Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

“নিশ্য় আমি তোমাদের জন্যে এক ভয়াবহ দিনের আযাবের আশংকা করছি।” এখানে আমরা দেখতে পাই যে, হযরত নৃহ (আ.) কর্তৃক প্রচারিত আল্লাহর এই প্রাটানতম ধর্মেও আখেরাত তথা কেয়ামতের হিসাব ও কর্মফল সংক্রান্ত আকীদা বিশ্বাস অন্তর্ভুক্ত ছিলো । নৃহ €আ.) তার জাতির জন্যে আযাবের আশংকা প্রকাশ করছেন। এভাবে আকীদা বিশ্বাসের ব্যাপারে আল্লাহর বিধান এবং তথাকথিত ধর্মতত্ববিদ ও তাদের কোরআন বিমুখ শিষ্যদের ধ্যান ধারণায় কতো ব্যবধান, সেটা স্পষ্ট হয়ে যায়। | পরবর্তী আয়াতে বলা হয়েছে এই ছ্যর্থহীন, নির্ভেজাল ও নির্ভুল দাওয়াতপ্রাপ্তির পর নৃূহের জাতির বিপথগামী ও বিকারপ্রস্ত লোকগুলোর প্রতিক্রিয়া কেমন ছিলো। দেখতে পাচ্ছি।' আরবের মোশরেকরাও মোহাম্মদ (স.) সম্পর্কে বলেছিলো, “সে নক্ষত্র পূজারী হয়ে গেছে এবং ইবরাহীম (আ.)-এর ধর্ম পরিত্যাগ করেছে।” এভাবে ভ্রষ্ট লোকেরা ভ্রষ্টতার এমন পর্যায়ে পৌছে যায় যে, হেদায়াতের দিকে আহবানকারীকেই ্রষ্ট মনে করতে থাকে । আসলে স্বভাব বিকৃত হওয়ার পর মানুষের স্পর্ধা ও ওদ্ধত্য এভাবে বেড়ে যায়। আল্লাহর দেয়া অটল ও শাশ্বত মানদন্ডকে যখন মানা হয় না, তখন দুনিয়ার সব মানদন্ড এভাবেই পাল্টে যায, দুনিয়ার সমস্ত নিয়ম কানুন ভন্ভুল হয়ে যায় এবং সব কিছু চলে যায় প্রবৃত্তির নিয়ন্ত্রণে । আজকের দিনেও এই প্রবণতা রয়েছে। আধুনিক যুগের জাহেলিয়াতও আল্লাহর অনুগত ও আল্লাহর হেদায়াতপ্রাপ্ত লোকদেরকে বিপথগামী আর জাহেলিয়াতের নোংরামিতে লিপ্ত লোকদেরকে সুপৎপ্রাপ্ত আখ্যা দেয় । নিজ দেহকে অনাবৃত করতে প্রস্তুত নয় এমন যুবতীকে এবং সহজলভ্য বেপর্দা নারীকে ঘৃণা করে এমন যুবককে আধুনিক যুগের জাহেলিয়াত কী বলে আখ্যায়িত করে থাকে? তাদের এই সতীত্ব শালীনতা ও পবিভ্রতাকে তারা রক্ষণশীলতা, অনগ্রসরতা, প্রতিক্রিয়াশীলতা ও গেঁয়োপনা বলে আখ্যায়িত করে থাকে । শুধু তাই নয়, আধুনিক জাহেলিয়াত তার সকল প্রচার মাধ্যম দ্বারা তাদের এই সতীত্ব, শালীনতা ও পবিত্রতার ওপর তার ঘৃণ্য, পচা-নোংরা আস্তাকুঁড়ের সমস্ত ময়লা লেপে দিতে সচেষ্ট। এ যুগের নিকৃষ্ট ধরনের খেলার প্রতিযোগিতা, অশ্লীল সিনেমা, টেলিভিশন ইত্যাদি এবং অশ্লীল নাচগান ও আমোদ ফুর্তি থেকে যারা দূরে থাকে, আধুনিক জাহেলিয়াত তাদেরকে কী নামে অভিহিত করে থাকে? তাদেরকে 'নরস" কাঠমোল্লা, গৌড়া ও কু-সংক্কারাচ্ছন্ন বা আনকালচার্ড বলে অভিহিত করে থাকে । আর তাদেরকে এই সব তুচ্ছ কাজে সময় কাটানোর জন্যে ডাকতেই থাকে। বস্তুত, জাহেলিয়াত চিরকালই জাহেলিয়াত। স্থান ও কালের পরিবর্তনে তার আকৃতি ও পরিবেশ ছাড়া আর কিছুই পরিবর্তিত হয় না। | নৃহ নিজের ত্রষ্টতার অভিযোগ অস্বীকার করলেন এবং তাদের কাছে তার উপস্থাপিত দাওয়াতের প্রকৃত তাৎপর্য ও তার উৎস উন্মোচন. করলেন। তিনি জানালেন যে, যে দ্বীনের দাওয়াত তিনি দিচ্ছেন, তা তার কল্পনাপ্রসূত জিনিস নয়। তিনি সৃষ্টিজগতের প্রতিপালকের পক্ষ বিশ্বাস সম ১০ €ক) //4.091019021-0017

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।