বিচ্যুত হওয়া ইসলামের মূল আকীদা বিশ্বাস ও আল্লাহ তায়ালার দেয়া গোটা জীবন ব্যবস্থা থেকে বিচ্যুত হওয়ারই শামিল। আল্লাহর প্রাকৃতিক নিয়ম ও মানবীয় স্বভাব প্রকৃতি থেকে বিচ্যুতি লূত (আ.)-এর জাতির কাহিনীতে সুস্পষ্ট । এতো স্পষ্ট যে, খোদ হযরত লৃত (আ.) তাদেরকে এই বলে তিরস্কার করেছিলেন যে, তোমরা আল্লাহর সমগ্র সৃষ্টিতে ব্যতিক্রম এবং তোমাদের এই ঘৃণ্য বিচ্যুতি তোমাদের আগে আর কারো ছ্বারা সংঘটিত হয়নি । “মুসরেফুন' শব্দটি এসেছে “ইসরাফ' থেকে৷ এর অর্থ সীমা অতিক্রম করা। এখানে হযরত লূত (আ.) তার জাতিকে যে সীমা অতিক্রমের দায়ে অভিযুক্ত করছেন, তা দ্বারা তিনি আল্লাহর নির্ধারিত প্রচলিত স্বাভাবিক যৌন সংগম পদ্ধতি থেকে বিচ্যুতিকে বুঝিয়েছেন এবং আল্লাহ তায়ালা তাদেরকে মানুষের বংশ বিস্তারের ও জীবনের সম্প্রসারণ ঘটানোর ব্যাপারে ভূমিকা পালনের জন্যে যে শক্তি ও ক্ষমতা দান করেছেন, তাকে সন্তান জন্মানোর অযোগ্য স্থানে প্রয়োগ করা বুঝিয়েছেন। বস্তুত সেটা ছিলো একটা নিছক যৌন লালসা চরিতার্থ করার একটা উত্তট ও অস্বাভাবিক প্রক্রিয়া । কেননা আল্লাহ তায়ালা তার নির্ধারিত প্রাকৃতিক নিয়মের বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকৃত স্বাভাবিক. আনন্দ উপভোগের ব্যবস্থা রেখেছেন। সেই আনন্দ যখন আল্লাহর সেই প্রাকৃতিক নিয়ম লংঘনের মধ্য দিয়ে উপভোগ করা হয়, তখন তা নিসন্দেহে স্বভাবের বিকৃতি ও বিচ্যুতি । এতে করে চরিত্র বিনাশের আগে স্বভাব ও প্রকৃতির বিনাশ ঘটে । আর এই দুটোতে কার্যত কোনো পার্থক্য নেই। ইসলামী চরিত্র আলাদা কিছু নয়, বিকৃতি ও বিচ্যুতিবিহীন নির্মল ও নিখুঁত স্বাভাবিক চরিত্রই ইসলামী চরিত্র । নারীর দৈহিক ও মানসিক গঠন ও আকৃতিই বিধিসম্মত বৈবাহিক চুক্তি সম্পাদনকারী পুরুষের জন্যে যৌন সংগমে সত্যিকার প্রাকৃতিক আনন্দ দান করে থাকে । এরূপ সংগমে শুধু “যৌন লালসা' চরিতার্থ করাই অভিপ্রেত হয় না। এ আনন্দের সাথে আল্লাহর অনুগ্তহ ও নেয়ামতপ্রাপ্তিরও যোগ থাকে । কেননা এর মাধ্যমে তীর প্রাকৃতিক নিয়মের বাস্তবায়ন ও জীবনের বিস্তার ঘটানোর ইচ্ছার প্রতিফলন ঘটে এবং এই সাথে আনুষংগিকভাবে তিনি এমন আনন্দ ও পরিতৃতপ্তি ভোগ করান, যা পরবততীকালে পারিবারিক, সামাজিক ও আইনগত দায়িত্ব পালনে মানুষকে উদ্দীপনা ও উৎসাহ যোগায়। এই দায়িত্বের বিনিময়েই সে যৌন আনন্দ উপভোগ করেছে। পক্ষান্তরে পুরুষের যে দৈহিক গঠন, তা অপর একজন পুরুষের জন্যে প্রকৃত ও নির্মল স্বাভাবিক আনন্দ দিতে সক্ষম নয় । বরঞ্চ শুরুতেই একটা ঘৃণার অনুভূতি জাগ্রত না হয়ে পারে না এবং তা কোনো স্বাভাবিক মানুষের মনে যথার্থ তৃপ্তি দিতে পারে না। আর এ ক্ষেত্রে প্রত্যেক আকীদা বিশ্বাস ও তার ভিত্তিতে গড়ে ওঠা জীবন ব্যবস্থার কার্যকর প্রভাব রয়েছে। আমেরিকা ও ইউরোপের আধুনিক জাহেলিয়াতে এই যৌন বিকৃতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। সঠিক আকীদা বিশ্বাস থেকে বিচ্যুতি ছাড়া আর কোনো কারণ 'নেই। সঠিক আকীদা বিশ্বাস থেকে বিচ্যুত হওয়ার কারণে তাদের গোটা জীবন ব্যবস্থাই বিনষ্ট ও বিকৃত হয়ে গেছে। ওইসব দেশের ইহুদী জনগোষ্ঠীর পক্ষ থেকে অ-ইহুদীদের আকীদা-বিশ্বাস ও চরিত্র ধ্বংস করার হীন উদ্দেশ্যে এরূপ উদ্ভট দাবী করা হয়ে থাকে যে, বিভিন্ন সমাজে নারীরা পর্দা পালন করার কারণে পুরুষরা এই যৌন বিকৃতিতে আক্রান্ত হচ্ছে। কিন্তু বাস্তব সাক্ষ্য এর সম্পূর্ণ //4.091190781-0017
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।