স্ুক্লা আপ্লাফেল নবম পাক্সাভুক্ত অধশেন্র সৎক্ষিশ্১ আক্পোচলা আলোচ্য নবম পারাটি দুই অংশ নিয়ে গঠিত । প্রথমাংশ মী সূরা আল আ'রাফের অবশিষ্টাংশ। সুরা আরাফের এ অংশটি রয়েছে এ পারার তিন চতুর্থাংশ জুড়ে দ্বিতীয়াংশে রয়েছে মাদানী সূরা আনফালের প্রথম অর্ধেক । এ অর্ধেক রয়েছে এ পারার শেষ চতুর্থাংশে। এখানে প্রথমাংশের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরাই যথেষ্ট মনে করবো । আর দ্বিতীয় অংশের পরিচয় যথাস্থানে সূরা আনফালের পরিচিতির সাথে তুলে ধরা হবে । কোরআনের সুরাসমূহের পরিচিতি তুলে ধরার যে পদ্ধতি আমরা অনুসরণ করে এসেছি, সেই অনুসারেই এখানেও পরিচিতি তুলে ধরবো ইনশাআল্লাহ । সূরা আল আরাফের যে অংশটির ব্যাখ্যা বিশ্লেষণ ৮ম পারায় করে এসেছি, তাতে হযরত আদম (আ.)-এর পরবর্তী রসূলরা, তাদের রেসালাত ও জাতিসমূহের কাহিনী বর্ণনা করা হয়েছে। সেখানে আমরা হযরত নূহ, হুদ, সালেহ, লূত ও শোয়ায়ব আলাইহেস সালামের ঘটনাবলী এবং তাদেরকে প্রত্ণখ্যানকারীদের ধ্বংস ও তাদের প্রতি বিশ্বাস আনয়নকারীদের নিষ্কৃতি লাভের কাহিনী আলোচনা করেছি। এ পারাটি হযরত শোয়ায়ব (আ.)-এর কাহিনীর শেষাংশ দিয়ে শুরু হয়েছে। এটিকে আমরা আট পারার শেষভাগে যুক্ত করা সমীচীন মনে করেছি, যাতে কাহিনীটা এখানেই শেষ হয়ে যায় । এরপর সূরায় ওই কাহিনীগুলো নিয়ে মন্তব্য করা হয়েছে। এটাই সূরার আলোচনার রীতি । এই মন্তব্যে আল্লাহর বাণীকে মিথ্যা প্রতিপন্নকারীদের বিরুদ্ধে আল্লাহর গৃহীত পর্যায়ক্রমিক শাস্তিমূলক ব্যবস্থা তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে কিভাবে তিনি তাদেরকে বিপদ-মুসিবতে নিক্ষেপ করেন, যাতে তারা সচেতন ও সতর্ক হয়, যাতে তাদের মধ্যে বিনয়ভাব জাগ্রত হয় এবং যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে ও তার অনুগত হয় । এতেও যখন তাদের মন জাগ্রত হয় না এবং বিপদ মুসিবত দ্বারা শিক্ষা গ্রহণ করে না, তখন আল্লাহ তায়ালা তাদেরকে সুখ শান্তি ও সমৃদ্ধি দান করেন। এটা পরীক্ষা হিসাবে আরো কঠিন। এতে যখন আল্লাহর ক্ষমতা ও পরাক্রম সম্পর্কে তাদের উদাসীনতা আরো বৃদ্ধি পায় এবং দুনিয়ার জীবনকে নিছক খেলাধুলা সর্বস্ব জীবন ভাবতে আরন্ত করে, তখন আল্লাহ তায়ালা তাদেরকে আকম্মিকভাবে পাকড়াও করেন ও ধ্বংস করে . দেন। আল্লাহ তায়ালা বলেন, “আমি কোনো অঞ্চলে যখনই কোনো নবী পাঠিয়েছি, তার অধিবাসীদেরকে বিপদ আপদ ও £খ কষ্টে নিক্ষেপ করেছি, যাতে তারা আল্লাহর অনুগত হয়। এরপর আমি দুঃখ কষ্টের পরিবর্তে সুখ শান্তি দিয়েছি । এতে করে তারা আবার সীমা অতিক্রম করেছে এবং বলেছে, এ রকম বিপদ আপদ ও সুখ শান্তি আমাদের বাপ দাদাদের ওপরও এসেছিলো । তাই আমি তাদেরকে এমন আকম্মিকভাবে পাকড়াও করি যে, তারা টেরও পায়নি ।' (আয়াত ৯৪-৯৫) ঈমানী মূল্যবোধ ও মানুষকে শাস্তি দানের ব্যাপারে আল্লাহর নিয়মের মধ্যে সম্পর্ক কী, সে বিষয়টাও এই অংশে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে যে, আল্লাহর কর্মফলমূলক পদক্ষেপ ও উক্ত মূল্যবোধসমূহের মধ্যে কোনো ছেদ নেই। এই সম্পর্কটা অসতর্ক লোকদের কাছে অজানা । কেননা এর আলামতগুলো তাৎক্ষণিকভাবে দৃশ্যমান নয়, তবে এই পদক্ষেপ বিলম্বে হলেও একদিন নেয়া হবেই। আল্লাহ তায়ালা বলেন, “নগরসমূহের অধিবাসীরা যদি ঈমান আনতো ও সংযমের পথ অবলম্বন করতো, তাহলে আমি তাদের জন্যে কল্যাণের দুয়ার খুলে দিতাম আকাশ ও পৃথিবী থেকে । কিন্তু তারা প্রত্যাখ্যান করলো । ফলে আমি তাদের কৃতকর্মের দায়ে তাদেরকে পাকড়াও করলাম ।' (আয়াত ৯৬) ///.09119021-0017
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।