Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

দিকেও তারা ঝুঁকে পড়তে পারবে । আল্লাহ তায়ালা প্রথমেই বলে দিয়েছিলেন যে, শয়তান তোমাদের জাতশক্র, যে তোমাদেরকে ধোকা দিয়ে জান্নাত থেকে বের করে দুনিয়ার বুকে নামিয়ে আনার জন্যে দায়ী) সে তোমাদেরকে ক্ষতি ও বিপথগামী করার জন্যে সর্বপ্রকার সুযোগ ব্যবহার করবে, অতএব তার থেকে সাবধান থেকো । এসব সতর্কবাণী সত্তেও তার দেয়া লোভ ও লোভনীয় বস্তুর আকর্ষণ থেকে মানুষ মুক্ত থাকতে পারে কিনা সে বিষয়টি পরীক্ষা করার জন্যেই ছিলো আল্লাহর এ পরীক্ষা । আর এই পরীক্ষার প্রয়োজনেই তাদের আদি পিতামাতাকে জন্যে এবং তাদের বংশধরদেরকে এ স্বাধীনতা দেয়া হয়েছে। মানুষের পরীক্ষার মধ্যে এটাও ছিলো যে, ডান ও বাম দিক থেকে শয়তান এসে তাকে ভুলপথে নেয়ার চেষ্টা করবে, যার প্ররোচনায় দুঃখ কষ্টের স্থান এ দুনিয়াতে তাদের আসা, তার ও তার উপস্থাপিত লোভনীয় জিনিস থেকে সতর্ক করার জন্যে নবী-রসূলরা আসবেন, তখন শয়তানও সুন্দর করে তার সামনে তুলে ধরবে উপস্থিত লাভ ও লোভের জিনিসকে । এ অবস্থায় তখন সে কোনোটা গ্রহণ করবে? পবিত্র ও মহান আল্লাহর কাছ থেকে পৃথিবীর দিকে মানুষের যাত্রা শুরু হয়েছে। এখন সে চতুমূখি অবস্থার সম্মুখিন, অন্যায় কাজও করছে, ভালো কাজও করছে আবার কখনও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে আবার নিজেই কখনো অশান্তি ঘটাচ্ছে। গড়ছে কখনও, ভাংছে কখনও, প্রতিযোগিতা ও পরম্পর প্রতিদ্বন্দিতা করছে আবার মারামারি কাটাকাটিতেও লিপ্ত হয়ে পড়ছে। এ ধরার বুকে একটু ভালো থাকা ও খাওয়া পরার জন্যে দুষ্ট-প্রকৃতির ও ভালো মনের সকল মানুষ নিরন্তন চেষ্টা সাধনা করে চলছে। এরপর অনুতপ্ত হৃদয়ে সেই স্থানে ফিরে যাওয়ার জন্যে প্রস্তুত হচ্ছে যেখান থেকে প্রথমে রওয়ানা হয়েছিলো । আর এই দীর্ঘ সফর কালে যা কিছু সে উপার্জন করেছে তাই সাথে করে নিয়ে যাবে । যা কিছু কামাই করেছে এ জীবন পরিক্রমায়, ফুল ও কাঁটা, দামী ও সস্তা, মূল্যবান ও তুচ্ছ জিনিস, ভালো ও মন্দ, কল্যাণকর এবং অকল্যাণকর সব কিছুই সে তার সাথে নিয়ে যাবে । যা কিছু আজকে সে আনবে তারই সে মালিক হবে- তার পরিণাম তাকে ভোগ করতে হবে। অতএব, এটা স্পষ্ট যে, তার যাত্রা সেই দিকে যেখান থেকে সে রওয়ানা হয়েছিলো এবং সেখানেই অবশেষে সে পৌছে যাবে। সূরাটি অধ্যয়ন কালে এই কথাগুলোই আমরা জানতে পারছি! এখানে এই সূরার বর্ণনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সারাটা পৃথিবী ভর্তি হয়ে আছে নানা প্রকার জিনিসে ও মানুষে । কোথায় ছিলো এসব বস্তু £ বিশেষ করে মানুষগুলো কোথায় ছিলো । এসব মানুষ তার প্রতিপালকের কাছে ফিরে যাবে, তাই নিয়ে তারা ফিরে যাবে যা তারা করছে। দলে-দলে ভ্রমণ করার পর পথেই তাদের একদিন যাত্রা বিরতি ঘটবে । অবশেষে তাদের রওয়ানা হওয়ার সেই প্রথম স্থানে যখন পৌছে যাবে, তখন প্রত্যেকের আমল দীড়িপাল্লার সামনে রাখা হবে, তখন সে ভীতসন্ত্রস্ত হৃদয়ে দীড়িয়ে থাকবে । সেখানে প্রত্যেকেই নিজ নিজ কাজের জন্যে ব্যক্তিগতভাবে দায়ী । কেউ কাউকে সাহায্য করার জন্যে এগিয়ে আসবে না, তা সে আত্মীয়স্বজন .যেইহ হোক না কেন! প্রত্যেকের হিসাব পৃথক পৃথক ভাবে গ্রহণ করা হবে এবং তার প্রতিদান সে পেয়ে যাবে। সূরাটির মধ্যে আর এক প্রসংগের বর্ণনায় আর এক শ্রেণীর মানুষের দলীয়ভাবে এ ভয়ংকর দিনের আগমন সংবাদ দেয়া হয়েছে- এরা জান্নাতের দিকে এগিয়ে যাবে, কিন্তু কাছাকাছি পৌছুতেই, জান্নাতের দরজা বন্ধ করে দেয়া হবে- এরা আসলে পৃথিবীর বুকেও ছিলো এমনি । এদের সম্পর্কে কালামে পাকে বলা হয়েছে, 'তোমাদেরকে যেভাবে প্রথম সৃষ্টি করা হয়েছিলো, ///.091190781-0017

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।