তার মহা পরাক্রমশালী স্রষ্টার দিকে মনোনিবিষ্ট ও বিনয়াবনত করে, তার দয়া ও ক্ষমা প্রার্থনা করতে উদ্ুদ্ধ করে, তার কাছে নিজের দীনতা, হীনতা প্রকাশ করে তার দাসত্ব গ্রহণ করতে অনুপ্রাণিত করে। বস্তুত আল্লাহর দাসত্বের উপলব্িতেই মানব জন্মের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে, যদিও বান্দার পক্ষ থেকে দাসত্বের উপলব্ধি ও প্রকাশ ঘটুক বা না ঘটুক তাতে আল্লাহর কিছু আসে যায় না। যেমন আল্লাহ তায়ালা সূরা তৃরে বলেছেন, “আমি শুধু আমার দাসত্ব করার জন্যেই জিন ও মানুষকে সৃষ্টি করেছি। তাদের কাছে আমি কোনো জীবিকা চাই না এবং তারা আমাকে আহার করাক তাও চাই না। নিশ্চয় আল্লাহ তায়ালাই একমাত্র জীবিকাদাতা এবং অটুট শক্তির অধিকারী ।” অনুরূপভাবে একটি হাদীসে কুদসীতে বলা হয়েছে যে, সমগ্র জ্বিন জাতি ও মানব জাতি যদি তাদের মধ্যকার সবচেয়ে সং লোকটির মতো সং হয়ে যায়, তবে তাতে আল্লাহর রাজ্যের কিছুমাত্র বৃদ্ধি ঘটে না। আর সম জ্বিন জাতি ও মানব জাতি যদি তাদের সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তির মতো হয়ে যায়, তাখপেও তাতে তীর রাজ্যের কিছুমাত্র ক্ষতি সাধিত হয় না। তবে বান্দা যদি নিজের দাসত্ব স্বীকার ও দাসোচিত কর্তব্য পালন করে, তবে সেটা তার নিজেরই কল্যাণ ও উপকার সাধন করে এবং তার জীবন ও জীবিকার উন্নতি নিশ্চিত করে । মানুষ যখন নিজেকে আল্লাহর বান্দা বা দাস বলে স্বীকার করে, তখন আল্লাহ তায়ালা ছাড়া আর সবার গোলামী থেকে মুক্ত হয়ে যায়। সূরার শুরুতে বলা হয়েছে যে, শয়তান তাকে বিপথগামী করার জন্যে সর্বদা সচেষ্ট । আল্লাহর বান্দা হয়ে যেতে পারলে মানুষ সেই শয়তানের গোলামী থেকেও মুক্ত হয়ে যায় এবং নিজের কৃ-প্রকৃতির গোলামী থেকেও মুক্ত হয়ে যায়। অনুরূপভাবে, তার সমপর্যায়ের যে সকল বান্দা তাকে নিজের গোলাম বানাতে চায় তাদের কবল থেকেও রক্ষা পায়। এ দ্বারা মানুষ বিপদে পড়লে যে আল্লাহর শরণাপন্ন হয়, তাকে ভূলে গিয়ে তার ক্রোধভাজন হবার মতো কাজ থেকে রক্ষা পায়, যে জীবন পদ্ধতি তাদেরকে মুক্ত করে ও পবিত্র করে তার ওপর অবিচল থাকতে সক্ষম হয় এবং নিজের কৃ-প্রবৃত্তির দাসত্ব ও আল্লাহর বান্দাদের দাসত্ব থেকে মুক্ত হতে পারে। এজন্যেই আল্লাহর চিরস্থায়ী ইচ্ছা, সিদ্ধান্ত ও নীতি এই যে, তিনি যে জাতির কাছে তার নবী পাঠাবেন, সে জাতি তাকে প্রত্যাখ্যান করলে তাদেরকে বা*ছা* (অর্থাৎ মানসিক কষ্ট) এবং “ঘাররা' অর্থাৎ দৈহিক-আর্থিক ক্ষয় ক্ষতি দিয়ে আক্রান্ত করবেন। তিনি এভাবে কষ্ট দিয়ে তাদের অন্তরকে পুনরুজ্জীবিত করতে চান। বস্তুত, দুখ-কষ্ট মানুষকে সংশোধন করে, তার স্বভাবে সুপ্ত যে প্রচ্ছন্ন সৎ প্রবণতা রয়েছে তাকে জাগিয়ে তোলে, এখনো মরে যায়নি এমন বিবেককে সংবেদনশীল করে এবং বিপন্ন দুর্বল মানুষকে বিপদের কঠিন মুহুর্তে আল্লাহর রহমতের দিকে চালিত করে। “যাতে তারা বিনয়াবনত হয়।' “অতপর আমি দুঃখের পরিবর্তে সুখ দেই।' ূ অর্থাৎ সহসাই দুঃখ দুর্দশার অবসান ঘটে, তার পরিবর্তে সুখ-শান্তি নেমে আসে, দারিদ্রের পরিবর্তে সমৃদ্ধি আসে, কষ্টের পর স্বস্তি আসে, বন্ধ্যাত্বের পরিবর্তে সন্তান প্রান্তি ঘটে, অভাবের পর প্রাচ্য আসে এবং ভীতির পরিবর্তে নিরাপত্তা আসে । আসলে এভাবেও মানুষকে পরীক্ষা করা হয়। বিপদ-আপদ ও দুঃখ-কষ্ট দিয়ে যে পরীক্ষা করা হয়, অনেকেই তাতে ধৈর্যধারণ করতে পারে। কেননা কঠিন মুসিবত মানুষের প্রতিরোধ ক্ষমতা উজ্জীবিত করে। আক্রান্ত ব্যক্তির মধ্যে কিছুটা সৎ প্রবণতা অবশিষ্ট থেকে থাকলে তা তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। ফলে সে আল্লাহর দিকে মনোনিবেশ করে ও বিনয়াবনত হয়। তার কাছে আশ্রয় চেয়ে সে প্রশান্তি, তৃত্তি ও ///.0910190781-0017
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।