Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

সত ম্লুতেল্ চালিত্তিক্ বিক্াতি এরপর আবার ইতিহাসের চাকা ঘুরতে থাকে । এ পর্যায়ে আমাদের সামনে হযরত ইবরাহীমের যুগকে সামনে আনা হয়েছে । তবে এখানে হযরত ইবরাহীমের কাহিনী আলোচনা করা হয়নি। এর কারণ এই যে, এ সূরাটি নবীদেরকে প্রত্যাখ্যানকারীদের মধ্য থেকে যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কেবল তাদের ইতিবৃত্ত আলোচনার মধ্যে সীমাবদ্ধ। কেননা সূরার শুরুতে এদিকেই ইংগিত দেয়া হয়েছে, “বহু জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি । তাদের কাছে রাতের বেলা অথবা দিনের বেলা বিশ্রামরত থাকা কালে আমার আযাব এসেছিলো ।” সূরার কাহিনীগুলো এই আয়াতের বক্তব্যেরই বিশদ বিবরণ স্বরূপ । এর প্রত্যেক কাহিনীই আল্লাহর নবীর সতর্কবাণী প্রত্যাখ্যানকারী কোনো না কোনো জাতির ধ্বংসের কাহিনী । কিন্তু হযরত ইবরাহীমের জাতিকে ধ্বংস করা হয়নি । কেননা হযরত ইবরাহীম (আ.) আল্লাহর কাছে তাদের ধ্বংস চাননি । তিনি বরং তাদেরকে ও 'তাদের উপাস্যদেরকে পরিত্যাগ করে চলে গেছেন। এখানে শুধু হযরত ইবরাহীমের সমসাময়িক নবী ও তীর ভ্রাতুষ্পুত্র হযরত লৃতের কাহিনী বর্ণিত হয়েছে । কেননা এতে সতকীকরণ, প্রত্যাখ্যান ও ধ্বংসের বিবরণ রয়েছে, যা কোরআনের অনুসৃত রীতি অনুসারেই চলেছে। “আর লৃতকে পাঠিয়েছিলাম। সে তাদেরকে বললো, তোমরা এমন অশ্লীল কাজে লেগে গেছো, যা তোমাদের পূর্বে পৃথিবীতে আর কেউ করেনি? (আয়াত ৮০-৮৪) লৃত (আ.)-এর জাতির কাহিনী আমাদের সামনে মনুষ্য স্বভাবের বিকৃতির একটা বিশেষ ধরন তুলে ধরে। পূর্ববর্তী সব কয়টি কেসসা-কাহিনীর আলোচ্য বিষয় ছিলো বিশ্ব জগতের আল্লাহ তথা সর্বময় প্রভু আল্লাহ এবং তিনি এক। কিন্তু এ কাহিনীর আলোচ্য বিষয় তা থেকে পৃথক । অবশ্য পৃথক হলেও তা প্রভুত্ব ও তাওহীদের বিষয় থেকে অনেক দূরের কিছু নয়। এক আল্লাহর প্রতি ঈমান আনলে সে ঈমান স্বভাবতই মানুষকে আল্লাহর আইন ও তার প্রাকৃতিক নিয়ম মেনে চলতে উদ্বুদ্ধ করে । আল্লাহ তায়ালা তীর প্রাকৃতিক নিয়মের দাবী অনুসারে নারী ও পুরুষকে পরস্পরের পরিপূরক হিসাবে সৃষ্টি করেছেন, বংশ বিস্তারের মাধ্যমে মানুষের সংখ্যা বাড়ানোর এবং নারী ও পুরুষের মিলনের মাধ্যমে বংশ বিস্তারের সিদ্ধান্ত নিয়েছেন । এজন্যে এই নিয়ম অনুসারে উভয়কে মিলনের যোগ্য এবং মিলনের মাধ্যমে বংশ বিস্তারের যোগ্য বানিয়েছেন। উভয়কে মিলনের উপযুক্ত দৈহিক ও মানসিক গঠন ও আকৃতি দিয়েছেন। আর এই মিলনকালে উভয়কে গভীর আনন্দ উপভোগ করান এবং এই আনন্দ উপভোগ করার প্রতি তাদেরকে মৌলিকভাবে আকৃষ্ট ও আগ্রহী করে রাখেন। এর উদ্দেশ্য হলো উভয়ের মিলনের মাধ্যমে আল্লাহর ইচ্ছা পূরণ ও জীবনের সম্প্রসারণ ঘটানো এবং উক্ত মৌলিক আকর্ষণ ও গভীর আনন্দকে এমন একটা উদ্দীপক শক্তিতে পরিণত করা, যা পরবর্তীকালে সন্তান সন্ততিকে গর্ভে ধারণ, প্রসব ও দুধ খাওয়ানোজনিত দুঃখ কষ্ট সহ্য করতে উভয়কে উৎসাহ যোগায় । শুধু তাই নয়, সন্তানদের লালন পালন, ব্যয় নির্বাহ ও অভিভাবকত্ব গ্রহণেরও ক্ষমতা যোগায় । অতপর তাদের উভয়কে এমন একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করে রাখে, যা তাদের শিশু সন্তানদের লালন পালনের দায়িত্ব বহন করে । এই মানব শিশুর লালন পালনে পশু শিশুর লালন পালনের চেয়েও বেশী সময় লেগে থাকে । এই হচ্ছে আল্লাহর প্রাকৃতিক নিয়ম । এ নিয়মকে হৃদয়ংগম করা ও এর দাবী অনুযায়ী কাজ করা স্বয়ং আল্লাহ তায়ালা, তার প্রজ্ঞা এবং তার সুষ্ঠু ও সূক্ষ্ম পরিকল্পনা ও ব্যবস্থাপনায় বিশ্বাস স্থাপন করার সাথে অংগাংগিভাবে জড়িত। তাই এই প্রাকৃতিক নিয়মকে লংঘন করা ও তা থেকে ///.09119021-0017

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।