শক্তির-ইসলামী শক্তি অথবা কুফরী শক্তির আনুগত্য করার । এ অবস্থান থেকে এক চুলও পিছু হটা কোনো দাওয়াতদাতার পক্ষে সন্ভব হয় না, তা সে যতো বড় চাপ বা হুমকি আন্লাহদ্বোহীদের পক্ষ থেকে আসুক না কেন। যিনি আল্লাহর দ্বীনের প্রতিনিধি, তার পক্ষে সেই দ্বীনকে একেবারেই অস্বীকার করে তার প্রতি বিশ্বাসঘাতকতা করার প্রশ্ই ওঠে না। হঠকারীরা যখন তাকে তাদের শহর থেকে বহিষ্কার অথবা তাদের ধর্মে ফিরে আসার জন্যে চরমপত্র দিল, তখন শোয়ায়ব (আ.) নিজ আদর্শের প্রতি অবিচল থেকে সত্যের প্রতি আনুগত্যের সুস্পষ্ট ঘোষণা দিলেন। যে বাতিল ধর্ম থেকে আল্লাহ তায়ালা তাকে ও তার সাথীদেরকে রক্ষা করেছেন, তাতে ফিরে যাওয়ার প্রতি চূড়ান্ত অনীহা প্রকাশ করে আল্লাহ তায়ালার কাছে তা থেকে আশ্রয় ও সাহায্য প্রার্থনা করলেন। “শোয়ায়ব বললো, এমনকি আমরা যদি তোমাদের ধর্মে প্রত্যাবর্তনকে অপছন্দ করি তবুও? আমরা যদি তোমাদের ধর্মে প্রত্যাবর্তন করি ..... আয়াত ৮৮-৮৯) এই সংক্ষিপ্ত ক'টি কথায় ঈমানের স্বভাব, মোমেনদের অভিরুচি এবং জাহেলিয়াতের স্বভাব ও তার নিকৃষ্ট রুচি স্পষ্ট হয়ে উঠেছে। অনুরূপভাবে আমরা দেখতে পাই আল্লাহর রসূলের অন্তরে সত্যের অপূর্ব আলোকছটা কিভাবে উদ্ভাসিত হয়। “সে বললো, আমরা যদি তা অপছন্দ করি তবুও?” তাদের সেই ঘৃণ্য বক্তব্যটির প্রতিবাদ করে বললেন যে, তোমাদের যে ধর্ম থেকে আল্লাহ তায়ালা আমাদেরকে মুক্তি দিয়েছেন, তোমরা বহিষ্কারের হুমকি দিয়ে আমাদেরকে কি সেই ধর্মে প্রত্যাবর্তনের জন্যেই জবরদস্তি করছো? “তোমাদের ধর্ম থেকে আল্লাহ তায়ালা আমাদেরকে রক্ষা করার পরও যদি তাতে প্রত্যাবর্তন করি, তবে তা হবে আল্লাহর ওপর অপবাদ আরোপের শামিল ।' তাগুত ও জাহেলিয়াতের ধর্মে আল্লাহর একক আনুগত্য করা হয় না, বরং মানুষ আল্লাহ তায়ালা ছাড়া অনেককে প্রভু হিসাবে মেনে নেয় এবং তাদের ক্ষমতা ও অধিকারকে স্বীকার করে নেয়। সেই ধর্ম থেকে আল্লাহ তায়ালা যাকে রক্ষা করেন এবং আন্মাহর সত্য দ্বীনে দীক্ষিত করেন, তার জন্যে তিনি প্রকৃত কল্যাণ নিশ্চিত করেন এবং তাকে বান্দার গোলামী থেকে রক্ষা করেন। এরপরও যে ব্যক্তি জাহেলিয়াতের ধর্মে ফিরে যায়, সে প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালা ও তার দ্বীনের বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষ্য দেয়। সে সাক্ষ্য দেয় যে, সে আল্লাহ তায়ালার ধর্মে কোনো কল্যাণ লাভ করেনি, তাই তা পরিত্যাগ করে তাগৃতের ধর্মে প্রত্যাবর্তন করেছে। কিংবা এই সাক্ষ্য দেয় যে, এই যমীনে তাগুতী আল্লাহ শক্তির টিকে থাকা ও আল্লাহর সৃষ্টি-জগতের ওপর কর্তৃত্ব করার ন্যায় সংগত অধিকার রয়েছে এবং আল্লাহর প্রতি ঈমান থাকার সাথে তার কোনো বিরোধ ও অসংগতি নেই। তাই আল্লাহর প্রতি ঈমান আনার পরও সে তাগৃতের ধর্মে ফিরে এসেছে। এই সাক্ষ্য সেই ব্যক্তির সাক্ষ্যের চেয়েও মারাত্মক, যে আদৌ ইসলামকে চেনেনি এবং গ্রহণ করেনি । এ সাক্ষ্য আসলে আল্লাহদ্রোহী শক্তির প্রতি স্বীকৃতির শামিল। বস্তুত জীবনের সর্ব ক্ষেত্রে আল্লাহর ক্ষমতা ও কর্তৃতুকে অস্বীকার করার চেয়ে বড় আল্লাহদ্রোহিতা আর কিছু হতে পারে না। এরপর আল্লাহদ্রোহীরা হযরত শোয়ায়বকে তাদের ধর্মে ফিরিয়ে নেয়ার জন্যে যে হুমকি দিয়েছিলো, তিনি সরাসরি তা অস্বীকার করছেন। “ওই ধর্মে ফিরে যাওয়া আমাদের কাজ নয়'........... অর্থাৎ ওটা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয় এবং শোভনও নয় । যে হুমকির মুখে তিনি এ কথা বলেছিলেন, সে হুমকি শুধু শোয়ায়বের জাতির নেতৃস্থানীয় লোকেরাই দেয়নি, বরং সব //4.0910190781-0017
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।