ুসম্পমানদেক্ সাতে প্রাচুর্খেল ওযসাদা আল্লাহ তায়ালা বলেন, 'যদি ওই জনপদবাসী ঈমান আনতো ও সংযত হতো, তাহলে আমি তাদের ওপর আকাশ ও পৃথিবীর কল্যাণের দ্বার উনুক্ত করতাম । কিন্তু তারা রসূলদেরকে মিথ্যুক সাব্যস্ত করলো । ফলে আমি তাদেরকে তাদের কর্মকান্ডের কারণে পাকড়াও করলাম ।' (আয়াত ৯৬) এ হচ্ছে আল্লাহর চলমান প্রাকৃতিক নিয়মের আর একটি দিক। কোনো জনপদের অধিবাসীরা যদি নবীদেরকে মিথ্যুক সাব্যস্ত করে তাদের দাওয়াত প্রত্যাখ্যান না করে তাদের ওপর ঈমান আনতো এবং দান্তিকতা ও ধৃষ্টতা প্রদর্শনের পরিবর্তে খোদাভীতি ও সংযমের পথ অবলম্বন করতো, তাহলে আল্লাহ তায়ালা তাদের ওপর আকাশ ও পৃথিবী থেকে বরকত ও কল্যাণের দুয়ার উন্মুক্ত করে দিতেন, অর্থাৎ ওপর থেকে ও নীচ থেকে অবারিত ধারায় ও বিনা হিসাবে বরকত বা কল্যাণ লাভ করতো । এখানে কোরআনে “বরকত' শব্দটি শুধু প্রচলিত অর্থে জীবিকা তথা বস্তুগত সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এ ছারা ব্যাপকতর অর্থে আল্লাহর করুণার ধারা বুঝানো হয়েছে। এ আয়াত ও এর পূর্ববর্তী আয়াত থেকে আমরা বিশ্ব প্রকৃতি, মানব জীবন ও ইসলামী: আকীদা-বিশ্বাস সংক্রান্ত একটি তত্ব যেমন জানতে পারি, তেমনি চিনতে পারি মানবেতিহাসের ওপর প্রভাব বিস্তারকারী একটি গুরুত্বপূর্ণ উপকরণকে, যার সম্পর্কে সকল মানব রচিত মতবাদগ্ডলো শুধু অজ্ঞই নয়, বরং অস্বীকারও করে । সেই তত্তুটি এই যে, আল্লাহর প্রতি ঈমান আনা ও তীর ভয়ে তীর নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকা (তোকওয়া) মানুষের পার্থিব জীবনের. সাথে ও ইতিহাসের সাথে সম্পর্কহীন কোনো বিষয় নয়। আল্লাহর প্রতি বিশ্বাস ও তার ভয়ে সংযম অবলম্বন এই দুটো মহৎ গুণ মানুষকে আকাশ ও পৃথিবী থেকে নির্গত বরকত বা কল্যাণের যোগ্য বানায়। এটা আল্লাহর প্রতিশ্রীতি। আর আল্লাহর চেয়ে উত্তম প্রতিশ্র্তি পালনকারী আর কেউ নেই। আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, তারা মোমেনের মন নিয়েই এই প্রতিশ্রুতিকে স্বাগত জানাই । প্রথমত, এ প্রতিশ্রুতিকে শর্তহীনভাবে বিশ্বাস করি। এর কারণ কী, তা যেমন জানতে চাই না, তেমনি এ ওয়াদা যে পালন করা হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ সংশয়ও পোষণ করি না। আমরা যেমন না দেখেই আল্লাহর ওপর ঈমান এনেছি, তেমনি সেই ঈমানের দাবী মোতাবেকই আল্লাহর ওয়াদায় বিশ্বাস করি। এরপর আল্লাহর এই ওয়াদার প্রতি যুক্তির দৃষ্টিতে তাকালে এর কারণও আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। বলা বাহুল্য যে, এই যুক্তির দৃষ্টিতে তাকানোটাও ঈমানের পরিপন্থী নয়, বরং এর জন্যে ঈমানের নির্দেশও রয়েছে। আল্লাহর প্রতি ঈমান আনা দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয় যে, ঈমান আনয়নকারীর স্বভাব প্রকৃতি অবিকৃত, নিত ও সজীব রয়েছে, তার সহজাত সত্যগ্রাহী ক্ষমতা বহাল রয়েছে, তার বুদ্ধি ও বিবেক সত্য উপলব্ধি করতে এখনো সক্ষম, তার মানবীয় সত্ত্বা এখনো জীবন্ত এবং বিশ্ব প্রকৃতির তত্ব ও তথ্য অনুধাবনে তার মেধা অত্যন্ত প্রথর ও উদার। এ সবই পার্থিব জীবনে সাফল্যের উপকরণ । আল্লাহর প্রতি ঈমান একটি তীব্র প্রতিরোধক ও উদ্দীপক শক্তি! মানবীয় শক্তি সামর্থের সকল দিক এর আওতায় এসে যায়। এই সমস্ত দিক নিয়েই সে তাকে আল্লাহর অনুগত বানায়, তাকে আল্লাহর কাছ থেকে শক্তি সঞ্চয়ের যোগ্য করে, তাকে পৃথিবীতে আল্লাহর খোলাফত প্রতিষ্ঠা এবং পৃথিবীর গঠন ও উন্নয়নে আল্লাহ্র ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্যে প্রস্তুত করে, পৃথিবী থেকে সকল ফেতনা ফাসাদ তথা অরাজকতা ও অনাচার দূর করতে অনুপ্রাণিত করে এবং জীবনকে উন্নত ও বিকশিত করার প্রেরণা যোগায় । এগুলোও পার্থিব জীবনের সাফল্যের অপরিহার্য শর্ত । ///.09119021-0017
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।