Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরার শেষে রসূল (স.) ও মুসলিম উম্মাহকে সম্বোধন করে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়ার সময় সহজ ও উদার পন্থা অবলম্বন, মানুষের নানা রকমের আপত্তি উত্থাপন ও অনীহা প্রদর্শনের কারণে ক্রোধের উদ্রেক করলে ক্রোধ সংবরণ এবং ক্রোধ ও উত্তেজনা সৃষ্টিকারী শয়তান থেকে আল্লাহর পানাহ চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। যেমন, “তুমি ক্ষমার পথ অবলম্বন করো, সৎ কাজের আদেশ দাও এবং অজ্ঞ লোকদেরকে এড়িয়ে চলো। আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কৃপ্ররোচনা তোমার কাছে এসেই পড়ে, তবে আল্লাহর কাছে পানাহ চাও, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। করুণা ।' আয়াত ১৯৯-২০৩) উপরোক্ত নির্দেশ সূরার শুরুতে উল্লেখিত এই আয়াতটিকে স্মরণ করিয়ে দেয়, “এ হচ্ছে৷ তোমার কাছে নাধিল-করা একটি কেতাব। সুতরাং এ কেতাব সম্পর্কে তোমার বক্ষে কোনো সংকীর্ণতা থাকা চাই না। এ কেতাব নাধিল করার উদ্দেশ্য এই যে, তুমি যেন এ দ্বারা মানুষকে ভীতি প্রদর্শন করতে পারো এবং মোমেনদের জন্যে এটি হচ্ছে স্মরণিকা ।' এ আয়াতটিতে আগে ভাগেই আভাস দেয়া হয়েছে যে, মানুষকে দ্বীনের দাওয়াত দেয়া খুবই কঠিন কাজ, এ কাজ করতে গিয়ে তাদের মনে বহু দিনের জমে থাকা মরিচা, বাধা বিপত্তি, স্বার্থ ও কামনা বাসনা, উদাসীনতা ও অনীহার সম্মুথীন হতে হবে এবং ধৈর্য, উদারতা এবং সব কিছুকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার হিম্মত ও সাহস থাকার প্রয়োজন হবে। উপরন্তু এ পথের বাধা বিপত্তি অতিক্রমের জন্যে যে পাথেয় প্রয়োজন তারও সন্ধান দেয়া হয়েছে৷ সেই পাথেয় হচ্ছে কোরআন যখন পাঠ করা হয়, তখন তা নীরবে ও মনোযোগ দিয়ে শ্রবণ করা, সর্বাবস্থায় ও সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করা, উদাসীনতা থেকে সতর্ক থাকা এবং আল্লাহর স্মরণ ও এবাদাতে আল্লাহর ঘনিষ্ঠ ফেরেশতাদের অনুকরণ করা । শেষ আয়াত তিনটি লক্ষ্য করুন, “যখন কোরআন পাঠ করা হয়, তখন তা মনোযোগ দিয়ে শোনো, হয়তো তোমাদের ওপর অনুগ্রহ করা হবে । আর তোমার প্রতিপালককে মনে মনে, আগ্রহ ও ভীতি সহকারে এবং নিশব্দে স্ণ করো সকালে ও সন্ধ্যায় । আর উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ো না। যারা তোমার প্রতিপালকের কাছে আছে, তারা তার এবাদাতে অহংকার করে না। বরং তাঁর প্রশংসা ও গুণ বর্ণনা করে এবং তারই জন্যে সেজদা করে ।' (আয়াত ২০৪-২০৬) বন্তৃত, এই সার্বক্ষণিক যেকর, তাসবীহ, সেজদাহ ও এবাদাতই হচ্ছে আল্লাহর দ্বীনের দাওয়াতদাতাদের পাথেয়, তাদের আনুগত্যের রীতি এবং আল্লাহর প্রিয় ও ঘনিষ্ঠ বান্দাদের চিরস্থায়ী কর্মপদ্ধতি। নবম পারার আয়াতসমূহের বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার আগে এটুকু সংক্ষিপ্ত-সার তুলে ধরাই যথেষ্ট মনে করছি।(১) (১) নবম পারার প্রথম ৬টি আয়াত (৮৮-৯৩) হযরত শোয়াইবের কাহিনীর অংশ বিধায় ৮ম পারার সাথে যুক্ত হয়েছে এবং তার তাফসীর ইতিপূর্বেই আলোচিত হয়েছে, যাতে এঁ কাহিনী এক জায়গায় সম্পূর্ণ অবস্থায় পাওয়া যায়। ///.109119021-0017

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।