Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর প্রতি ঈমান মানুষকে তার প্রবৃত্তির দাসত্ব ও আল্লাহর বান্দাদের দাসত্ব থেকে মুক্ত করে । আর যারা আল্লাহর বান্দাদের বা নিজের প্রবৃত্তির দাসত্ব করে, তাদের চেয়ে শুধুমাত্র আল্লাহর দাসত্ব ও আনুগত্যকারীরাই যে পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠায় অধিকতর দক্ষ ও সমর্থ, তাতে কোনোই সন্দেহ নেই। আর আল্লাহর ভয় বা তাকওয়া হলো এক ধরনের সার্বক্ষণিক সতর্কতা ও সংযম, যা মানুষকে দান্তিকতা, ধৃষ্টতা, অহংকার ও ধঁদ্ধত্য থেকে রক্ষা করে, যা মানুষের জীবন ও কর্মকে সংযত ও পরিশীলিত করে, যা মানুষের সকল কর্মকাণ্ডকে অসাবধানতা ও সীমা অতিক্রম করা থেকে রক্ষা করে। ফলে তাকওয়ার গুণ সম্পন্ন মানুষ অসতর্ক ও উদ্ধত হয় না। দান্তিক হয় না, বেপরোয়া হয় না এবং সততার সীমা ছাড়িয়ে যায় না। জীবন যখন বিধি নিষেধ ও উৎসাহ উদ্দীপনাদায়ক জিনিসগুলোর মাঝে সমন্বয় সাধন পূর্বক এগিয়ে যেতে থাকে, আল্লাহকে হাযির নাধির জেনে পার্থিব কাজ সমাধা করতে থাকে, মানুষের ও প্রবৃত্তির গোলামী থেকে মুক্ত ও আল্লাহর অনুগত হয়ে কাজ করতে থাকে, তখন সে নির্ভুলভাবে এগিয়ে চলে, প্রতি পদে সে আল্লাহর সাহায্য ও সন্তুষ্টি লাভ করতে থাকে । ফলে সর্ববিধ বরকত ও কল্যাণ লাভ তার জন্যে অপরিহার্য হয়ে যায়, সব কিছুতেই সে কল্যাণ ও সাফল্য লাভ করে । এই সাহায্য ও কল্যাণের বিষয়টি প্রকাশ্য, বাস্তব ও দৃশ্যমান। এ ছাড়া আল্লাহর যে অদৃশ্য করুণা ও গায়েবী সাহায্যপ্রান্তি ঘটে, সেটা এর অতিরিক্ত আল্লাহ তার সতর্ক, সাবধানী ও সংযত মোত্তাকী পরহেযগার মোমেন বান্দাদের জন্যে যে কল্যাণের নিশ্চিত ওয়াদা করেছেন, তা সীমা সংখ্যাহীন এবং বহু প্রকারের । কোরআনের শাব্দিক অভিব্যক্তি তার সীমাহীনতাকেই স্পষ্ট করে দেয় । আকাশ ও পৃথিবী থেকে এমন অফুরন্ত পরিমাণে ও অগণিত প্রকারে.ও আকৃতিতে তা নেমে আসে যে, মানুষ তা কল্পনাও করতে পারে না। যারা আল্লাহর প্রতি ঈমান ও তাকওয়াকে নিরেট ধর্মীয় ও আধ্যাত্মিক জিনিস মনে করে এবং পৃথিবী ও মানব জীবনের সাথে সংস্রবহীন বিষয় মনে করে, তারা ঈমান ও পার্থিব জীবন এ দুটোর কোনোটাকেই জানে না ও বোঝে না। আল্লাহ তায়ালা নিজেই যখন সাক্ষ্য দিচ্ছেন যে, পার্থিব জীবন ও তার সুখ সমৃদ্ধির সাথে ঈমান ও তাকওয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তখন এ বিষয়ে সন্দেহের অবকাশ কোথায়? যে কোনো বিষয়ে আল্লাহর সাক্ষ্যই তো যথেষ্ট । মানুষের সুপরিচিত উপকরণাদির প্রতি দৃষ্টি দিলেই এই সাক্ষ্য কতো বাস্তব ও অকাট্য বুঝা যাবে। যেমন ৯৬ নং আয়াতটিতে বলা হয়েছে, কিছু লোক প্রশ্ন করে থাকে যে, আমরা তো কত মুসলিম জাতিকে দেখি নিদারুণ অভাব ও দারিদ্রের শিকার, অভাব অনটন হাহাকার দুর্ভিক্ষ তাদের নিত্য সহচর । আবার কত অমুসলিম ও অ-মোত্তাকী লোকদেরকেও দেখি সম্পদ, শক্তি ও ক্ষমতায় তারা আকাশছোয়া সাফল্যের অধিকারী । তাহলে আল্লাহর সেই অমোঘ নিয়ম কোথায় গেলো? কিন্তু আসলে এটা তাদের দৃষ্টিভ্রম ছাড়া আর কিছু নয়। . যাদেরকে তারা মুসলমান বলে চিহ্নিত করছে, তারা আসলে মোমেনও নয়, মোত্তাকীও নয়। তারা আল্লাহর একনিষ্ঠ দাসও নয় এবং আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য প্রদানে তারা সত্যবাদী নয়। তারা তাদেরই মতো একশ্রেণীর মানুষের কাছে আত্ম সমর্পণ করে দাসানুদাস হয়ে রয়েছে, তাদের আইন কানুন, মূল্যবোধ ও এঁতিহ্য অনুসরণ করে চলেছে । কাজেই তারা সঠিক অর্থে কিছুতেই মোমেন নয়। একজন মোমেন কখনো আল্লাহর আর এক বান্দার ///.091019021-0017

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।