Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

থেকে আগত রসূল । তিনি তাদের জন্যে বার্তা বয়ে এনেছেন। তিনি তাদের শুভাকাংঘী ও তাদের বিশ্বস্ত সংগী। আল্লাহর কাছ থেকে তিনি এমন জ্ঞান লাভ করেছেন, যে জ্ঞান তাদের নেই। তিনি আল্লাহর সাথে প্রত্যক্ষ সম্পর্ক রাখেন এবং সেই সূত্র থেকেই এই জ্ঞান লাভ করেছেন। অথচ আল্লাহর সাথে তাদের কোনো যোগাযোগ নেই। “নূহ বললো, হে আমার জাতি, আমি পথভ্রষ্ট নই এই পর্যায়ে আমরা কোরআনী বর্ণনায় কিছু বাহ্যিক শূন্যতা দেখতে পাই। তাদেরই মধ্য থেকে একজনকে রসূল করে পাঠানোতে তারা যেন বিস্বয় প্রকাশ করলো । তারা যা জানে না, এই রসূল একাই জেনে ফেললো-এটা যেন তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হলো না। এই শূন্যতা পরবর্তী আয়াতের বক্তব্য থেকে পরিস্কার হয়ে যায়। “তোমরা কি অবাক হয়ে গেছ যে, তোমাদেরই মধ্য থেকেই এক ব্যক্তির মাধ্যমে তোমাদের আসলে এই মনোনয়নে বিন্বয়ের কিছু নেই। মানুষের সব কিছুই তো বিম্ময়কর। সমগ্র বিশ্বজগতের সাথে তার সম্পর্ক রয়েছে। আবার তার সত্ত্বার ভেতরে আল্লাহর ফুঁকে দেয়া আত্মার বলে সে তার প্রতিপালকের সাথেও যুক্ত রয়েছে । আর আল্লাহ তায়ালা কাকে রসূল পাঠাবেন, সেটা তিনিই ভালো জানেন। সুতরাং তিনি যখন কাউকে রসূল রূপে মনোনীত করেন, তখন তিনি তার সত্ত্বার ভেতরে আল্লাহর সাথে সম্পর্ক রাখা ও তার বার্তা গ্রহণের যে.যোগ্যতা রেখে দেয়া হয়েছে, সেই যোগ্যতাকে কাজে লাগিয়েই কাউকে রসূল নিযুক্ত করেন। আর এই যোগ্যতাটাই হলো সেই সৃষ্সর রহস্য, যাকে মানুষের প্রকৃত সত্ত্বা বলা হয়। এই বিশ্বয়কর সৃষ্টিকে আল্লাহর পক্ষ থেকে এত মর্যাদা দেয়ার প্রকৃত কারণ হলো ওই যোগ্যতা । নৃহ তার রসূল রূপে থ্েরিত হওয়ার উদ্দেশ্য বর্ণনা করেন আয়াতের শেষাংশে, “যাতে সে তোমাদেরকে সতর্ক করে, যাতে তোমরা সংযত হও এবং যাতে তোমাদের ওপর করুণা বর্ষিত হয় ।' অর্থাৎ রসূলের প্রকৃত উদ্দেশ্য হলো মানুষের মনে সংযমের চেতনা সৃষ্টি করার জন্যে সাবধান করা, যাতে শেষ পর্যায়ে তারা আল্লাহর রহমত ও করুণা লাভ করে। নৃহের আর কোনো উদ্দেশ্য ছিলো না এবং আর কোনো স্বার্থ ছিলো না একমাত্র এই মহৎ উদ্দেশ্য ছাড়া । কিন্তু মানুষের স্বভাব যখন বিকৃতির একটা নির্দিষ্ট সীমায় পৌছে যায়, তখন সে আর চিন্তা-ভাবনা, করে না, চিন্তা গবেষণা করে না, উপদেশ লাভ করে না, সতর্ক করা ও সাবধান করায় তার কোনো লাভ হয় না। "অবশেষে তারা তাকে অস্বীকার করলো, আর আমি তাকে ও তার সাথে নৌকায় ডুবিয়ে মারলাম । তারা ছিলো একটা অন্ধ জাতি ।” হেদায়াত, আন্তরিক সদুপদেশ ও সতর্কীকরণের সকল মহৎ উদ্যোগের সাথে তারা কিরূপ অন্ধের মতো আচরণ করেছিলো, তা আমরা দেখেছি। এই অন্ধত্ ও অবিবেচনার কারণেই তারা নৃহের দাওয়াতকে অমান্য করেছিলো, আর এই অন্ধসুলভ আচরণের কারণেই তারা এহেন শোচনীয় পরিণতির সম্মুখীন হয়েছিলো । ধর্বৎসত্াপ্ত আদজাতিন ইত্ভিহাত্ল | এরপর ইতিহাসের চাকা ঘুরতেই থাকে । কোরআন সেই ঘূর্ণনের সাথে চলতে চলতে আমাদেরকে পৌছে দেয় হুদের জাতি আদের সামনে । “আর আদ জাতির কাছে পাঠালাম তাদের তাই হুদকে। সে বললো, হে আমার জাতি, তোমরা আল্লাহর এবাদাত করো । তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা কি সংযত হবে না? (আয়াত ৬৫-৭২) ///.091019021-0017

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।