“মাদয়ানবাসীর কাছে তাদের ভাই শোয়ায়বকে পাঠালাম । সে বললো, হে আমার জাতি, তোমরা আল্লাহ তায়ালার এবাদাত করো । তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই।” এ হচ্ছে দাওয়াতের মূলকথা। এতে কোনো রদবদল ও পরিবর্তন কখনো হয় না। “তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে।' এখানে কি ধরনের নিদর্শন এসেছিলো তা এখানে উল্লেখ করা হয়নি, যেমনটি হযরত সালেহ (আ.)-এর কাহিনীতে উল্লেখ করা হয়েছে। হহেযরত সালেহের নিদর্শন ছিলো উ্্ী) কোরআনের অন্যান্য সূরা থেকেও আমরা এর পরিচয় পাই না। তবে আয়াতের বক্তব্য ইংগিত করছে যে, তিনি তার নবুওতের প্রমাণ স্বরূপ একটা নিদর্শন এনেছিলেন । সেই নিদর্শনের ওপর ভিত্তি করেই তিনি তাদেরকে সঠিকভাবে মাপ ও ওযন করার আদেশ দিয়েছিলেন। আর দেশে গোলযোগ সৃষ্টি করতে, ডাকাতি রাহাজানি করতে এবং মানুষের ইচ্ছামত ধর্ম গ্রহণে বাধা দিতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, “অতএব তোমরা ওযন ও মাপ ঠিকমত করো, মানুষকে তাদের পণ্যে ঠকিও না, দেশে শৃংখলা আণয়নের পর তাতে বিশৃংখলা ও গোলযোগ সৃষ্টি করো না। তোমরা যদি বিশ্বাসী হও, তবে এটাই তোমাদের জন্যে উত্তম। তোমরা পথে পথে বসে থেকে সন্ত্রাস করো না। যারা আল্লাহর ওপর ঈমান এনেছে তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিও না এবং তাতে বক্রতা সন্ধান করো না। আর সেই সময়ের কথা স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় কম ছিলে, অতপর আল্লাহ তোমাদেরকে সংখ্যায় বাড়িয়ে দিয়েছেন, আর গোলযোগ সৃষ্টিকারীদের কী পরিণতি হয়েছিলো দেখে নাও ।' এই নিষেধাজ্ঞা থেকে আমরা বুঝতে পারি যে, হযরত শোয়ায়বের জাতি এক আল্লাহর এবাদাত করতো না। তারা আল্লাহর সাথে তার ক্ষমতা ও অধিকারে তীর বান্দাদেরকে শরীক করতো, তাদের আচার আচরণ ও লেনদেনে তারা আল্লাহর ন্যায় বিচার ভিত্তিক শরীয়তের আনুগত্য করতো না। বরঞ্চ লেন দেনের জন্যে তারা এক ধরনের মনগড়া নিয়ম বিধি তৈরী করে নিয়েছিলো । সম্ভবত এটাই ছিলো তাদের শেরক। আর এ কারণে তারা বেচাকেনার ক্ষেত্রে খুবই অসৎ ছিলো, দেশে গোলযোগ সৃষ্টি করতো, ডাকাতি রাহাজানি করে বেড়াতো এবং তাদের ধর্ম ত্যাগ করে যারা আল্লাহ্র দ্বীন গ্রহণ করতো, তাদের সেই সোজা ও সরল পথ থেকে জোরপূর্বক ফিরিয়ে রাখতো । তা ছাড়া তারা আল্লাহর পথে অবিচল থাকাকে পছন্দ করতো না, বরং তা থেকে বিচ্যুত হওয়া ও বীকাভাবে চলা পছন্দ করতো । শোয়ায়ব (আ.) তাদেরকে সর্ব প্রথম এক আল্লাহর এবাদাত ও আনুগত্য করার আহ্বান জানিয়েছেন এবং সকল কাজে শুধুমাত্র আল্লাহর হুকুম মেনে চলার দাওয়াত দিয়েছেন। এই মূলনীতির আহ্বান জানানোর কারণ এই যে, তিনি জানতেন এই মূলনীতি থেকে জীবন যাপনের সকল বিধি ব্যবস্থা নির্গত হয় এবং এটা যাবতীয় লেন দেনে, আচার আচরণের ও নৈতিক বিধির উৎস। এ মূলনীতি যতোক্ষণ সঠিকভাবে পালিত না হবে, ততোক্ষণ আর কোনো বিধি.বিধানই সঠিক হতে পারে না। এসব দাওয়াতের পাশাপাশি তাদেরকে তিনি কতিপয় চেতনা সঞ্চারক কথাও বলেন। প্রথমে তাদেরকে আল্লাহর একটি নেয়ামত ম্মরণ করিয়ে দেন। ম্রণ করো যখন তোমরা সংখ্যায় কম ছিলে । অতপর আল্লাহ তায়ালা তোমাদেরকে সংখ্যায় বাড়িয়ে দিয়েছেন।' অতপর ফাসাদ বা গোলযোগ ও অরাজকতা বিশৃংখলা সৃষ্টিকারীদের পরিণতি সম্পর্কে সতর্ক করে দেন। ///.1091019021-0017
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।