আল্লাহ জানতেন যে, মুসলমানদের গোটা ইতিহাস জুড়ে এ বনী ইসরাঈল গোষ্ঠী ও তাদের. দুশমন ছিলো। এ জন্যেই তিনি মুসলমানদের সামনে তাদের মুখোশ খুলে দিয়েছেন এবং তাদের সকল ষড়যন্ত্রের জারিজুরি ফাস করে দিয়েছেন। বনী ইসরাঈল হচ্ছে আল্লাহর প্রেরিত সর্বশেষ দ্বীনের আগের দ্বীনের অনুসারী । ইসলামের পূর্বে তাদের ইতিহাস সুদীর্ঘকাল জুড়ে বিস্তৃত। তাদের আকীদায় বিকৃতি এসেছিলো, তারা বারবার আল্লাহর সাথে কৃত অংগীকার ভংগ করেছিলো এবং তাদের জীবনে, চরিত্রে ও এঁতিহ্যে এই অংগীকার ভংগ ও বিকৃতির বিরূপ প্রভাব পড়েছিলো । মুসলিম জাতি যেহেতু সকল নবী ও রসূলের প্রচারিত বাণীর উত্তরাধিকারী এবং সমগ্র ইসলামী আকীদার লালন পালনকারী, তাই এই জাতির ইতিহাস, তাদের উ্থান পতন ও ভাংগা গড়ার বৃত্তান্ত এবং তাদের চরিত্র ও জীবনে যে বিভ্রান্তি ও বিভ্রান্তির যে বিষময় পরিণতি দেখা দিয়েছিলো, তা জানা মুসলিম জাতির পক্ষে অপরিহার্য হয়ে উঠেছিলো । আদর্শ ও জীবনের টানা পড়েনের এই অভিজ্ঞতা তাদের ভান্ডারে সঞ্চিত থাকা ও তা দ্বারা অনাগত যুগ যুগ কাল ধরে শিক্ষা গ্রহণ করা জরুরী হয়ে পড়েছিলো, যাতে করে মুসলিম জাতি ওইসব বিভ্রান্তি ও শয়তানের কৃপ্ররোচনা থেকে অভিজ্ঞতার আলোকে রক্ষা পেতে পারে। বনী ইসরাঈল সুদীর্ঘকাল ধরে আল্লাহর পক্ষ থেকে বহু গ্রন্থপ্রাপ্ত জাতি। আল্লাহ তায়ালা | জানতেন, কোনো জাতি যখন দীর্ঘ অবকাশ পায়, তখন তাদের মন কঠিন হয়ে যায়। তাদের কোনো কোনো বংশধর বিপথগামী হয়ে যায় এবং কেয়ামত পর্যন্ত আযুফ্কালধারী মুসলিম জাতিকে মাঝে মাঝে বনী ইসরাঈলের মতো পরিস্থিতিতে পড়তে হবে। তাই তিনি মুসলমানদের বিভিন্ন প্রজন্মের নেতৃবৃন্দ ও সংস্কারকবৃন্দের সামনে পূর্ববর্তী জাতিগুলোর পরিণতির কিছু কিছু দৃষ্টান্ত তুলে | ধরেছেন, যাতে তারা রোগের প্রকৃতি বুঝে তার চিকিৎসার উপায় জেনে নিতে পারেন। কারণ এটা একটা অকাট্য সত্য যে, যারা জেনে শুনে বিপথগামী ও বিকারপ্রস্ত হয়, তারাই সবচেয়ে বেশী অবাধ্য ও অসৎ হয়ে থাকে। সাধারণ মানুষেরাই ইসলামের দাওয়াত গ্রহণে অধিকতর পরিচ্ছন্ হয়ে থাকে । কেননা দাওয়াতের আকম্মিকতা ও নতুনত্ব তাদের মনকে শিহরিত করে ও এর নতুন, | আঘাত তার মরিচাকে দূর করে দেয়। যারা আগেই দাওয়াত পেয়েছে, তাদের কাছে দ্বিতীয় দাওয়াতের সেই নতুনত্ব থাকে না, সেই শিহরণ থাকে না এবং তার বড়ত্ব ও গুরুত্ব তার কাছে অনুভূত হয় না। তাই তাদেরকে পথে আনতে ছিগুণ পরশ্রম ও দীর্ঘ ধৈর্যের প্রযোজন হয়। অত্র তাফসীরে ইতিপূর্বে মূসা (আ.) ও বনী ইসরাঈলের ঘটনাবলী একাধিকবার আলোচিত হয়েছে। সে আলোচনা হয়েছে কোরআনের সূরাসমূহের ধারাবাহিকতা অনুসারে, নাযিল হওয়ার ধারাবাহিকতা অনুসারে নয়। এ আলোচনা এসেছে সূরা বাকারায়, আলে ইমরানে, নেসায়, মায়েদায় ও আনয়ামে ৷ অথচ নাযিলের ধারাবাহিকতার দিকে দৃষ্টি দিলে বুঝা যাবে যে, এই সূরায় এই কেসসার যে অংশগুলো আলোচিত হয়েছে, তা মাদানী সূরাগুলোর আগে নাধিল হয়েছে। মক্কী ও মাদানী সূরার বর্ণনাভংগির পার্থক্য থেকেও এটা সুস্পষ্ট । এখানে মক্কী সূরায় এটা আলোচিত হয়েছে কেসসা কাহিনী বর্ণনার পদ্ধতিতে । আর মাদানী সূরায় বর্ণিত হয়েছে এ দ্বারা বনী ইসরাঈলের মোকাবেলা করার উপায় হিসাবে এবং সেই ঘটনাবলীতে তাদের অবস্থান ও ভূমিকার মধ্য দিয়ে তাদের মুখোশ খুলে দেয়ার ভংগিতে। এ ঘটনা মন্ধী ও মাদানী উভয় রকমের সূরায় ত্রিশটিরও বেশী জায়গায় আলোচিত হয়েছে । তবে এর মধ্যে ১০টি সূরায় অপেক্ষাকৃত বেশী বিস্তারিতভাবে এসেছে। তন্মধ্যে ছয়টি জায়গায় সর্বাধিক বিস্তারিত । সূরা আরাফেই সর্ব প্রথম ও 6১৬৬০ ///.09119021-0017
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।