নিরাপত্তা বোধ করে ও আশাব্িত হয়। পক্ষান্তরে সুখ ও সমৃদ্ধি দ্বারা যে পরীক্ষা করা হয়, তাতে ধৈর্য ধারণকারীর সংখ্যা খুবই কম। কেননা সুখ মানুষকে আত্মভোলা ও উদাসীন বানিয়ে দেয়। বিশ্তবৈভব ও প্রাচুর্য তাকে দান্তিক ও অহংকারী বানায়। তাই এ পরীক্ষায় আল্লাহর খুব কম বান্দাই পাস করে। “অতপর দুঃখ কষ্টের জায়গাকে সুখ সমৃদ্ধি দ্বারা বদলে দিয়েছি, ফলে তাদের ওদ্ধত্য বেড়েছে এবং তারা বলেছে যে, আমাদের বাপ দাদাদের জীবনেও এরূপ সুখ-দুঃখ আসতো ।” আয়াতে “হাত্তা আফাও" কথাটার অর্থ হলো “ফলে তাদের ওদ্ধত্য বেড়েছে।' অর্থাৎ দুঃখের পরে সুখ আসার কারণে তাদের জীবনে প্রাচুর্য এসেছে, তারা সর্বত্র ছড়িয়ে পড়েছে, তাদের জীবন আরাম আয়েশ ও বিলাসিতায় পূর্ণ হয়ে গেছে, কোনো কাজে তারা ভয় বা সংকোচ বোধ করতো না। 'আফাও' শব্দটা প্রাচুর্যের পাশাপাশি এমন একটা মানসিক অবস্থাকে বুঝায়, যা বেপরোয়াভাব, ধৃষ্টতা, সব কিছুকে হালকাভাবে গ্রহণ করা, অনুভূতি ও আচরণে দ্বিধাহীনতা ও ভাবলেশহীনতা । দীর্ঘ কালব্যাপী প্রাচুর্য ও সমৃদ্ধি উপভোগকারী লোকদের জীবনে এ সব উপসর্গ দেখা যায়। তারা অকাতরে অঢেল অর্থ ব্যয় করে, ভোগবিলাসে মত্ত থাকে, আমোদ প্রমোদে গা ভাসিয়ে দেয়, আবার দুর্ধর্যতা ও হিংস্বতাও দেখায়। সাধারণ মানুষ ভাবতেও আঁতকে ওঠে এমন বড় বড় পাপের কাজ তারা অতি সহজে ও নির্দিধায় করে । আল্লাহর ক্রোধ বা মানুষের নিন্দা কিছুই তারা তোয়াক্কা করে না। সব কিছুই তারা বেপরোয়ায়ভাবে ও নির্ধিধায় করে ফেলে । এমনকি বিশ্ব প্রকৃতিতে আল্লাহ তায়ালা যে নিয়মে মানুষকে নানা রকমের দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন, তাও তারা বিবেচনায় আনে না৷ তাই তারা ভাবে, বিশ্ব জগত আপনা থেকেই চলে, এর কোনো নিয়ন্ত্রণ পরিচালক নেই, এর পেছনে কারো ইচ্ছার কোনো হাত নেই। “তারা বলে, আমাদের বাপ দাদারাও সুখ-দুঃখ ভোগ করতো ।' অর্থাৎ আমরা যেমন দুর্দিনের পর সুদিন পেয়েছি। একটা অতীত, একটা বর্তমান । কোনোটা কোনোটার পরিণাম নয় | জগতটা এই নিয়মেই চলে। তাদের অবস্থা যখন এই পর্যায়ে পৌছে যায়, সব কিছুকে ভুলে যায়, ধরাকে সরা জ্ঞান করে, কোনো কিছুর পরোয়া করে না । কোনো সীমা ও মাত্রা জ্ঞান তাদের থাকে না, তখনই আল্লাহর চিরাচরিত নিয়মে শাস্তি নেমে আসে । আল্লাহ তায়ালা বলেন, “অমনি আমি তাদেরকে আকম্মিকভাবে পাকড়াও করি, অথচ তারা টেরও পায় না।" এটা তাদের বিস্থৃতি, দান্তিকতা, আল্লাহ তায়ালা থেকে দূরে সরে যাওয়া, স্বেচ্ছাচারী হয়ে যাওয়া এবং নির্ভয়ে ও নিসংকোচে অপকর্ম করার ফল। এভাবেই আল্লাহর প্রাকৃতিক নিয়ম চলে আবহমান কাল ধরে। আল্লাহর বান্দাদের ওপর আল্লাহর ইচ্ছা কার্যকরী হয়। এভাবেই আল্লাহর ইচ্ছা ও আল্লাহর নিয়মের অধীন মানুষের ইচ্ছা ও কর্মের ভিত্তিতে আবর্তিত হতে থাকে মানুষের ইতিহাস । কোরআন আল্লাহর এই নিয়মের কথাই মানুষকে জানায় এবং আল্লাহর পরীক্ষা সম্পর্কে সাবধান করে । সে পরীক্ষা দুখ ও সুখ উভয় প্রকারেই হয়ে থাকে । কোরআন মানুষকে সজাগ ও সতর্ক করে থাকে । তার অনিবার্ধ ও অবধারিত পরিণতি সম্পর্কে সতর্ক করে । সে পরিণাম নির্ণীত হয় তার ইচ্ছা ও কর্মের নিরিখে । কোরআনের এই হুশিয়ারী ও সতর্কবাণী সত্তেও যে ব্যক্তি সতর্ক হয় না, অন্যায় কাজে সংকোচ ও দ্বিধা বোধ করে না, আল্লাহর ভয়ে ভীত ও সংযত হয় না, সে-ই নিজের ব্যক্তি সত্ত্বার ওপর যুলুম করে নিজেকে আল্লাহর অবধারিত আযাবের উপযুক্ত বানায় । আল্লাহ তায়ালা কখনো কারো ওপর যুলুম করেন না। ///.109119021-0017
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।