পরিণত করবে। ভারা তো আসলেই আল্লাহ তায়ালা ছাড়া আর কারো গোলাম নয় । আল্লাহকে সারা বিশ্বের প্রতিপালক বলে স্বীকার করার অর্থ দীড়ায় তার সার্বভৌমত্ মেনে নেয়া। কেননা সার্বভৌমত্ব হচ্ছে মানুষের প্রতিপালক হওয়ার আলামত । মানুষ বিশ্বের একটি অংশ । মানুষ যখন একমাত্র আল্লাহর অনুগত হয়, তখন বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ প্রকাশিত হয়। অন্য কথায়, মানুষ ততোক্ষণ পর্যস্ত আল্লাহকে নিজের প্রভু, মনিব ও প্রতিপালক হিসাবে স্বীকার করতে পারে না যতোক্ষণ একমাত্র তার অনুগত তথা একমাত্র তার গোলাম ও তাঁর সার্বভৌমত্ের অধীন না হয়। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুসারে শাসন করে না। তার সার্বভৌমত্ব তথা শাসন ক্ষমতা মেনে নিলে ও তার আনুগত্য স্বীকার করে নিলে তা হয় আল্লাহর প্রভুত্বকে প্রত্যাখ্যান করার শামিল । বিশ্ব প্রতিপালক'-এর দিকে আহবানের বিপদ কী, তা ফেরাউন ও তার দল বল বুঝতে পেরেছিলো। তারা অনুভব করেছিলো যে, আল্লাহকে একমাত্র প্রভূ স্বীকার করার অর্থ হলো ফেরাউনের ক্ষমতা হারানো এবং ফেরাউনের কাছ থেকে যারা যারা ক্ষমতা লাভ করে তাদেরও ক্ষমতার বিলুপ্তি । এই বিপদটাকে ফেরাউন এভাবে ব্যক্ত করেছিলো যে, মূসা ফেরাউন ও তার দল বলকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে; 'ফেরাউনের দলভুক্ত একটি গোষ্ঠী বললো, মূসা একজন ধড়িবাজ/জাদুকর, সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করতে চাইছে। এখন ফেরাউনের দলভুক্ত একটি গোষ্ঠী বললো, দেশে অরাজকতা ছড়িয়ে বেড়ানো এবং তোমাকে ও তোমার প্রতুদেরকে বর্জন করার পরও মৃসাকে কি তুমি ছেড়ে দিচ্ছ?" এ সব কথার অর্থ তারা শুধু এটাই বুঝেছিলো যে, বিশ্ব প্রতিপালকের দিকে এই আহ্বান আল্লাহর অবাধ্য বান্দাদের হাত থেকে সার্বভৌম ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাকে তার প্রকৃত মালিক আল্লাহর কাছে ফিরিয়ে দেয়ার শামিল । আর এই কাজটাকে তারা তাদের দৃষ্টিভঙ্গি অনুসারে দেশে অরাজকতা সৃষ্টির নামান্তর মনে করতো । আজকালও কেউ এ ধরনের আহ্বান জানালে প্রচলিত অনৈসলামী আইনে তাকে সরকার উৎখাতের ষড়যন্ত্র নামে আখ্যায়িত করা হয়ে থাকে । যে সব আল্লাহদ্রোহী স্বৈরাচারী শাসক মুখে স্বীকার না করলেও কার্যত আল্লাহ্র ক্ষমতাকে অর্থাৎ আল্লাহর প্রভৃত্ব ও প্রভুসুলভ বৈশিষ্ট্যগুলোকে জবর দখল করে, তাদের দৃষ্টিকোণ থেকে এ কাজটা সরকার উৎখাতের চেষ্টাই বটে । কেননা অনৈসলামী রাষ্ট্রে শাসন ব্যবস্থার ভিত্তি প্রতিষ্ঠিত হয় আল্লাহর দাস বা গোলামদের মধ্য থেকে একজনের বাদ বাকী গোলামের মনিব হয়ে যাওয়ার ওপর | অথচ বিশ্ব-প্রভুর এবাদাতের আহবান জানানোর অর্থ হলো, দাসদের ওপর তাদের ষ্টার প্রভূত প্রতিষ্ঠা । ফেরাউনের জাদুকররা যখন সত্যের আসল চেহারা দেখে অভিভূত হয়ে বিশ্ব প্রভুর ওপর ঈমান আনলো এবং ফেরাউনের গোলামীর জিঞ্জির খুলে ফেলে দিলো, তখন ফেরাউন এঁ জাদুকরদের সম্পর্কে বলেছিলো যে, ওরা মিসরবাসীকে দেশ থেকে বহিষ্কার করার ষড়যন্ত্র পাকাচ্ছে। সে তাদের কঠোরতম শাস্তি ও লাঞ্নার হুমকি দিয়েছিলো, “ফেরাউন বললো, আমি অনুমতি দেয়ার আগেই তোমরা মূসার ওপর ঈমান এনে ফেললে? এটা এই শহরে তোমাদের পাকানো একটা ষড়যন্ত্র। শহরবাসীকে শহর ছাড়া করাই তোমাদের এ ষড়যন্ত্রের লক্ষ্য ৷ ঠিক আছে, শীঘঘ্বই জানতে পারবে । আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে তোমাদের সবাইকে শূলে চড়াবো'। (আয়াত ১২৩-১২৪) পক্ষান্তরে বিশ্ব প্রতিপালকের প্রতি ঈমান আনয়নকারী, একমাত্র তার কাছে আত্মসমর্পণকারী এবং অবৈধভাবে প্রতৃত্বের ক্ষমতা ও বৈশিষ্ট্যসমৃহ জবরদখলকারী খোদাদ্রোহী শক্তির তুয়া দাসত্ৃকে প্রত্যাখ্যানকারী জাদুকররা তাদের আল্লাহদ্রোহী শাসক শক্তির মধ্যকার লড়াইয়ের অর্থ কী, তা জানতো । তারা জানতো যে, এ লড়াই আদর্শের লড়াই। যে আদর্শ প্রতিষ্ঠার জন্যে এ লড়াই, সে আদর্শ সকল আল্লাহদ্রোহী ভাগৃতী শক্তির ক্ষমতাকে চ্যাল্লেঞ্জ করেও তাকে খতম করার ///.091190781-0017
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।