এখানে “আল্লাহর কৌশল, দ্বারা আল্লাহর সেই সৃত্ষ্স ও প্রচ্ছন্ন কৌশল ও শাস্তিকে বুঝানো হয়েছে, যা মানুষের কাছে অদৃশ্য । “তারা কি ..... নিশ্চিন্ত হয়ে গেছে?' এর দ্বারা বুঝানো হয়েছে যে, তারা কি মনে করে তাদের আল্লাহর কৌশল অর্থাৎ আযাব থেকে সতর্ক হওয়ার কোনো প্রয়োজন নেই? আয়াতের শেষাংশের অর্থ হলো, আল্লাহর আযাব থেকে নিশ্চিন্ত ও উদাসীন হয়ে যাওয়ার অবধারিত পরিণাম হলো ক্ষতিগ্রস্ত হওয়া ও ধ্বংস হওয়া । যারা এই ধ্বংস ও ক্ষতির যোগ্য তারাই এ সম্পর্কে উদাসীন হয়ে থাকে । অর্থাৎ তারা তাদের পূর্ব পুরুষদের পাপের পরিণামে ধ্বংস হয়ে যাওয়ার পর তারা জনপদসমূহের উত্তরাধিকারী হয়েছে। তবু কি তারা আল্লাহর অদৃশ্য আযাব সম্পর্কে উদাসীন হয়ে আছে? তাদের ধ্বংস হয়ে যাওয়া কি তাদের সুপথপ্রাপ্তির জন্যে যথেষ্ট নয়? ১০০ নং আয়াতটি লক্ষ্য করুন : //4.109119021-0017
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।