স্ুত্লা আনল আপ্ক্াফ স্ধ্শ্ষিগুঞ আললোচলা এ সূরাটি মক্কায় অবতীর্ণ সূরাগুলোর অন্তর্ভুক্ত, ঠিক সূরায়ে আনয়াম-এর মতোই । এর আলোচ্য বিষয় তাই, যা অন্যান্য মন্কী সূরার মধ্যে সাধারণভাবে দেখা যায়। অর্থাৎ মানুষের অন্তরের গভীরে প্রোথিত আকীদা সম্পর্কিত বিশেষ আলোচনা । কিন্তু এসত্তেও এই একই বিষয়ের ওপর দুটি সূরার মধ্যে আলোচন্য কত বৈচিত্র্যময় তা লক্ষণীয় । আসলে আকীদা বিশ্বাসের বিষয়টি অত্যন্ত ব্যাপক আলোচনার দাবী রাখে। আল কোরআনের প্রত্যেকটি সূরাই স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যের অধিকারী । প্রত্যেকটির রয়েছে নিজের কিছু এমন বিশেষত যা অপর সূরা থেকে তাকে আলাদা করে রাখে । প্রত্যেকের রয়েছে নিজের পৃথক বর্ণনাভংগি এবং প্রত্যেকের পৃথক পৃথক বৈশিষ্ট । এই একই বিষয়ের ওপর বিভিন্ন দিক দিয়ে ও বিভিন্ন ক্ষেত্রকে সামনে রেখে আলোচনা করা হয়েছে, কারণ বিষয়টি অতি বড়, অতি 'মহান। বিষয় ও লক্ষ্যের দিক দিয়ে চিন্তা করতে গেলে দেখা যাবে প্রত্যেকটি মক্বী সূরাতে রয়েছে একই সুরের মুষ্ছনা। এতদসতেও প্রত্যেকটির রয়েছে নিজস্ব স্বতন্ত্র দৃষ্টিভংগি, আকর্ষণীয় পৃথক পৃথক বর্ণনাভংগি ও পদ্ধতি এবং ক্ষেত্র ভেদে এ বিষয়টির ওপর বহু রূপের আলোচনা । এ লক্ষ্যে উপনীত হওয়ার জন্যেই বিভিন্ন সূরাতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে। আল কোরআনের মর্যাদা বুঝতে হলে আমাদের একবার সৃষ্টিকুলের মধ্যে মানুষের মর্যাদার দিকে তাকানো প্রয়োজন। আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি জগতের মধ্যে কেমন ধরনের আদর্শ বানিয়ে সৃষ্টি করেছেন ! বিশ্ব-চরাচরে যতো আদম সন্তান আমরা দেখছি, সবাই তো মানুষ, প্রত্যেকের মধ্যেই মানুষের বৈশিষ্ট্য রয়েছে। তার প্রত্যেকটি অংগ-প্রত্যংগ ও গঠন প্রণালীতে ও কর্মকান্ডে পরিদৃশ্যমান হয়ে রয়েছে মানবীয় সকল আকার-আকৃতি। এতদসত্তেও এদের মধ্যেই আল্লাহ তায়ালা বিভিন্ন রুপের মানুষ বানিয়ে দিয়েছেন। একজনের সাথে অন্য জনের কিছু বৈচিত্র্যময় সাদৃশ্য বর্তমান থাকা সত্ত্বেও বহু বিষয়ে তাদের মধ্যে রয়েছে পার্থক্য সৃষ্টিকারী দারুণ রকমের বৈসাদৃশ্য, যা মানুষ নামের পরিচয় ছাড়া অন্য কোনো বিষয়ে তাদের একত্রিত করতে সক্ষম নয়। এভাবেই আমি মহাগ্রন্থ এই পবিত্র কালামের সূরাগুলোকে গণনার মধ্যে নিয়ে এসেছি। অনুভব করেছি এইভাবে এবং আল কোরআনের ছায়াতলে দীর্ঘকাল থেকে আমি এইভাবে বাস্তব জীবনে আল্লাহ পাকের এই পবিত্র গ্রন্থ বাস্তব কাজে প্রয়োগ করেছি, দীর্ঘ দিন ধরে মোহব্বত করেছি এই পাক কালামকে এবং এর প্রত্যেকটি কথা ও নির্দেশকে প্রকৃতি সংগত ও আমার জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে দেয়ার জন্যে প্রতিটি মুহূর্তেই প্রেরণাদায়ক হিসাবে পেয়েছি। আর আমি আল কোরআনের মধ্যে এরপরই দেখতে পেয়েছি বহু প্রকার মানুষের মডেল। দেখেছি বিভিন্ন প্রকারের মানুষকে, যারা নিজেদের চেষ্টা বলে নিজেদের যোগ্যতা ও মান সন্ত্রমকে আশাতীত উন্নতি । এই সকল মানুষ, যারা ভালো হওয়ার চেষ্টা করেছে, তারা পরস্পর বন্ধু হিসাবে নিজেদেরকে পেয়েছে, তাদের প্রত্যেকেই সত্যপ্রিয় এবং একে অপরের সঠিক বন্ধু প্রত্যেকেই সত্যিকারের প্রেমিক, যার অন্তর মোহববতে ভরা । এ মানব-প্রেমিক বন্ধুদেরকে আমি সচ্ছল দেখতে পেয়েছি, ািটিটানিরে বিডির তা 895১94০8158 ///.09119021-0017
— صفحة ١٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.