Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

সর্বাধিক বিস্তারিত আলোচনা স্থান পেয়েছে। তবে সূরা তোয়াহার তুলনায় এখানে বনী ইসরাঈলের জীবনের অপেক্ষাকৃত কম সংখ্যক ঘটনা অন্তর্ভূক্ত হয়েছে। (১) এ সূরায় বনী ইসরাঈলের ঘটনা বর্ণনা শুরু হয়েছে হযরত মূসা (আ.) কর্তৃক ফেরাউন ও তার দল-বলের সাথে প্রত্যক্ষ আলোচনার ঘটনার মধ্য দিয়ে। পক্ষাস্তরে সূরা তোয়াহায় শুরু হয়েছে তৃর পর্বতের দিক থেকে মূসা (আ.)-কে আহ্বানের ঘটনা দিয়ে । আর সূরা কাসাসে শুরু হয়েছে বনী ইসরাঈলের ওপর ফেরাউনী নির্যাতনের সময়ে মূসার জন্মের বৃত্তান্ত দিয়ে। অতপর সমগ্র সূরা কাসাস জুড়ে ২) সূরার উদ্দেশ্য ও প্রেক্ষাপটের সাথে সংগতি রেখে ও কোরআনের সার্বিক বর্ণনাভগির অনুকরণে ফেরাউন ও তার দল-বলের উক্ত দাওয়াত প্রত্যাখ্যানের পরিণতিসহ পুরো কাহিনী বর্ণিত হয়েছে। বর্তমান সূরায় এ কাহিনীর সূচনা হয়েছে এভাবে, “অতপর তাদের পরে আমি মূসাকে আমার নিদর্শনাবলীসহ ফেরাউন ও তার দল-বলের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু তারা ওই নিদর্শনাবলীর ওপর অত্যাচার করলো। অতপর অরাজকতা সৃষ্টিকারীদের কী পরিণতি হয়েছিলো, দেখো ।' (আয়াত ১০৩) অতপর এই কাহিনীর অন্যান্য অংশ ও দৃশ্যের বিবরণ দেয়া হয়েছে। প্রথমে এসেছে ফেরাউন ও তার স্বগোত্রীয়দের মোকাবেলা অতপর বনী ইসরাঈল ও তাদের বিকৃতি বিভ্রান্তির মোকাবেলার 'বিবরণ। যেহেতু আমরা পরবর্তীতে এই কাহিনীর বিস্তারিত আলোচনায় আসছি, সেহেতু এখানে আমরা শুধু এই কাহিনীর প্রধান প্রধান দিক ও তার সার্বিক শিক্ষা তুলে ধরছি। মূসা (আ.) ফেরাউন ও তার দল বলের কাছে উপস্থিত হয়ে এই সত্যটি তুলে ধরেন যে, তিনি বিশ্ব প্রতিপালকের প্রেরিত দূত বা রসূল । “মূসা বললো, হে ফেরাউন, আমি বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত। আল্লাহ তায়ালা সম্পর্কে আমি সত্য ছাড়া অন্য কিছু বলা সংগত মনে করি না সূতরাং আমার সাথে বনী ইসরাঈলকে যেতে দাও ।' (আয়াত ১০৪-১০৫) অনুরূপভাবে ওই একই সত্য তখনো প্রকটিত হয়, যখন মুসার সাথে ফেরাউনের জাদুকরদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং তারা পরাজিত হয়ে ঈমান আনে । কেননা তারা বিশ্ব প্রতিপালকের প্রতিই ঈমান এনেছিলো। “জাদুকররা সেজদায় পড়ে গেলো। তারা বললো, আমরা বিশ্ব প্রতিপালকের প্রতি ঈমান আনলাম, যিনি মূসা ও হারূনের প্রতিপালক ।' এই সত্যটিকে আবারো উর্ধে তুলে ধরা হয় তখন, যখন ফেরাউন জাদুকরদেরকে কঠিন শাস্তির হুমকি দেয় । তারা তাদের প্রতিপালকের প্রতি মনোনিবেশ করে এবং ঘোষণা করে যে, তারা জীবনে, মরণে, আখেরাতের : পুনরুজ্জীবনে এবং সর্বক্ষেত্রে আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত। “তারা বললো, আমরা আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাবো। তোমাদের দৃষ্টিতে আমাদের দৌষ তো কেবল এটাই যে, আমাদের কাছে আমাদের প্রতিপালকের নিদর্শনাবলী পৌছে যাওয়ার পর আমরা তীর প্রতি ঈমান এনেছি। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দাও এবং মুসলমান অবস্থায় মৃত্যু দাও ।' মুসা (আ.) যেহেতু তার জাতির স্বভাব জানতেন, তাই তাদেরকে তাদের প্রকৃত প্রভুর পরিচয় দিতে থাকেন। যখন ফেরাউন হুমকি দিল যে, সে বনী ইসরাঈলের পুরুষদেরকে হত্যা করা ও মেয়েদেরকে বাচিয়ে রাখার মাধ্যমে পুনরায় শাস্তি দেবে, তখন “মূসা তার জাতিকে বললো, (১) 'আত্-তাসবীরূল ফান্নী কোরআন" দ্রষ্টব্য । €২) একই পুস্তক দ্রষ্টব্য । ///.091019021-0017

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।