Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

অতপর আয়াতে উল্লেখিত প্রতীক্ষার সময় ঘনিয়ে আসে। “অতপর আমি তাকে ও তার সঙ্গীদেরকে আমার দয়ায় রক্ষা করলাম এবং আমার আয়াতকে যারা অস্বীকার করেছে ও বিশ্বাস করেনি, তাদেরকে সমূলে ধ্বংস করে দিলাম ।* এটা আল্লাহর সেই চূড়ান্ত ও সর্বাত্মক ধ্বংস কান্ড, যা থেকে কেউ রেহাই পায় না। 'কাতয়ুদ দাবের' শব্দটি ছ্বারা এটাই বুঝানো হয়েছে। আভিধানিক অর্থে দাবের হচ্ছে কাফেলার সবচেয়ে পেছনের ব্যক্তি, যে গোটা কাফেলাকে অনুসরণ করে। এভাবে অবিশ্বাসীদের ইতিহাসের আরেকটি পাতা বন্ধ করা হলো । স্মরণ করানোতে যখন কাজ হলো না, তখন আর একবার সতর্কবাণীর বাস্তবায়ন করা হলো। আপদ জাতির ধ্বংসের কাহিনীর যতোটা বিস্তারিত বিবরণ অন্যান্য সূরায় দেয়া হয়েছে, এখানে ততোটা দেয়া হয়নি। আমরাও এখানে এর বিশদ বিবরণ দেয়ার প্রয়োজন বোধ করছি না। কেননা এখানে সংক্ষিপ্ত ও তৃরিত পর্যালোচনাই আয়াতের উদ্দেশ্য । বিশদ বিবরণ যথাস্থানেই পর্যালোচনা করা হবে। ভুমিকস্পে খবঘন্পত্াণ্ড াম্ুদ জাতি ক্ষটেনা “আর আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বললো, হে আমার জাতি, তোমরা আল্লাহর এবাদাত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ বা (আয়াত ৭৩-৭৯) এ হচ্ছে মানব জাতির ইতিহাসের আরেকটা অধ্যায় জাহেলিয়াতের দিকে মানুষের আর এক ধাপ অধোপতন। হক ও বাতিলের মধ্যে সংঘাতের আর একটা দৃশ্য এবং অবিশ্বাসীদের আর একটা নতুন নির্মূল অভিযান। “সামুদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই সালেহকে । সে বলেছিলো, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর এবাদাত করো । তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই।' হযরত সালেহও সেই একই কলেমা উচ্চারণ করছেন যার মধ্য দিয়ে গোটা সৃষ্টির সূচনা হয়েছিলো এবং সেদিকেই তা প্রত্যাবর্তন করবে । তিনিও বিশ্বাসে, প্রচারে ও সংঘাত সংগ্রামে একই পদ্ধতি অনুসরণ করেছিলেন। এখানে তিনি সেই মোজেযারও উল্লেখ করছেন, যা তার দাওয়াতের সাথেই যুক্ত ছিলো । তার জাতি যখন তার কাছে কোনো অলৌকিক নিদর্শন চেয়েছিলো, তখন তিনি এ মোজেযার উল্লেখ করেন “আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটা অকাট্য প্রমাণ নিয়ে এসেছি। এ হচ্ছে একটি নিদর্শন স্বরূপ আল্লাহর উতর" ... যেহেতু এখানে আয়াতের উদ্দেশ্য শুধু দাওয়াতের সংক্ষিপ্ত বিবরণ দান এবং এ দাওয়াতে বিশ্বাস করার. ও অবিশ্বাস করার পরিণাম অবহিত কর, তাই এখানে সামুদ জাতি কর্তৃক মোজেযার দাবীর বিশদ বিবরণ দেয়া হয়নি, বরং দাওয়াতের অব্যবহিত পর মোজেঘার উপস্থিতির ঘোষণা দেয়া হয়েছে। অনুরূপভাবে উন্ত্রী সম্পর্কেও বিস্তারিত বিবরণ দেয়া হয়নি । শুধু ততোটুকু বলা হয়েছে যে, উদ্ত্রী আল্লাহর পক্ষ থেকে একটা প্রমাণ ও নিদর্শন। এ থেকে আমরা বুঝতে পারি যে, এটি একটি অলৌকিক উ্্রী ছিলো এবং অস্বাভাবিকভাবে তার আবির্ভীব ঘটানো হয়েছিলো । এ কারণেই একে আল্লাহর প্রমাণ ও নিদর্শন এবং “আল্লাহর উট" বলা হয়েছে । আর এ কারণেই একে তার নবুওতের সত্যতার নিদর্শনও আখ্যা দেয়া হয়েছে । এখানে আমি এর চেয়ে বেশী কিছু উল্লেখ করবো না। এখানে যেটুকু এসেছে, তা অন্য আর কোনো বিশদ বিবরণের অপেক্ষা রাখে না। ///.1091019021-0017

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।