“যারা বিশৃংখলা ছড়ায় তাদের পরিণতি কেমন হয়েছিলো দেখো ।' হযরত শোয়ায়ব তাদেরকে কিছুটা ন্যায় নীতি ও উদারতা অবলম্বনেরও উপদেশ দিয়েছিলেন, যাতে তারা ইসলাম গ্রহণকারীদেরকে নিপীড়ন ও নির্যাতন না করে । পথে ঘাটে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড না চালায় এবং কেউ ইসলাম গ্রহণ করুক এটা তাদের মনোপৃত না হলেও আল্লাহর পক্ষ থেকে একটা মীমাংসা না হওয়া পর্যন্ত তারা যেন ধৈর্যধারণ করে এবং উভয় গোষ্ঠীর সহাবস্থান মেনে নেয়। তিনি বলেন, “আর যদি তোমাদের মধ্য হতে একটা দল আমার আনীত বিধানের প্রতি ঈমান এনে থাকে এবং আর একটি দল না এনে থাকে, তাহলে তোমরা ততোক্ষণ ধৈর্যধারণ করো, যতোক্ষণ আল্লাহ আমাদের মধ্যে একটা নিষ্পত্তি না করে দেন। তিনিই শ্রেষ্ঠ নিষ্পত্তিকারী ।" হযরত শোয়ারৰ সবচেয়ে ন্যায় সংগত পন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছেন এবং এমন একটা অবস্থান গ্রহণ করেছেন, যার চেয়ে পেছনে যাওয়ার আর অবকাশ নেই। সে অবস্থানটা হলো কেউ কাউকে কষ্ট না দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান করা এবং ধর্মমত নির্বিশেষে সবাইকে শান্তিতে থাকতে দেয়া, যতোক্ষণ না সর্বোত্তম নিম্পত্তিকারী আল্লাহ তায়ালা উভয় পক্ষের মধ্যে কোনো নিষ্পত্তি করে দেন। কিন্তু আল্লাহদ্রোহী তাগুতী শক্তি এতোই আগ্রাসী হয়ে থাকে যে, পৃথিবীতে এমন কোনো একটি গোষ্ঠীর আদৌ অস্তিত্ব থাকাকে তারা বরদাশত করে না যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাণগুতী শক্তির আনুগত্য করে না। কারণ আল্লাহ তায়ালা ছাড়া আর কারো হুকুম মানে না, আর কারো শক্তির পরোয়া করে না, আর কারো আইন মানে না এবং আর কারো জীবন বিধান মানে না, এমন একটা দল পৃথিবীতে থাকলে তা তাগুতী শক্তির অস্তিত্বের জন্যে হুমকি স্বরূপ। এমনকি এই দল যদি নিরপেক্ষ ও নিষ্ত্রীয় হয়েও বসে থাকে এবং তাগৃতী শক্তিকে আল্লাহর ফয়সালার হাতে সমর্পণ করে চুপ চাপও থাকে, তাহলেও তাগৃতী শক্তি তাদের রেহাই দেয় না। তারা যদি তাদের সাথে যুদ্ধ এড়িয়েও থাকতে চায়, তবু তাগুতী শক্তি তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়। সত্যের অস্তিত্ই বাতিলকে অস্থির, ব্বিত ও অস্থিতিশীল করে । তাই তার শক্তি-সামর্থ বা প্রস্তুতি কিছু থাক বা না থাকো, তার অস্তিত্বের ওপরই বাতিল যুদ্ধ চাপিয়ে দেয়। সত্য ও বাতিলের সংঘাত আল্লাহর শাশ্বত নীতি অনুযায়ী অনিবার্য ও অবধারিত। *শোয়ায়বের জাতির মধ্য থেকে যারা দন্তে মেতেছিলো, তারা বললো, হে শোয়ায়ব, তোমরা আমাদের ধর্মে ফিরে না এলে তোমাকে ও তোমার অনুসারী মোমেনদেরকে শহর থেকে বের করেই ছাড়বো ।' এ ছিলো তাদের পক্ষ থেকে সব রকমের আপোষ মীমাংসা ও সহাবস্থানকে অস্বীকার ও সংঘাতে যাওয়ার পক্ষে চরম ওদ্ধত্যপূর্ণ হঠকারী ঘোষণা । কিন্তু ঈমানী শক্তির স্বভাবই এই যে, তা কোনো হুমকি ও ভয়ভীতির সামনে মাথা নোয়ায় না। হযরত শোয়ায়ব আ.) শান্তি ও সহাবস্থানের পক্ষে যে আপোস ফর্মুলায় অবস্থান নিয়েছিলেন, সেটা ছিলো তার সর্বশেষ অবস্থান। এর চেয়ে পেছনে যাওয়া তার পক্ষে সম্ভব ছিলো না। তার বক্তব্য ছিলো এই যে, আল্লাহ তায়ালা যতোক্ষণ উভয় পক্ষের কোনো একটির পক্ষে কোনো ফয়সালা না দেন, ততোক্ষণ কেউ কারো ওপর জবরদস্তি করবে না, সমাজের প্রতিটি মানুষকে পূর্ণ স্বাধীনতা দেয়া হবে যে ঝি আকীদা ও আদর্শকে মেনে নেয়ার এবং যে কোনো ///.091019021-0017
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।