Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

দেশেই তাগুতী শক্তি সত্যিকার ঈমানী কাফেলাকে দিয়ে থাকে, যারা তাগুতের তাবেদারী করতে চায় না, বরং শুধু আল্লাহর আনুগত্য করতে চায়। . তাগুতের আনুগত্য থেকে বেরিয়ে আসা এবং একমাত্র আল্লাহর আনুগত্য করা যতো কঠিন ও কষ্টকরই হোক না কেন, তা প্রকৃতপক্ষে তাগুতের আনুগত্য ও দাসত্বের তুলনায় অনেক সহজ ও অপেক্ষাকৃত কম ক্ষয়ক্ষতি, ও বিপদাপদের ঝুঁকি বহন করে । তাগুতী শক্তির দাসতু ও আনুগত্য আপাত দৃষ্টিতে জীবন, জীবিকা ও মান-সন্ত্রমের পক্ষে যতো বেশী নিরাপদ ও ঝুঁকিহীন মনে হোক না কেন, তা ধীরগতিসম্পন্ন ও দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতি ও সর্বনাশ ডেকে আনে । এটা খোদ মানবতা ও মনুষ্যত্বের জন্যেই সর্বনাশী । কারণ মানুষ যখন মানুষের দাস হয়, তখন মানবতা ও মনুষ্যত্বের অস্তিত্ই তো থাকে না। একজন মানুষ আরেক জন মানুষের মনগড়া আইনের অধীনতা মেনে নেবে এর চেয়ে জঘন্য দাসত্ব আর কী হতে পারে? একজন মানুষের মন আরেক জন মানুষের ইচ্ছা, রাগ বা অনুরাগের বশীভূত হবে, এর চেয়ে নিকৃষ্ট মানের গোলামী আর কী হতে পারে? . একজন মানুষের ইচ্ছা, মরযী, খেয়ালখুশী ও কামনা বাসনার ওপর আর একজন মানুষের ভাগ্য নির্ভর করবে, এর চেয়ে হীনতর দাসত্ব আর কী হতে পারে? একজন মানুষ আরেকজন মানুষের নাকে দড়ি দিয়ে যেমন খুশী ঘৃরাতে থাকবে, এর চেয়ে লঙ্জাকর ও অবমাননাকর গোলামী আর কী হতে পারে ? শুধু এখানেই শেষ নয়, তাগৃতের শাসন মানুষের কাছ থেকে তার সহায় সম্পদ পর্যন্ত ছিনিয়ে নেয়। কোনো আইন বা নিরাপত্তা প্রাচীর তার রক্ষণাবেক্ষণের নিশ্চয়তা দেয় না। তার সন্তানদেরকেও তার কাছ থেকে কেড়ে নেয়। অর্থাৎ তাগুতী শক্তি তাদেরকে যেভাবে চায়, সেভাবেই গড়ে তোলে । তাদের ধ্যান ধারণা, চিন্তাধারা, চরিত্র ও আদত অভ্যাস তাগৃতী শক্তি নিজের পছন্দ মাফিকই গঠন করে। এ ছাড়া তাদের জীবনের ওপরও সে যথেচ্ছা কর্তৃত্‌ চালায়। কামনা-বাসনা চরিতার্থ করতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ সংহার করে এবং তাদের মাথার খুলির ওপর ও তাদের হাড়গোড়ার ওপর নিজে আধিপত্যের পতাকা উড়ায়। এমনকি তাগৃতী শক্তি মানুষকে ন্যুনতম মান স্ন্ত্রম নিয়েও বাচতে দেয় না। সে সমাজে এমন পরিবেশ ও পরিস্থিতির সৃষ্টি করে যে, পিতা তার কন্যার সন্ত্রম পর্যন্ত রক্ষা করতে সক্ষম হয় না। চাই সেটা সরাসরি ক্ষমতাসীন খোদাদ্বোহী গোষ্ঠীর ধর্ষণ নির্যাতনের কারণে হোক, যা ইতিহাসের সকল যুগেই সংঘটিত হয়ে এসেছে, অথবা তাদেরকে এমন মতবাদ ও মতাদর্শে দীক্ষিত করার মাধ্যমেই হোক, যে মতবাদ ও মতাদর্শ নারীকে লম্পট পুরুষদের কামনার সহজ শিকারে পরিণত করে, চাই তা যে নামেই হোক না কেন। যে ব্যক্তি মনে করে যে, খোদাদ্বোহী শক্তির শাসনে তার সহায় সম্পদ, সন্ত্রম এবং তার ও তার সন্তানদের প্রাণ সম্পূর্ণ নিরাপদ, সে হয় কল্পনার জগতে বাস করে, নচেত সে বাস্তব অবস্থা অনুভব করার শক্তিই হারিয়ে ফেলেছে। বস্তুত, তাগৃতী শক্তির দাসতৃ মানুষের জান, মাল ও সম্রমের বিরাট ক্ষয়ক্ষতি ও বিপদের ঝুঁকি বহন করে। পক্ষান্তরে আল্লাহর দাসত্ব ও আনুগত্য আপাতদৃষ্টিতে যতোই কষ্টকর মনে হোক না কেন, তা শুধু আল্লাহর মাপকাঠিতেই নয় বরং “ইহকালীন জীবনের মাপকাঠিতেও অপেক্ষাকৃত লাভজনক ও দীর্ঘস্থায়ী । ওস্তাদ সাইয়েদ আবুল আলা মওদুদী স্বীয় পুস্তক ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তিতে বলেন, “মানব জীবনে জটিল সমস্যাবলী সম্পর্কে সামান্য মাত্র জ্ঞানও যার আছে, সে এই নিগৃঢ়ু সত্য সম্পর্কে ভালো করেই অবহিত আছে যে, মানব সমাজের যাবতীয় ব্যাপারের কর্তৃত্ ও চাবিকাঠি ৭. সুলা আল আআ" নাখ,______(6১৫৯০) ______ পাক্সা ৯ মলাশিষ্প ৯ ///.091190781-0017

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।