এরপরের আয়াতগুলোতে কেয়ামতকে প্রত্যাক্ষাণকারী মোশরেকদের মোকাবেলা করা হয়েছে যারা কেয়ামতকে প্রত্যাখ্যান করে, আবার তার সময় কখন তাও জিজ্ঞাসা করে । এখানে তাদের এই অবজ্ঞা করা কেয়ামত যে কি ভয়াবহ, তার বিবরণ দেয়া হয়েছে। আর রসূল ও রেসালাতের প্রকৃত স্বরূপ স্পষ্ট করে দেয়া হয়েছে! বর্ণনা করা হয়েছে আল্লাহর সর্বময় প্রভুতৃ, একতৃ ও তার বৈশিষ্ট্যসমৃহ, যার মধ্যে অদৃশ্যের জ্ঞানের অধিকারী হওয়া ও যথা সময়ে কেয়ামত সংঘটিত করা অন্যতম । এ কথাগুলো বলা হয়েছে ১৮৭ ও ১৮৮ নং আয়াতে ৷ আল্লাহ তায়ালা বলেন, “তারা তোমাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে যে; ওটা কবে হবে। বলো, তার জ্ঞান শুধু আমার প্রতিপালকের রয়েছে। যথা সময়েই তা তিনি সংঘটিত করবেন। আকাশ ও পৃথিবীতে তা অত্যন্ত ভারী । ওটা আকম্থিকভাবেই তোমাদের কাছে আসবে । তারা তোমাদেরকে জিজ্ঞাসা করে মোশরেকদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে শেরকের প্রকৃত স্বরূপ উন্মোচন, মানুষের জন্মগত ও স্বভাব সুলভ ধর্ম একতৃবাদ থেকে সে বিচ্যুত হলো এবং কিভাবে এই বিচ্যুতি মানুষের অন্তরে কিভাবে সংঘটিত হয় তার বর্ণনা দেয়া হয়েছে। এই বর্ণনাটি এমন নিপুনভাবে দেয়া হয়েছে যে, মনে হয় যেন তাতে মোশরেকদের পূর্ববর্তী প্রজন্মের বিচ্যুতির ছবি এঁকে দেয়া হয়েছে। অথচ বলেন, তিনিই সেই আল্লাহ তায়ালা, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, যেন সে তার কাছে গিয়ে শান্তি পেতে পারে । অতপর যখন পুরুষটি (দৈহিক প্রয়োজনে) নারী সাথীটিকে ঢেকে দিলো তখন সে হালকা গর্ভ ধারণ করলো এবং তা নিয়ে চলাফেরা করতে লাগলো । অতপর যখন সে ভারী.হয়ে পড়লো, তখন উভয়েই আল্লাহর কাছে দোয়া করলো যে, তুমি যদি আমাদেরকে একটি সৎ সন্তান দাও, তবে আমরা কৃতজ্ঞ হব। অতপর তিনি তাদেরকে একটি সৎ সন্তান দিলেন। অমনি তারা উভয়ে আল্লাহর কতগুলো অংশীদার বানিয়ে নিলো আল্লাহর প্রদত্ত জিনিসের ব্যাপারে । তাদের অংশীদার বানানো থেকে আল্লাহ তায়ালা অনেক উর্ধে । যারা কিছুই সৃষ্টি করে না বরং সৃজিত হয় এবং যারা অন্য কাউকে তো দূরের কথা নিজকেও সাহায্য করতে পারে না, তাদেরকেই কি তারা আল্লাহর অংশীদার বানায় £' (আয়াত ১৮৯-১৯২) এভাবে একই ব্যক্তির মধ্যে ক্রমাগত ভাবাস্তর সৃষ্টির আকারে ধারাবাহিক বংশধরদের অবস্থার পরিবর্তনের উদাহরণ তুলে ধরা হয়েছে। এ ধরনের রূপক বর্ণনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বাস্তবসম্মত এবং চমকপ্রদ । যেহেতু এই সব বর্ণনার আসল উদ্দেশ্য কোরআন অবতরণকালীন মোশরেকদের বাস্তব অবস্থা তুলে ধরা, তাই এই সূরার আয়াতগুলোতে উদাহরণ পেশ করার পর সরাসরি তাদেরকে সম্বোধন করা হয়েছে এবং রসূল (স.)-কে নির্দেশ দেয়া হয়েছে যেন তিনি তাদেরকে ও তাদের উপাস্যদেরকে চ্যালেঞ্জ প্রদান করেন। “আর যদি তোমরা তাদেরকে হেদায়াতের দিকে ডাকো, তবে তারা তোমাদের অনুসরণ করে না। চাই তোমরা তাদেরকে ডাক, অথবা চুপ করে থাকো সবই সমান । আল্লাহ তায়ালা ছাড়া আর যাদেরকে তোমরা ডাকো, তারা তোমাদেরই মতোই বান্দা মাত্র। সুতরাং তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তবে এদেরকে ডাকো তো দেখি, ওরা তোমাদের, ডাকে সাড়া দিকতো দেখি । ওদের কি চলার মতো পা আছেঃ অথবা ওদের কি শোনার মতো কান আছে ? অথবা ওদের কি ধরার হাত আছে? অথবা ওদের কি দেখার মতো চোখ আছে ? বলো, তোমাদের অংশীদারদেরকে ডেকে আনো, অতপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে একটুও সময় দিয়ো না। (আয়াত ১৯৩ - ১৯৮) ///.09119021-0017
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।