Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরার এ অংশে কাফেরদের ব্যাপারে আল্লাহর শাস্তিমূলক পদক্ষেপ, তার নিয়ম এবং মানব জীবনে ঈমানী মূল্যবোধের সাথে তার সম্পর্ক আলোচিত হয়েছে। এতে হৃদয় প্রকম্পিতকারী হুমকি ও কাফেরদের ধ্বংসের বিবরণ সম্বলিত হুশিয়ারীও স্থান পেয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেন, “নগরসমূহের অধিবাসীরা কি এ ব্যাপারে নিশ্চিন্ত যে, রাতের বেলা ঘুমন্ত অবস্থায় তাদের ওপর আমার আযাব আসতে পারে? অথবা নগরবাসীরা দিন-দুপুরে খেলাধুলায় মশগুল থাকা অবস্থায় তাদের ওপর আমার আযাব নেমে আসতে পারে এ ব্যাপারে তারা কি নিশ্চিন্তঃ তারা কি আল্লাহর (ঈমান না আনার কারণে আল্লাহর শাস্তির) পরিকল্পনা থেকে নিশ্চিন্ত? ৯৭-১০০) এই মন্তব্যের উপসংহার টানা হয়েছে এই ঘটনাবলীর দিকে রসূল (স.)-কে একটি ইংগিত প্রদান, অতীতের কাফের জাতিগুলোর পরিণতির একটি সংক্ষিপ্ত বিবরণ দান, তাদের প্রকৃত অবস্থা ও আল্লাহর একত্ৃ-সার্বভৌমত্ব মেনে নেয়ার ওয়াদা ভংগের বর্ণনা দান এবং তাদের কাছে তাদের রসূলদের মাধ্যমে আগত আল্লাহর সুস্পষ্ট নিদর্শনাবলী ও অলৌকিক ঘটনাবলী তাদের স্বভাব প্রকৃতির জড়তা ও মনমগজের নিফ্ররিয়তার কারণে নিক্ষল হয়ে যাওয়ার বর্ণনা দানের মধ্য দিয়ে। যেমন আল্লাহ তায়ালা বলেন, “ওই সব নগরবাসীর ঘটনাবলী আমি তোমার কাছে বর্ণনা করি। তাদের কাছে তাদের রসূলরা অকাট্য প্রমাণাদি নিয়ে এসেছিলো । তাদের অধিকাংশকেই আমি অবাধ্য পেয়েছি ।' (আয়াত ১০১-১০২) হযরত নৃহ, হুদ, সালেহ, লূত ও শোয়ায়ৰ (আ.)-এর জাতিগুলোর ধ্বংসের ব্যাপারে মন্তব্য করার পর আসছে হযরত মূসা (আ)-এর ঘটনা । প্রথমে ফেরাউন ও তার দল-বলের সাথে এবং পরে বনী ইসরাঈলের সাথে মূসা (আ.)-এর ঘটনা বর্ণনা করা হয়েছে। প্রসংগত উল্লেখ্য যে, এই সূরায় মূসার ঘটনা যতো বড় ও ব্যাপক আকারে আলোচিত হয়েছে, সমগ্র কোরআনের আর কোথাও একই সূরায় এতো ব্যাপকভাবে এ ঘটনা আলোচিত হয়নি। এ ছাড়া সূরার আরো অনেক জায়গায় বনী ইসরাঈলের কিছু কিছু ঘটনা আলোচিত হয়েছে । কোরআনের অন্যান্য স্থানে এ সম্পর্কে যে সব সংক্ষিপ্ত ইশারা-ইংগিত দেয়া হয়েছে, এটা তার অতিরিক্ত । হযরত মৃসা ও বনী ইসরাঈলের ঘটনা কোরআনের সবচেয়ে বেশী আলোচিত ঘটনা । এই জাতির ঘটনাবলী এতো বেশী আলোচিত হওয়ার নিগৃঢ় রহস্য কী, সে সম্পর্কে আমি যিলালুল কোরআনের ৬ষ্ঠ পারায় বিস্তারিত আলোচনা করেছি। নিম্নে এর অংশ বিশেষ তুলে ধরছি : বনী ইসরাঈল ছিলো মদীনায় ও সমগ্র আরব উপদ্বীপে শক্রতা, ষড়যন্ত্র ও যুদ্ধংদেহী মনোভাব সম্পন্ন ইসলামী দাওয়াতের মোকাবেলাকারী প্রথম জনগোষ্ঠী । প্রথম দিন থেকেই তারা মুসলমানদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধে লিগ্ত হয়। মদীনায় তারাই মোনাফেক গোষ্ঠীকে আশ্রয় ও প্রশ্রয় দেয় এবং ইসলামী মতাদর্শ ও মুসলমানদের বিরুদ্ধে যুগপৎ ষড়যন্ত্র পাকাতে সব রকমের সাহায্য ও সহযোগিতা করে । মোশরেকদেরকেও মুসলমানদের ওপর আক্রমণ করতে উদ্বুদ্ধ করতো তারাই । মুসলমানদের মধ্যে বিভেদ, হানাহানি, গুজব রটনা ও ষড়যন্ত্রের যুদ্ধ তারাই বাধাতো। ইসলামী আকীদা আদর্শ ও নেতৃত্বের প্রতি সন্দেহ সংশয় ও বিভ্রান্তি ছড়াতেও তারাই সচেষ্ট থাকতো । এসবই তারা করতো প্রকাশ্য যুদ্ধে অংশ গ্রহণের পূর্বে ৷ তাই মুসলমানদের কাছে তাদের মুখোশ উন্মোচন করা অপরিহার্য হয়ে পড়েছিলো, যাতে তারা বুঝতে পারে, তাদের প্রকৃত দুশন কারা, কী তাদের স্বভাব, কেমন তাদের ইতিহাস ও এঁতিহ্য, কী কী উপায়ে তারা ষড়যন্ত্র করে এবং তাদের সাথে মুসলমানদের লড়াই-এর স্বরূপটা কী। ///.091190281-0017

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।