এবং যুগ যুগ ধরে এই আকীদার ভিত্তিতে মানুষের সাথে মানুষের সম্পর্ক সৃষ্টি হয়েছে। আর এই বিষয়টিই এই সূরার মধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছে। বলা হয়েছে, কেমন করে বিভিন্ন যুগের মানবগোষ্ঠিকে এই নবীরা সম্বোধন করেছেন আর তারা কিভাবেই বা তার জবাব দিয়েছে! কি ভাবে এইসব জনগোষ্ঠী নবীদেরকে কষ্ট দেয়ার জন্যে ওৎ পেতে থেকেছে । এভাবে নবী রসূলদের কষ্ট দিয়ে কি জঘন্য অপরাধ না তারা করেছে। আরো আলোচনা এসেছে এ সূরাটির মধ্যে তাদের- যারা আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রমাণ করার জন্যে আদা-পানি খেয়ে লেগেছিলো তাদের সম্পর্কে পরিণতি দুনিয়াতে কি ভয়ংকরই না হয়েছিলো যে সম্পর্কে ! ইতিহাসের এই বর্ণনাধারা এবং মানবমন্ডলীর সত্যের সাথে সম্যবহার ও দুর্বযবহারের এ ইতিহাস অনেক অনেক দীর্ঘ কিন্তু পর্যায়ক্রমে এ সুদীর্ঘ যাত্রা পথের বাধা অতিক্রম করে এ সূরাটিতে প্রত্যেকটি বিষয়ের বিশদ বর্ণনা এসেছে। বংশের পর বংশ ধরে এবং যুগের পর যুগ ধরে এ সূরার আবেদন মানবমন্ডলীকে সম্বোধন করে এই বিশ্বাস গ্রহণ করার কথা বলে এসেছে। এরপর দেখা যায় সূরাটির বর্ণনাভংগি যেন বলছে, দাওয়াতে দ্বীন নিয়ে যারা মানুষের -কাছে গেছে, তাদের সাথে মানুষ কি ব্যবহার করেছে এবং তাদের ডাকে কিভাবে তারা সাড়া দিয়েছে? আল্লাহর দিকে আহ্বানকারীরা কিভাবে তাদেরকে সম্বোধন করেছে, আর তারাই বা কিভাবে এর জবাব দিয়েছে? কিভাবে মানবগোষ্ঠী এ সত্যের দিশারীদেরকে ফাদে ফেলার জন্যে চেষ্টা চালিয়েছে এবং “দায়ী ইলাল্লাহ' (সত্যের দিকে আহবানকারী) ব্যক্তিদেরকে কিভাবে সত্য-বিরোধীদের রক্ত চক্ষু এড়িয়ে তাদের পাতান্বো ফাদ পার হয়ে আল্লাহর দিকে আহ্বান জানানোর কাজ অবিরাম চালিয়ে গেছে? এরপর দুনিয়াতে এবং পরকালে এইসব সত্য বিরোধী ও সত্যাশ্রয়ী লোকদের কি কি পরিণতি হয়েছে তার বিস্তারিত বিবরণ ও সূরাটির মধ্যে পাওয়া যায়। | এ সফর অনেক অনেক লম্বা... কিন্তু সূরাটি ক্রমে ক্রমে একটির পর আর একটি ধাপ এগিয়ে চলেছে তার মন মাতানো গতিময় ছন্দের সাথে এবং এগিয়ে চলেছে চিহিত পথে বিশ্বব্যাপী ফলকে প্রকাশিত সত্যের চিহগুলোর প্রতি অংগুলি সংকেত করে। আল্লাহর শক্তি ক্ষমতা প্রকাশক এসব চিহ্ন এতো স্পষ্ট যে, যে কেউ খেয়াল করলে এগুলো থেকে শিক্ষা নিতে পারে । এসব চিহ্ন সদা-বিরাজমান, কোনো ছোট খাটো বা তুচ্ছ চিহ্ন এগুলো নয়, বরং সাধারণ দৃষ্টিতেই এগুলো ধরা পড়ে। সামধিকভাবে পৃথিবীর মানুষ ক্রমোন্নতির দিকে এগিয়ে চলেছে, কিন্তু ভীতসন্ত্স্ত হৃদয়ে আবার পিছিয়ে আসছে, ফিরে আসছে তারা সেই স্থানে যেখান থেকে রওয়ানা হয়েছিলো । অর্থাৎ উত্থান, পতন, আবার উত্থান এই নিয়মে মানুষের জীবন এগিয়ে চলেছে । অবশেষে তার সেই বেহেশতেরই দিকে যেতে হবে, যেখান থেকে সে এই মাটির পৃথিবীতে নেমে এসেছিলো, একথা ভুলে গেলে চলবে না। স্বাভাবিকভাবেই মানুষ এক বিশেষ স্থান থেকে তার জীবনযাত্রা শুরু করেছে। বাবা আদম (আ.) ও তীর স্ত্রী মা হাওয়া (আ.)- এই দুইজন মানুষ থেকেই মানুষের এই মহা পরিবারের যাত্রা শুরু । তখন এদের সাথে, এদেরকে ও এদের সন্তানদেরকে পথভ্রষ্ট করার অনুমতিপ্রাপ্ত শয়তানও তার যাত্রা শুরু করলো। অপরদিকে বাবা আদম ও মা হাওয়াও আল্লাহর সাথে একমাত্র তারই আনুগত্যের চুক্তিতে আবদ্ধ হলেন এবং তাদেরকে পরীক্ষা করার জন্যে (এই চুক্তিতে তারা দৃঢ় থাকে কিনা এবং উপস্থিত লোভনীয় বহু জিনিসের টানে না-ফরমানী করে কিনা) তাদের কিছুটা স্বাধীনতা দেয়া হলো। এই এখতিয়ার দেয়া হলো যে, তারা চাইলে আল্লাহ তায়ালারই হুকুম মতো জীবন যাপন করবে, অথবা তাদের ইচ্ছা হলে এবং শয়তানের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে পড়লে তার বিশাজ সম ২ ক), ///.091019021-0017
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।