আইন কানুনের আনুগত্য করতে পারে না। সে কখনো তারই মতো আর একজন বান্দাকে তার জীবনের ওপর কর্তৃত্বকারী প্রভু হিসাবে গ্রহণ করে জীবনের কোনো ক্ষেত্রে তার নির্দেশ ও বিধান মেনে চলতে পারে না। যারা আজ নিজেদেরকে মুসলমান বলে দাবী করে, তাদের পূর্ব-পুরুষেরা যেদিন সত্যিকার মুসলমান হিসাবে পৃথিবীতে জীবন যাপন করতো, সেদিন সারা পৃথিবী তাদের অনুগত ছিলো, আকাশ ও পৃথিবী থেকে তাদের প্রতি কল্যাণ ও বরকত বর্ষিত হতো এবং আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হতো ।(১) পক্ষান্তরে অশ্ুসলিমদের ওপর আল্লাহর পক্ষ থেকে সুখ সমৃদ্ধি ও প্রাচুর্যের বন্যা বয়ে যাওয়াটা আল্লাহরই ঘোষিত রীতি । যেমন ৯৫ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “অতপর দুঃখ সরিয়ে নিয়ে সুখ দিয়েছি। ফলে তাদের উদ্ধত্য বেড়ে গেছে এবং তারা বলেছে যে, আমাদের বাপ-দাদার ওপরও সুখ ও দুঃখ আসতো ।' অর্থাৎ আল্লাহ তায়ালা তার অবাধ্য ও নাফরমান লোকদেরকে এভাবে সুখ সমৃদ্ধি দিয়ে পরীক্ষা করে থাকেন। এ পরীক্ষা বিপদ মুসিবত ও দুঃখ দারিদ্রের পরীক্ষার চেয়েও কঠিন ও ঝুঁকিপূর্ণ । এই পরীক্ষামূলক সুখ সমৃদ্ধি এবং মোমেন ও খোদাভীর বান্দাদের জন্যে আল্লাহর প্রতিশ্রাত বরকত ও কল্যাণ এক জিনিস নয়। উভয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বরকত তথা প্রবৃদ্ধি ও প্রাচুর্য সামান্য জিনিসেও হতে পারে, যদি তাকে কেউ ভালোভাবে কাজে লাগায় এবং শাস্তি, সন্তোষ ও সততার সাথে তা ব্যবহার করা হয়। এমন বহু শক্তিশালী ও বিত্তশালী জাতি রয়েছে, যাদের জীবনে শান্তি নেই, নিরাপত্তী নেই, আভ্যন্তরীণ বিভেদ ও অনৈক্যে যারা জর্জরিত, যেখানে মানুষের প্রতিটি মুহূর্ত কাটে উদ্বেগ ও উত্কষ্ঠায় এবং অস্তিত্ব বিলুপ্ত হবার আশংকায় । এ ধরনের জাতি শক্তিমান হলেও নিরাপত্তাহীন, বিত্তশালী হলেও অসুখী, প্রাচূর্যময় হলেও অতৃপ্ত এবং ও জাকজমকপূর্ণ হলেও তাদের সামনে রয়েছে শোচনীয় ও ধ্বংসাত্মক ভবিষ্যত। এ ধরনের সুখ ও সমৃদ্ধি আসলে এমন এক পরীক্ষা, যার শেষ ফল লাঞ্ছনা গ না ছাড়া আর কিছু নয়। পক্ষান্তরে ঈমান ও খোদাভীরুতার সাথে যে বরকত বা সমৃদ্ধি পাওয়া যায়, তা সহায় সম্পদের প্রবৃদ্ধি, মানসিক শান্তি ও পরিতৃপ্তি, আবেগ ও অনুভূতির নির্মলতা এবং জীবনের নিরুদেগত্ব ও নিরাপত্তার সময়ে একীভূত বহুমুখী ও সর্বাত্মক সুখ, শান্তি ও কল্যাণের নাম । এই বরকত জীবনকে প্রতি মুহূর্তে সমৃদ্ধিশালী ও মর্যাদাশালী করে । দুর্ভোগ, ধ্বংস ও বিনাশের ঝুঁকি মাথায় নিয়ে নিছক সাময়িক ভোগবিলাসের নাম বরকত নয় ।(২) আল্লাহ অবাধ্যতা হজ্ছে আযাবেক পুর্ব লক্ষণ অতীতের বিলুপ্ত ও বিধ্বস্ত জনপদণ্ডলো আল্লাহর প্রচলিত রীতি অনুযায়ী যে শিক্ষা পেয়েছে এবং নবীদেরকে প্রত্যাখ্যানকারী কাফের ও অসৎ লোকদের ওপর যে শোচনীয় পরিণতি নেমে এসেছে, তার বর্ণনা দেয়ার পর এবং সম্পদের প্রাচুর্যের আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর পরীক্ষার মাহাত্ম্য সম্পর্কে তাদের দুঃখজনক উদাসীনতার শাস্তির বিবরণ দেয়ার পর পরবর্তী কয়েকটি আয়াতে উদাসীন লোকদের চেতনা সঞ্চারে মনোযোগ দেয়া হয়েছে এবং তাদের অজান্তে দিন রাতের যে কোনো সময়ে আল্লাহর শাস্তি অবতীর্ণ হবার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, (১) এ পর্যায়ে পাঠকদের আমরা বিশেষ করে প্রাচ্যের শ্রেষ্ঠ দার্শনিক ও কৰি আল্লামা ইকবালের বিখ্যাত কাব্য শেকওয়াহ ও জওয়াবে শেকওয়াহ পড়ে দেখার আহ্বান জানাবো ।-সম্পাদক (২) আমার লেখা পুস্তক "আল ইসলামু ওয়া মুশকিলাতুল হাযারাহ' ইসলাম ও আধুনিক সভ্যতার সংকট) এবং মোহাম্মদ কুতুবের লেখা 'আত্তাতাউরু ওয়াছ ছুবাত' (প্রগতি ও স্থিতিশীলতা) দ্রষ্টব্য ৷ ///.1091019021-0017
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।