শেষত, এটি মন্কী সূরা। এতে বনী ইসরাইলের স্বভাবের বক্তা, অবাধ্যতা ও অসততার বিস্তর বিবরণ দেয়া হয়েছে। অথচ এ যুগের খৃষ্টান ও ইহুদী প্রাচ্যবিদরা দাবী করে থাকেন যে, মোহাম্মদ (স.) যখন দেখলেন, মদীনায় ইহুদীদের ইসলাম গ্রহণের আর আশা নেই, তখনই কোরআনের মাধ্যমে তাদের ওপর আক্রমণ শুরু করলেন । মক্কায় থাকাকালে ও মদীনার প্রাথমিক যুগে তিনি ইহুদীদের সাথে ভালো ব্যবহার করতেন এবং তাদের ধারণা অনুসারে, তখন কোরআনে ইহুদীদের ব্যাপারে কোনো আক্রমণাতত্বক বক্তব্য থাকতো না। বরঞ্চ তারা যাতে ইসলাম গ্রহণ করে, এই আশায় তাদের বলতেন যে, তাদের মাধ্যমে আরবরা তাদের দাদা ইবরাহীমের বংশধরদের সাথে মিলিত হতে পারবে । কিন্তু যখন তার এ আশা পূরণ হলো না, তখন এভাবে আক্রমণ করলেন। প্রাচ্যবাদীদের এ দাবী যে মিথ্যা এই সূরা তার প্রকৃষ্ট প্রমাণ । কেননা এটা মক্কী সুরা । এখানে ইহুদীদের প্রকৃত চেহারা উন্মোচন করা হয়েছে। এই অপরিবর্তনীয় সত্যের ব্যাপারে এই সুরার বিবরণ ও সূরা বাকারার বিবরণে কোনো পার্থক্য নেই। যখন আমরা এ সূরার ১৬৩ থেকে ১৬৭ নং আয়াত অধ্যয়ন করি, যা মাদানী আয়াত রূপে বিবেচিত হয়ে থাকে এবং যার একটিতে ইহুদীদের ওপর আল্লাহর পক্ষ থেকে কেয়ামত পর্যন্ত নিষ্ঠুরতম অত্যাচারী শাসক চাপিয়ে দেয়ার ঘোষণা রয়েছে, তখন দেখতে পাই যে, এ কয়টি আয়াতের আগের ও পরের মন্কী আয়াতগুলোতেও বনী ইসরাঈলের স্বভাব চরিত্রের নির্ভুল বিবরণ রয়েছে। ওই সৰ আয়াতে তাদের বাছুর পূজা, এক আল্লাহর নামে মিসর থেকে বেরিয়ে আসার পর মূসার কাছে পূজার জন্যে মুর্তি চাওয়া, আল্লাহকে স্বচক্ষে না দেখলে ঈমান আনবে না বলায় ভূমিকম্প হওয়া এবং ফিলিস্তিনে প্রবেশের সময় আল্লাহর শেখানো কথা বিকৃত করা ইত্যাদির বিবরণ রয়েছে। এ সব থেকে ওই সব প্রাচ্যবাদীর দাবীর অসারতা প্রমাণিত হয়ে যায়, যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের ওপর মিথ্যা অপবাদ আরোপের পর এখন ইতিহাসকেও বিকৃত করতে সমেষ্ট। বিস্বয়ের ব্যাপার যে, ইসলাম সংক্রান্ত বিভিন্ন পুস্তকের লেখকরা এই সব প্রাচ্যবাদীকেই শিক্ষা গুরু হিসাবে গ্রহণ করে থাকেন। বনী ইসরাঈলের কাহিনীর সংক্ষিপ্ত-সার এখানেই শেষ করে এবার এর আয়াতসমূহের বিশদ আলোচনায় মনোনিবেশ করছি। বনী ইসরাঈলের পুরো কাহিনীটা এই সূরায় রসূল (স.)-এর সহচর মোমেনদের উপলক্ষেই আলোচিত হয়েছে। এর উদ্দেশ্য একদিকে যেমন ইসলামের দাওয়াত প্রত্যাখ্যানকারীদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কিরূপ হয়ে থাকে, তা তুলে ধরা এবং মানব জীবনে ইসলামী মূল্যবোধ ও আল্লাহর বিশ্ব পরিচালনানীতির পারস্পরিক সম্পর্ক কী, তা স্পষ্ট করে দেয়া, তেমনি ঈমানের স্বভাব প্রকৃতি ও কুফরের স্বভাব-প্রকৃতি কেমন হয়ে থাকে তা বর্ণনা করাও এর উদ্দেশ্য । ঈমান ও কুফরের এই পরস্পর বিরোধী স্বভাব এই কাহিনীর বিভিন্ন অংশে ও বিভিন্ন ব্যক্তির ভূমিকায় স্পষ্ট হয়ে উঠেছে। আর এই কাহিনীর সমাপ্তি টানা হয়েছে আল্লাহর কঠোর শাস্তির পরিপূর্ণ পরিদর্শনের পাশাপাশি বনী ইসরাঈলের কাছ থেকে অংগীকার গ্রহণের দৃশ্য প্রদর্শনের মধ্য দিয়ে। যেমন আল্লাহ তায়ালা বলেন, “যখন আমি পাহাড়টাকে তাদের মাথার ওপর মেঘের মতো তুলে ধরলাম এবং তারা মনে করলো যেন ওটা তাদের ওপর পতিত হবে । আমি তখন বললাম, তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং এতে যা আছে, তা স্মরণ কর। আশা করা যায় যে, তোমরা নাফরমানী থেকে রক্ষা পাবে ।” (আয়াত ১৭১) এ জন্যে এ দৃশ্যের পরেই চিত্রিত করা হয়েছে সমগ্র মানব জাতির জন্মগত স্বভাবের দৃশ্য। বলা হয়েছে, //4.09119021-0017
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।