Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

মৌলিক মানবীয় গুণাবলী যথা বিচার বিবেচনা, চিন্তা ও বিশ্বাসের স্বাধীনতাকে ছিনিয়ে নেয়, তাকে প্রচলিত রীতিপ্রথা ও এঁতিহ্যের দাসানুদাস বানিয়ে দেয়, তার নিজের ও তারই মতো অন্যান্য দাসদের খেয়াল খুশীর গোলাম বানিয়ে দেয় এবং তার কাছে জ্ঞানের আলো পৌছার সকল দরজা জানালা বন্ধ করে দেয়। এভাবে ওই জাতিটা সত্যের মুখোমুখি হওয়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে, বরং আরো সঠিকভাবে বলতে গেলে, তারা যে বাতিলের দাসত্ব বরণ করে নিয়েছিলো তার নিকৃষ্টতা বিবেচনা করতে উদ্ৃদ্ধ হওয়ার মত পরিস্থিতি এড়ানোর জন্যে তারা তাড়াতাড়ি আযাব নিয়ে আসার আহ্বান জানালো এবং তাদের শুভাকাংখী ও বিশ্বস্ত নবীকে বললো, “বেশ তুমি সত্যবাদী হয়ে থাকলে, তুমি যে আযাবের ভয় দেখাও, তা নিয়ে আস।' এ জন্যে রসূলের জবাবটি ছিলো তাৎক্ষণিক ও চূড়ান্ত । “হুদ বললো, তোমাদের ওপর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আযাব ও গযব নাযিল *আয়াত ৭১) যে অনিবার্য ও অপ্রতিরোধ্য আযাব ও গযবের পূর্বাভাস আল্লাহ তায়ালা হযরত হুদকে দিয়েছিলেন, সে ব্যাপারে তিনি তার জাতিকে সাবধান করে দিলেন। অতপর তাদের তাড়াহুড়ো অনুসারে আযাবকে ত্রাবিত করার পর তাদের আকীদা বিশ্বাস ও ধ্যান ধারণা কতো নিকৃষ্ট, তা ব্যাখ্যা করছেন, “তোমরা কি তোমাদের ও তোমাদের বাপ-দাদার নির্ধারিত কতকগুলো নাম সম্পর্কে আমার সাথে ঝগড়া-বিবাদে. লিপ্ত হচ্ছঃ অথচ আল্লাহ তায়ালা এগুলোর পক্ষে কোনো প্রমাণ নািল করেননি ।' অর্থাৎ তোমরা আল্লাহর সাথে সাথে অন্য যাদের উপাসনা করে থাকো, তার কোনো বাস্তব অস্তিত্ব নেই। ওসব কেবল তোমাদের বাপ-দাদার রাখা নামের মধ্যেই সীমাবদ্ধ । আল্লাহ তায়ালা ওগুলোকে নির্ধারণও করেননি, ওগুলোর উপাসনার অনুমতিও দেননি । ওগুলো একেবারেই প্রমাণহীন ও সনদহীন। কোরআনে “আল্লাহ ওগুলোর পক্ষে কোনো প্রমাণ নাযিল করেননি" একথাটা একাধিকবার বলা হয়েছে। এ কথাটা একটা মৌলিক সত্যের আভাস দেয়, সেটি এই যে, আল্লাহ তায়ালা নাযিল করেননি এমন যে কোনো বাণী, বিধান, রীতিনীতি বা চিন্তাধারার গুরুত্বও কম, প্রভাবও কম এবং ক্ষণস্থায়ীও। মানুষের স্বভাব প্রকৃতি এসব জিনিসকে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে গ্রহণ করে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী এলে তা ভারী হয়, স্থিতিশীল হয় এবং অন্তরের অন্তস্থলে প্রবেশ করে । কেননা তার পেছনে আল্লাহর অনুমোদন রয়েছে । এমন বহু চাকচিক্যময় বাণী, “মতবাদ, মতাদর্শ, চিন্তাধারা বা বিধি-ব্যবস্থা রয়েছে, যার পেছনে যাবতীয় শক্তির সমাবেশ ঘটানো হয়, কিন্তু অন্তর্নিহিত শক্তির প্রভাবে আল্লাহর একটা বাণীর সামনে তা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর হযরত হুদ পরিপূর্ণ আস্থা ও ক্ষমতার বলে তার জাতিকে চ্যালেঞ্জ দেন, “ঠিক আছে, তোমরা অপেক্ষা করতে থাকো । আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম ।' এই আস্থাই হচ্ছে ইসলামের দাওয়াত দানকারী শক্তির প্রকৃত উৎস। বাতিল যতোই আস্ফালন ও তর্জন গর্জন করুক, তা যে দুর্বল ও গুরুত্হীন, সে ব্যাপারে তার বিশ্বাস অটল থাকে। অনুরূপভাবে সে যে সত্যের ওপর প্রতিষ্ঠিত, তা যে আল্লাহর শক্তির বলে বলীয়ান, সে ব্যাপারেও সে সুনিশ্চিত থাকে। ///.109119021-0017

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।