Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

এই সৎ চিন্তাশীল, সৎ কর্মশীল ও দানশীল ব্যক্তিদেরকে মানুষের ভালোবাসার পাত্র হিসাবে পেয়েছি। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তাদের জীবন প্রবাহ এগিয়ে চলেছে এবং মানুষের অজান্তেই ওই সৎ ব্যক্তিদের প্রভাব তারা গ্রহণ করেছে। সকল কিছুর মধ্যেই তারা জীবনের স্বাদ খুঁজে পেয়েছে এবং সকল সংকটাবর্তে তারা নিজেদের জন্যে সমাজে এক বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে। সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত একটি সাবলীলতা দেখা যায়। যে সব নিদর্শন ও দৃশ্যাবলী, যেসব চিন্তা উদ্রেককারী তত্ব ও তথ্য প্রতি মুহুর্তে এবং প্রতি জিনিসের মধ্যে ফুটে উঠেছে, তা আমার প্রাণকে উজ্জীবিত করেছে, অন্তরের গভীরে তা প্রভাব বিস্তার করেছে এবং সৃষ্টির সব কিছুকে আমার নযরে সুষমা মন্ডিত করে তুলেছে। কিন্তু এটাও সত্য যে, প্রত্যেকটি সূরার মধ্যে এমনই হৃদয়গ্রাহী বর্ণনা রয়েছে, যা মানুষের মনের মধ্যে স্নেহের এক মধুর পরশ বুলিয়ে দেয়। সূরায়ে আন্য়ামের আলোচ্য বিষয় যেমন আকীদা, তেমনই সূরায়ে আরাফের মধ্যে আলোচিত বিষয়বস্তুও ওই একই আকীদা কিন্তু দেখা যায় সূরায়ে আনয়ামে শুধু আকীদা সম্পর্কে বর্ণনা এসেছে, কিন্তু আ'রাফে আলোচনা শুধু আকীদার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আকীদার বিষয়বস্তু ও এর তাৎপর্য সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়েছে। সূরাটি নাধষিল হওয়ার সময়ের আরব জাহেলিয়াতের চেহারা প্রকৃতি ও বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এবং দেখানো হয়েছে ওই জাহেলিয়াতের মতোই অন্যান্য সকল জাহেলিয়াত ও তাদের প্রকৃতির দিক দিয়ে একই প্রকার; অর্থাৎ জাহেলিয়াতের প্রথম কথাই হচ্ছে মানুষের সুস্থ বিবেকের কাছে গ্রহণযোগ্য যুক্তিকে দেখেও না দেখা এবং ব্যক্তি-স্বার্থের কারণে সকল যুক্তিকে উপেক্ষা করা । এই অর্থে, অতীতে আরবদের মধ্যে যেমন হঠকারিতা ও ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে হীনতা প্রদর্শন করা হতো, আধুনিক বিশ্বেও এই একই প্রকার কুক্ষিগত ও সংকীর্ণমনা স্বার্থান্বেষী গোষ্ঠী নিয়ত সত্যের বিরোধিতাই শুধু নয়, বরং সত্যের বাতিকে চিরতরে নিভিয়ে দেয়ার জন্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে যে বিষয়ে কখনও সংক্ষেপে এবং কখনও বিস্তারিতভাবে আমরা সপ্তম পারাতে এবং এই পারাতেও আলোচনা করেছি। আমরা আল্লাহর ইচ্ছা মোতাবেক এই অধ্যায়গুলোর সামনে দাঁড়িয়ে (চিন্তাপূর্ণ হৃদয়ে) ততোক্ষণ অপেক্ষা করেছি যতোক্ষণ আল্লাহ তায়ালা চেয়েছেন। আমরা ইতিমধ্যে সূরায়ে আনয়ামের মধ্যে এই সূরার অনুরূপ কর্মপদ্ধতির দিশা এবং একই পথ পরিক্রমার রূপরেখাও দেখে নিয়েছি। আমরা সূরায়ে আ'রাফে পূর্ববর্তী সূরার অনুরূপ আলোচনাই মুখ্যতর দেখেছি। দেখেছি এই সূরার মধ্যে আলোচিত বিষয়টি অন্য আর এক দৃষ্টিকোণ থেকে আলোচিত হয়েছে এবং তা আলোচিত হয়েছে গোটা পৃথিবীর মানুষের ইতিহাসকে সামনে রেখে পৃথিবীর এ জীবন যে নিশ্চিস্তভাবে এবং স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্র নয় বরং এ হচ্ছে চলমান এক ভ্রমণক্ষেত্র মাত্র । এর যাত্রা সত্যিকারে শুরু হবে জান্নাতে পৌছানোর পর এবং যখন আল্লাহর দরবারে মানুষ পৌছুবে তারপর থেকে । এ যাত্রার শেষ যেখানে- সেখান থেকে এর শুরু (অর্থাৎ এ যাত্রার কোনো শেষ নেই, নেই এ ভ্রমণের কোনো নির্দিষ্ট গন্তব্যস্থান। মহাকাল ধরে চলবে সেখানে এ অনন্ত জীবন)। এই সুদীর্ঘ সময়ে ঈমানের প্রতিফল পাওয়া যায়। বরং বলা যায় ঈমানের মেলা বসবে সেখানে মহা-সমারোহে, যার কোনো শেষ হবে না। এ সৌভাগ্যের মেলার পরিচালক হবেন আদম (আ.) থেকে নিয়ে মোহাম্মদ (স.) পর্যন্ত সকল নবী রসূলের কাফেলা । এ মহান জামায়াতের সবার মধ্যে বিরাজ করেছে এই একই আকীদা । সারা বিশ্বের ইতিহাসের সর্বত্র মূর্ত হয়ে রয়েছে এই কাফেলা ///.09119021-0017

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।