তার প্রকৃত তাৎপর্য হারিয়ে ফেলবে এবং কেবল অর্থহীন কথা হিসাবে উচ্চারিত হতে থাকবে । এরূপ অবস্থায় এই ঘোষণা বাতিলের কোনো ক্ষতিও করে না এবং তাকে কোনো কষ্টও দেয় না। কেন না বাতিলের সাথে এর. কোনো সম্পর্কই থাকে না। কিন্তু যখন কোনো মানব গোষ্ঠী যথেষ্ঠ গুরুত্ব সহকারে এ উক্তিটা তার আসল অর্থেই উচ্চারণ করে, তখন যে বাতিল শক্তি আল্লাহর আইনকে বাদ দিয়ে সার্বভৌম ক্ষমতা তথা নিরংকুশ কতৃত্ প্রয়োগ করার মাধ্যমে এবং মানুষকে এই সার্বভৌমত্বের বলে নিজের গোলামে পরিণত করার মাধ্যমে সর্বময় ক্ষমতাধারী প্রভূ হয়ে জেকে বসে, সেই আল্লাহদ্বোহী শক্তি ওই মানব গোষ্ঠীকে কিছুতেই বরদাশত করতে পারে না, যেমন ফেরাউন বরদাশত করেনি বিশ্ব প্রতিপালক আল্লাহর আনুগত্যের প্রতি মূসার দাওয়াতকে এবং ঈমান আনয়নকারী জাদুকরদের এই ঘোষণা যে, তারা বিশ্ব প্রতিপালকের (রব্বুল আলামীন) প্রতি ঈমান এনেছে ফেরাউন একথা বরদাশত করেনি । ফেরাউন শুধু যে বরদাশত করেনি তা নয় বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দাওয়াতকে প্রতিরোধ করে গেছে। আল্লাহর পক্ষ থেকে প্রতিনিয়ত নিদর্শনাবলী ও দুর্যোগ দুর্বিপাক, ক্ষুধা ও দুর্ভিক্ষ ইত্যাদি আসতে থাকা সত্তেও তার বিরুদ্ধারচণ অব্যাহত রেখেছে। এ সব দুর্যোগ ও বিপদ-মুসিবত তাদের কাছে বিশ্ব প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণের চেয়ে অনেক সহজ ও সহনীয় ছিলো । কেননা ওই দাওয়াতের সুস্পষ্ট অর্থ ছিলো তাদের অবৈধভাবে অর্জিত ক্ষমতা থেকে পাততাড়ি গুটানো অনিবার্ধ হয়ে যাওয়া । আর এই অবৈধভাবে অর্জিত ক্ষমতার বলেই তারা মানুষকে বিশ্ব-প্রভু আল্লাহ ব্যতীত অন্যান্যদের গোলাম বানিয়ে থাকে । ও এই বিবরণের মধ্যে দিয়ে আল্লাহর বিধান প্রত্যাখ্যানকারীদের ব্যাপারে আল্লাহ তায়ালা কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকেন, তাও জানা যায়। তাদেরকে প্রথমে বিপদ-মুসিবতে আক্রান্ত করেন, তারপর দেন সুখ সমৃদ্ধি। এতেও তাদের সম্বিত ফিরে না এলে সর্বশেষে তাদেরকে দৌর্দন্ড প্রতাপের সাথে পাকড়াও করেন এবং ধ্বংস করে দেন। অতপর তাদের জায়গায় “অতপর আমি আমার বরকত ও কল্যাণে সমৃদ্ধ প্রাচ্য ও প্রতীচ্যের উত্তরাধিকারী করলাম সেই জাতিকে, যাদেরকে দুর্বল করে রাখা হতো । ধৈর্যধারণের প্রতিদান স্বরূপ তোমার প্রতিপালকের প্রতিশ্রুতি বনী ইসরাঈলের জীবনে পূর্ণ হয়েছিলো । আর আমি ধ্বংস করে দিয়েছিলাম ফেরাউন ও তার অনুসারীদের উৎপাদিত ও নির্মিত সমস্ত জিনিস ।' (আয়াত-১৩৭) কিন্তু বনী ইসরাঈলের নোংরা ও বক্র স্বভাব তাদের ওপর প্রবল হয়ে ওঠে এবং তারা আল্লাহর আদেশ অমান্য করে, যেমন কোরআনের বর্ণনা থেকে জানা যায় । তারা তাদের ত্রাণকর্তা নেতা ও নবী মূসার (আ.) সাথে অত্যন্ত কষ্টদায়ক আচরণ করে, তার নাফরমানী করে । আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন করে এবং সরল ও সঠিক আচরণ থেকে বিরত থাকে । আর এ আচরণ আল্লাহ তায়ালা বারবার ক্ষমা করার পরও তারা বারবার করতে থাকে । অবশেষে আল্লাহর চূড়ান্ত প্রতিশ্রতি তাদের ওপর কার্যকর হয়। আল্লাহ তায়ালা বলেন, “তোমার প্রতিপালক ঘোষণা করলেন যে, তাদের ওপর কেয়ামত পর্যন্ত এমন লোকদেরকে শাসক করে পাঠাতে থাকবেন, যারা তাদের ওপর নিষ্ঠুরতম নির্যাতন চালাবে । - * (আয়াত-১৬৭) ও বস্তুত, আল্লাহর এ হুমকি অতীতে বাস্তবায়িত. হয়েছে এবং ভবিষ্যতেও বাস্তবায়িত না হয়ে পারে না। এটা ইতিহাসে তাদের পালাক্রমিক উত্থান পতন স্বরূপ। যখনই তারা সীমা অতিক্রম করেছে, অরাজকতা ছড়িয়েছে, স্বেচ্ছাচার ও আগ্রসন চালিয়েছে এবং তাদের নির্যাতন চরম আকার না ভি রিভিি রিতা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। ///.109119021-0017
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।