Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

এই জাতি ও আল্লাহর পক্ষ থেকে একই বার্তা পেয়েছিলো । তাদের সাথে হযরত হুদের একই কথোপকথন হয়েছিলো এবং তারা একই পরিণতির সম্মুখীন হয়েছিলো । এ এক চিরন্তন রীতি । এক শাশ্বত প্রাকৃতিক বিধান এবং এক অমোঘ নিয়ম । এই আদ জাতি নূহ (আ.)-এর সাথে নৌকায় আরোহণ করে বেঁচে যাওয়া মোমেনদেরই বংশধর | অনেকে বলেন যে, তারা তেরো জন ছিলো । এই সব বেঁচে যাওয়া মোমেনদের সন্তানেরা যে এক সময় পুরোপুরি হযরত নূহ (আ.)-এর আনীত ধর্ম ইসলামেরই অনুসারী ছিলো, তাতে কোনো সন্দেহ নেই। তারা এক আল্লাহর এবাদাত করতো, তিনি ছাড়া তাদের আর কোনো মাবুদ ছিলো না এবং আল্লাহকে তারা সমগ্র বিশ্ব-জগতের প্রতিপালক বলে স্বীকার করতো । নূহ (আ.)ও তাদেরকে এভাবেই বলেছিলেন যে, “আমি বিশ্ব-প্রতিপালকের প্রেরিত রসূল ।” কিন্তু কালক্রমে তারা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে যাওয়ার পর শয়তান তাদেরকে বিপথগামী করতে লাগলো । তারা প্রবৃত্তির খেয়ালখুশী মোতাবেক দুনিয়ার জমি জমা ও সহায় সম্পদ সংগ্রহে নিয়োজিত হলো এবং আল্লাহর দ্বীনকে ভুলে গেলো । অবশেষে আদ জাতিও পুনরায় এক আল্লাহর এবাদতের জন্যে তাদের নবীর আহবানকে অস্বীকার করতে লাগলো । “আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠালাম । সে বললো, হে আমরা জাতি, তোমরা আল্লাহর এবাদাত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই । তোমরা কি সংযত হবে না।' এটা অবিকল সেই কথা, যা নৃহ (আ.) বলেছিলেন। নৃহের জাতি এ কথা প্রত্যাখ্যান করেছিলো এবং শোচনীয় পরিণতি ভোগ করেছিলো । তাদের পরে আল্লাহ তায়ালা আদ জাতিকে তাদের স্থলাভিষিক্ত করেছিলেন। এই জাতি কোন এলাকার অধিবাসি ছিলো, তা এখানে উল্লেখ করা হয়নি। তবে সূরা আহকাফে তাদের আবাসভূমি আহকাফে বলে উল্লেখ করা হয়েছে। এ জায়গাটা ইয়েমেন সীমান্তের কাছে ইয়ামামা ও হাযরমাউতের মধ্যবর্তী পার্বত্য এলাকায় অবস্থিত । তারা নূহের জাতির পথ অনুসরণ করেছিলো । কিন্তু এই পথ অনুসরণকারীদের পরিণাম কী হয়েছে, তা ভেবে দেখেনি । তাই হুদ (আ.) তাদেরকে লক্ষ্য করে এ কথাটাও বলেন, “তোমরা কি সংযত হবে না। এ কথাটা দ্বারা তিনি তাদের খোদা-ভীতির অভাব ও সেই ভয়াবহ পরিণতির পরোয়া না করার প্রবণতা দেখে বিন্বয় প্রকাশ করেছেন। তার জাতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছে এটা যেন অসহনীয় লেগেছে যে, তাদেরই একজন তাদেরকে হেদায়াতের দিকে ডাকবে এবং তাদের মধ্যে সততা ও সংযমের অভাবের সমালোচনা করবে । এজন্যে তাদের কাছে হুদ (আ.)-কে নির্বোধ সীমা, অতিক্রমকারী ও নিজের মর্যাদার ভুল মূল্যায়নকারী বলে মনে হয়েছে। তাই তারা তাদের নবীকে নির্বোধ ও মিথ্যুক আখ্যায়িত করতে বিন্দুমাত্রও লজ্জা ও কুষ্ঠা বোধ করেনি । “তার জাতির মধ্য থেকে যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিলো তারা বললো, আমরা দেখতে পাচ্ছি তুমি নিবুদ্ধিতার মধ্যে আছ এবং আমরা তোমাকে মিথ্যারাদী- মনে করি।' “হুদ বললো, হে আমার জাতি, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি ও ' আয়াত ৬৭-৬৮) কোনো যুক্তি প্রমাণ ও চিন্তা ভাবনা ছাড়াই নির্ধিধায় এ সব কথা বললো । িলাশ সম ১০ ম্বে)' ///.09119021-0017

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।