Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

তোমরা আল্লাহর সাহায্য চাও ও ধৈর্যধারণ করো । যমিন আল্লাহর, তিনি নিজের যে বান্দাকে চান তার মালিক বানান আর চূড়ান্ত পরিণতি একমাত্র খোদা ভীরুদের জন্যে ৷" তুমি আসার আগেও আমরা নির্যাতনে ভুগেছি আর তুমি আসার পরেও ভূগছি। মূসা বললো, সেদিন বেশী দূরে নয়, যখন আল্লাহ তায়ালা তোমাদের শক্রুকে ধ্বংস করে দেবেন এবং পৃথিবীতে তোমাদের তারা স্থলাভিষিক্ত করে দেখবেন তোমরা কেমন কাজ করো ।' যখন মূসা বনী ইসরাঈলকে নিয়ে সমুদ্র পার হলেন, তখন একটি জাতিকে মূর্তি পূজা করতে দেখে তারা ও পূজা করার জন্যে মুসার কাছে ওই জাতির মূর্তির মতো মূর্তি চাইলো । “মুসা বললো, তোমরা এমন একটা জাতি, যারা অজ্ঞতার পরিচয় দিচ্ছ। এই জাতির জীবন পদ্ধতি বাতিল এবং তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে । সে বললো, তোমাদের জন্যে আমি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য খুঁজতে যাবো নাকি? অথচ তিনি তোমাদেরকে সারা দুনিয়ার ওপর শ্রেষ্ঠত্‌ দিয়েছেন।" এই ঘটনার অন্তর্ভুক্ত কোরআনের এই উক্তিগুলো থেকে মুসা (আ.)-এর আনীত দ্বীনের ও তার আকীদা বিশ্বাসের প্রকৃতি ও তাৎপর্য বুঝা যায়। আসলে এটাই ইসলামের প্রকৃতি ও বিশুদ্ধ আকীদা বিশ্বাস। সকল নবী রসূলই এই আকীদা বিশ্বাস নিয়ে এসেছেন। এ দ্বারা পাশ্চাত্যের ধর্মতত্ত্ব বিষয়ক গবেষকদের প্রচারিত মতবাদসমূহের অসত্যতাও প্রমাণিত হয়। অনুরূপভাবে এই উক্তিগুলো বনী ইসরাঈলের বিকৃত মানসিকতাপ্রসূত বিভ্রান্তিগুলোও স্পষ্ট করে দেয়। তাদের বিকৃতি ও বিভ্রান্তি মৃসা (আ.)-এর রেসালাত লাভের পরও অব্যাহত থাকে। যেমন তারা বলেছিলো, “হে মূসা এদের মতো আমাদের জন্যেও মূর্তি যোগাড় করে দাও।" এর আর একটি উদাহরণ এই যে, মূসা আ.) যখন আল্লাহর সাথে কথা বলার জন্যে পর্বতে গেলেন, তখন তারা একটা বাছুরকে পূজা করতে শুরু করে দিল। অনুরূপভাবে তাদের এই হুমকিও এর একটি উদাহরণ যে, আল্লাহকে প্রত্যক্ষভাবে দর্শনের ব্যবস্থা না করলে তারা ঈমান আনবে না। এই সব বিকৃতি ও বিভ্রান্তির লেশ মাত্রও উপস্থিত ছিলো না হযরত মূসার আনীত দ্বীনে। এগুলো আসল আকীদার সুস্পষ্ট বিকৃতি । বিকৃতিকে কখনো আসল ধর্মের অংশ বিবেচনা করা যায় না। আর তা কখনো মূল ধর্মে প্রত্যাবর্তন করবে এটাও সম্ভব নয়। অনুরূপভাবে ফেরাউন ও তার দল বলের সাথে মূসার যে দন্দ-সংঘাত হয়েছে, তা থেকে বুঝা যায় যে, আল্লাহর দ্বীনের সাথে জাহেলিয়াতের সংঘাত একটা অনিবার্ধ ও চিরন্তন ব্যাপার । এ থেকে বুঝা যায়, তাগুত তথা বাতিল শক্তি ইসলামের প্রতি কী দৃষ্টিতে তাকায় এবং কিভাবে সে ইসলামকে নিজের অস্তিত্বের জন্যে হুমকি মনে করে । এ থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে, যারা খাটি মোমেন, তারা বাতিল শক্তির সাথে তাদের সংঘাত সংঘর্ষকে সম্পূর্ণ স্বাভাবিক মনে করে এবং নির্ভীক চিত্তে তার মোকাবেলা করে। মূসা (আ.) যখনই ফেরাউনকে বলেছেন যে, 'হে ফেরাউন, আমি বিশ্ব প্রতিপালকের পক্ষ হতে প্রেরিত রসূল, আল্লাহ তায়ালা সম্পর্কে সত্য ছাড়া আর কিছু বলা আমার জন্যে সংগত নয়, আমি তোমার কাছে অকাট্য প্রমাণ সহকারে এসেছি, কাজেই বনী ইসরাঈলকে আমার সাথে যেতে দাও,' তখনই স্পষ্ট হয়ে গেছে যে, “বিশ্ব প্রতিপালক'-এর দিকে যে দাওয়াত দেয়া হয়েছে, তার তাৎপর্য কী। এর তাৎপর্য হলো, আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা প্রত্যর্পণ করতে হবে এবং তা করতে হবে সমগ্র বিশ্ব ও বিশ্ববাসীকে অন্য কারো নয়- একমাত্র আল্লাহর দাস বলে স্বীকার করার মাধ্যমে । এই তাৎপর্যের ভিত্তিতেই হযরত মূসা বনী ইসরাঈলের মুক্তি দাবী করেন। কেননা আল্লাহ তায়ালাই যখন সারা বিশ্বের প্রতিপালক, তখন তার কোনো বান্দার- হোক না সে স্বৈরাচারী ফ্যাসিবাদী ফেরাউন-এ অধিকার থাকতে পারে না যে, মানুষকে নিজের গোলামে ///.091019021-0017

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।