এই আয়াত কটিতে কোনো ঘটনা নয় বরং একটা নিয়ম ও নীতি বর্ণনা করা হয়েছে । এতে কোনো জাতির জীবনেতিহাস বর্ণনা করা হয়নি বরং তাদের পরিণতির বর্ণনা দেয়া হয়েছে। এ থেকে জানা যায় যে, একটা মহাজাগতিক নিয়ম রযেছে যার আওতায় ও যা অনুসারে বিভিন্ন ঘটনা ঘটে থাকে এবং সেই অনুযায়ীই পৃথিবীতে মানবেতিহাসের বিবর্তন সাধিত হয়। আল্লাহর বাণী নিয়ে পৃথিবীতে নবী ও রসূলদের আগমন যদিও অত্যন্ত মহত ও মর্যাদাপূর্ণ ব্যাপার, কিন্তু তা আল্লাহর ওই মহাজাগতিক নিয়ম বাস্তবায়নের অন্যতম উপলক্ষ ও মাধ্যম বিশেষ। আল্লাহর এই নিয়ম আল্লাহর বাণীর চেয়ে অনেক বড় ও সুদূরপ্রসারী । এ আয়াতগুলো থেকে আরো জানা যায় যে, পৃথিবীতে যে ঘটনাই ঘটে, তা নিছক এমনি এমনি বা অপরিকল্পিতভাবে ঘটে না। পৃথিবীতে মানুষ এককভাবে ও স্বয়ং সম্পূর্ণভাবে বাস করে না যদিও এ যুগের নাস্তিকেরা সে রকমই ধারণা করে। মহাবিশ্বের যেখানে যা-ই ঘটে, তা সুপরিকল্লিতভাবে অত্যন্ত মহৎ উদ্দেশ্যেই ঘটে এবং তার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে । আল্লাহর স্বাধীন ইচ্ছা ও পরাক্রান্ত ক্ষমতা বলেই যাবতীয় ঘটনা সংঘটিত হয় এবং এই ঘটনা নিয়ন্ত্রণকারী নিয়ম বিধি তৈরী হয়। আর আল্লাহর অবাধ্য ও নবী-রসূলদের দাওয়াত প্রত্যাখ্যানকারী জাতিসমূহের যে শোচনীয় পরিণতি হয়েছিলো, তাও আল্লাহর স্বাধীন ইচ্ছা ও অজেয় ক্ষমতার অধীন এবং তার তৈরী নিয়মবিধি অনুযায়ীই সংঘটিত হয়েছিলো । এ ঘটনাবলীই এখানে বর্ণিত হয়েছে। ইসলামী মতাদর্শ অনুসারে মানুষের ইচ্ছা ও কর্ম যে মানবেতিহাসের গতিবিধি নিয়ন্ত্রণে ও ইতিহাসের বিশ্লেষণে অন্যতম চালিকাশক্তি, তাতে সন্দেহ নেই। কিন্তু মানুষের ইচ্ছা ও কর্মও আল্লাহর অবাধ ইচ্ছা ও পরিকল্পনার আওতাধীনই সংঘটিত হয়ে থাকে। মহাবিশ্বের সব কিছুই আল্লাহর প্রত্যক্ষ ও সর্বাত্মক নিয়ন্ত্রণের আওতাধীন । আল্লাহর এই নিয়ন্ত্রণ এবং স্বাধীন ইচ্ছা ও পরিকল্পনার আওতায় মানুষের ইচ্ছা ও কর্ম গোটা বিশ্ব প্রকৃতির সাথে সংযোগ রক্ষা করে থাকে, একে অপরের ওপর প্রভাব বিস্তার করে থাকে এবং একে অপর দ্বারা প্রভাবিত হয়ে থাকে। মানবেতিহাসের গতি সঞ্চারকারী অসংখ্য কার্যকারণ ও জগত রয়েছে এবং এই গতির পরিমন্ডল অত্যন্ত গভীর ও প্রশস্ত । সেই বিশাল পরিমন্ডলে তথাকথিত “ইতিহাসের অর্থনৈতিকু ব্যাখ্যা, “ইতিহাসের জীবতাত্ত্িক ব্যাখ্যা" এবং “ইতিহাসের ভৌগোলিক ব্যাখ্যা' অত্যন্ত ক্ষুদ্র বিষয় এবং ক্ষুদ্র মানুষের তৃচ্ছ অর্থহীন কিছু তৎপরতা বলে মনে হয়। আল্লাহ তায়ালা বলেন, “আমি যখনই কোনো জনপদে কোনো জনপদে কোনো নবী পাঠিয়েছি, তার অধিবাসীদেরকে' আল্লাহ তায়ালা কোনো বেছুদা ও নিরর্থক কাজ করার মত হীনতা ও নীচতা থেকে অনেক উর্ধে । তিনি তীর বান্দাদেরকে যদি কখনো বিপদ-আপদে বা দুঃখ কষ্টে নিক্ষেপ করেন, তবে তা নেহাৎ পরিহাসচ্ছলে বা মনের কোনো আক্রোশ বা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে করেন না। পৌন্তলিকদের প্রাচীন উপাখ্যানে তাদের হিংসুটে ও পরিহাসকারী দেব-দেবী সম্পর্কে এ ধরনের বিবরণ দেখতে পাওয়া যায়। বস্তুত আল্লাহ তায়ালা তার রসূলদেরকে অস্বীকারকারী জাতিগুলোকে বিপদ মুসিবতে আক্রান্ত করেন অন্য একটা মহৎ উদ্দেশ্যে। বিপদ মুসিবতের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া এই যে, তা আক্রান্ত ব্যক্তির স্বভাব প্রকৃতিতে প্রত্যাশিত কোনো সৎ প্রবণতা প্রচ্ছন্ন থাকলে তাকে জাগিয়ে তোলে, দীর্ঘ দিনের অযত্ব ও অবহেলায় পাষাণ হয়ে যাওয়া হৃদয়ে সামান্য কোমলতা লুকিয়ে থাকলেও তাকে পুনরুজ্জীবিত করে তাকে কোমল করে দেয়, দুর্বল মানুষকে বিলাপ মম ১৯২ বেট ///.1091190281-0017
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।