| ত্যাগ তিতিক্ষার বিনিময়ে লড়াই করার দায়িত্ব অর্পণ করে সত্য । কিন্তু এর মাধ্যমে সে তাকে আরো দীর্ঘস্থায়ী, আরো বড়, আরো অবমাননাকর ও আরো হীনতর ত্যাগ তিতিক্ষা থেকে মুক্তি দেয়। আসলে সে তাকে তার নিরাপত্তা ও মর্ধাদা পুনরুদ্ধারের জন্যেই লড়াই করার আহ্বান জানায়। এ কারণেই শোয়ায়ব (আ.) এরপ চূড়ান্ত ঘোষণা করেছিলেন, “আল্লাহ আমাদেরকে তোমাদের ধর্ম থেকে অব্যাহতি দানের পর পুনরায় আমরা যদি তা গ্রহণ করি, তবে সেটা হবে আল্লাহর ওপর আমাদের অপবাদ আরোপের শামিল । আমাদের পক্ষে ওই ধর্মে ফিরে যাওযা আর সম্ভব নয় ।,...... কিন্তু শোয়ায়ব (আ.) তার জাতির দর্পিত আল্লাহদ্রোহী নেতাদের সামনে যতোই উঁচু কণ্ঠে ও উচুশিরে কথা বলুন না কেন, আল্লাহর সামনে মাথা নত করে বিনয়ের সাথে কথা বলেন এবং নিজের নতি স্বীকার কথা ব্যক্ত করেন। “তবে আমাদের প্রতিপালক আল্লাহ যদি চান সেটা ভিন্ন কথা । আমাদের প্রতিপালকের জ্ঞান এত প্রশস্ত যে, তিনি সব কিছুই জানেন ।' অর্থাৎ তিনি নিজের ও নিজের সহযোগী মোমেনদের ভবিষ্যত আল্লাহর হাতেই সমর্পণ করেছেন। আল্লাহদ্বোহী শক্তি তাদের ধর্মে ফিরে না এলে যে হুমকি দিয়েছে, তাকে তিনি প্রত্যাখ্যান করে ফিরে না আসার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন এবং এই চিন্তাধারাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করার কথা ঘোষণা করেছেন। কিন্তু তার ও তার সঙ্গীদের ব্যাপারে আল্লাহর ইচ্ছা কী, তা তাদের জানা নেই বলে সে ব্যাপারে জোরের সাথে কিছু বলেননি । যেহেতু তাদের ব্যাপারটা আল্লাহর ইচ্ছার ওপরই নির্ভরশীল, তাই তিনিও তীর ইচ্ছার ওপরই সব কিছু সমর্পণ করেছেন। আল্লাহর জ্ঞান সুপ্রশস্ত ও সীমাহীন । তাই তার জ্ঞানের কাছেই সব কিছু সোপর্দ করেছেন। এ হচ্ছে আল্লাহর সাথে তার বন্ধুর আদব ও শ্রদ্ধাপূর্ণ আচরণ । এ আদবের দাবী অনুসারে তার নির্দেশ অবশ্যই মানতে হয়, কিন্তু তার ইচ্ছা ও পরিকল্পনার ব্যাপারে বেপরোয়াভাবে কিছু বলা যায় মা.এবং তীর ইচ্ছা বা পরিকল্পনাধীন কোনো বিষয়কে অস্বীকার করা যায় না। এ পর্যায়ে শোয়ায়ব (আ.) তার জাতির হঠকারী নেতাদের হুমকি ও আ্ফালনের বিষয়ে নীরবতা অবলম্বন করেছেন এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা ও আস্থা প্রকাশ করে তার কাছে এই সংকটের নিষ্পত্তি প্রার্থনা করেছেন। “আমরা আল্লাহর ওপর নির্ভর করলাম । হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের জাতির মধ্যে ন্যায় সংগতভাবে মীমাংসা করে দাও । তুমিই শ্রেষ্ঠ মীমাংসাকারী ।” এখানে আমরা দেখতে পাই, আল্লাহর বন্ধু ও নবীর হৃদয়কে আল্লাহর প্রভুত্বের তত্টি কি ধরনের আলোয় উদ্ভাসিত করে । তিনি জানেন প্রকৃত শক্তির উৎস ও প্রকৃত আশ্রয়স্থল কোথায় । তিনি জানেন যে, একমাত্র তার প্রতিপালকই ঈমান ও কুফরীর ছন্দের ন্যায়সংগত মীমাংসা করতে পারেন। তার ও তার সঙ্গী-সাথীদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেয়া লড়াইতে তিনি একমাত্র আল্লাহর ওপরই নির্ভর করেছেন। কেননা আল্লাহর সাহায্য ও মীমাংসা ছাড়া এই লড়াই থেকে পরিব্রাণ পাওয়ার কোনোই উপায় নেই। ///.091019021-0017
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।