হুমকি দেয় । এ আদর্শের অনুসারীরা যখন বলে যে, তারা শুধু বিশ্ব প্রতিপালকের দাস, আর কারো নয়, এখনি তারা এ হুমকি দেয়। এমনকি শুধুমাত্র “আল্লাহ সারা বিশ্বের প্রতিপালক" এতোটুকু কথা বলাই ওই হুমকি দেয়ার শামিল। এ জন্যেই জাদুকরদের বিরুদ্ধে ফেরাউন যখন অভিযোগ করলো যে, তোমরা জনগনকে দেশ ছাড়া করার জন্যে ষড়যন্ত্র এ্টেছো, তখন তার জবাবে তারা বললো, | “আমাদেরকে তুমি শুধু এ জন্যেই দোষারোপ করছ যে, আমরা আমাদের কাছে আগত আমাদের প্রতিপালকের নিদর্শনাবলীতে বিশ্বাস স্থাপন করেছি।" অতপর যে প্রতিপালকের প্রতি ঈমান এনে তারা আল্লাহ তায়ালা ছাড়া অন্যদের গোলামীকে প্রত্যাখ্যান করেছে, সেই প্রতিপালকের কাছে সাহায্য চেয়েছে এভাবে, “হে আল্লাহ! তুমি আমাদেরকে ধৈর্যধারণ করার ক্ষমতা দাও এবং আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও।' (আয়াত-১২৫) বলা বাহুল্য, জাদুকরদেরকে ফেন্উন যে দোষারোপ করেছিলো, আধুনিক জাহেলিয়াতের ধ্বজাবাহীরাও আল্লাহকে বিশ্ব প্রতিপালক বলে ঘোষণাকারী প্রত্যেক ব্যক্তিকে অনুরূপ দোষারোপ করে বলে থাকে যে, তারা সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। ফেরাউনের বক্তব্যের জবাবে জাদুকরদের এই উক্তি ছিলো আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরে স্থাপিত এক অকাট্য দলীল, যা আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রকৃত মর্ম উপলব্ধির সাক্ষ্য বহন করে। ফেরাউন ও তার দল বলের কাছে হযরত মূসা (আ.) যে নিদর্শনাবলী নিয়ে এসেছিলেন এবং আল্লাহ তায়ালা তাদের ওপর দুর্ভিক্ষ, ফসলহানি ও অন্য যে সব বিপদাপদ অবতীর্ণ করেছিলেন, আর এ সব সত্তেও তারা যে হঠকারিতা ও গোয়ার্তুমি দেখিয়ে নিজেদের দু্কৃতি ও অনাচার অব্যাহত রাখার পরিণামে আল্লাহ তায়ালা তাদেরকে শেষ পর্যন্ত ধ্বংস করে দিয়েছিলেন, তার বিস্তারিত বিবরণ রয়েছে এ পারায় । “আমি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফসলহানিতে আক্রান্ত করেছিলোম, যেন তারা তা থেকে শিক্ষা গ্রহণ করে। যখন তাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতো, তখন বলতো, এটা আমাদের জন্যেই। আর দুর্যোগ দুর্বিপাক এলে তার জন্যে মূসা ও তার অনুসারীদের দুর্ভাগ্যকে দায়ী করতো। জেনে রেখো, তাদের দুর্ভাগ্য তো আল্লাহর কাছেই রয়েছে। কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। তারা বলতো, তুমি আমাদের ওপর জাদু করার জন্যে যতো নিদর্শনই নিয়ে আস না কেন, আমরা তোমার প্রতি ঈমান আনবো না। অতপর আমি তাদের ওপর সুস্পষ্ট নির্দশন হিসাবে বন্যা, পংগপাল, উকুন, ব্যাঙ ও রক্ত পাঠালাম । তবু তারা দান্তিকসুলভ আচরণ করতে থাকলো এবং তারা অপরাধী জাতি ছিলো । অতপর যখনই তাদের ওপর দুর্যোগ নামতো, বলতো! হে মূসা, তোমার প্রতিপালক তোমাকে 'যে মর্যাদা দিয়েছেন, তার সুবাদে দোয়া করো। তুমি আমাদের ওপর থেকে দুর্যোগটা সরিয়ে দিলে আমরা অবশ্যই তোমার প্রতি ঈমান আনবো এবং তোমার সাথে বনী ইসরাঈলকে যেতে দেবো । অতপর আমি একটা নির্দিষ্ট সময়ের জন্যে তাদের ওপর থেকে দুর্যোগ হটিয়ে দিলে তারা প্রতিশ্রুতি ভংগ করতো । অবশেষে আমি তাদের প্রতি প্রতিশোধ নিলাম এবং তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম । কারণ তারা আমার আয়াত অস্বীকার করেছিলো এবং তার প্রতি উদাসীন ছিলো ।' (আয়াত ১৩০-১৩৬) এই বিবরণ দেয়ার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় আল্লাহদ্রোহী শক্তি সত্য প্রকাশিত হয়ে গেলেও | বাতিলের প্রতি কতো একগুয়েমি দেখায় এবং “বিশ্ব-প্রভুর' প্রতি দাওয়াতকে কত হঠকারিতা ও কত গোয়ার্তুমির সাথে প্রতিরোধ করে । কারণ তারা জানে যে, বিশ্ব প্রভুর আনুগত্যের দাওয়াতটাই তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়ার শামিল । কেননা এ দাওয়াত বাতিলের অস্তিত্ই অবৈধ ঘোষণা এই ঘোষণা দিতে বাতিল ও খোদাদ্রোহী শক্তি কেবল তখনই অনুমতি দেবে, যখন ওই ঘোষণা ///.091190781-0017
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।