জায়গায় আলোচনার প্রেক্ষাপট অনুসারে কম বা বেশী বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। এখানে উদ্দেশ্য হলো, সেই সব বিষয় তুলে ধরা, যা একটু আগেই আলোচনা করেছি। অর্থাৎ ইসলামী আকীদা বিশ্বাসের প্রকৃতি ও ধরন, ইসলাম প্রচারের প্রদ্ধতি, এর সাথে জনগণের আচরণ, রসূলের আন্তরিকতা ও নিষ্ঠা এবং সতর্কবাণীর বাস্তব রূপ লাভ। এ জন্যে এ ঘটনার শুধু সেই অংশগুলো তুলে ধরা হচ্ছে, যাতে ওই বৈশিষ্টগুলো প্রতিফলিত হয়েছে । এটাই কোরআনের কেসসা কাহিনী উপস্থাপনার পদ্ধতি । বস্তুত নবী ও রসূল প্রেরণের ব্যাপারে এটাই আল্লাহর স্থায়ী রীতি যে, প্রত্যেক রসূলকে তার জাতির মধ্য থেকেই মনোনীত করেন, তাদের কাছেই পাঠান এবং তাদের ভাষাতেই তিনি দাওয়াত দেন, যাতে করে ওই জাতির যে সব লোকের জন্মগত স্বভাব নষ্ট ও বিকৃত হয়নি, তাদের মন তার প্রতি আকৃষ্ট হয় এবং ইসলামের দাওয়াত জানা ও বুঝা তাদের জন্যে সহজ হয়। যাদের জন্মগত স্বভাব প্রকৃতি নষ্ট হয়ে গেছে, তারা অবশ্য এই রীতি দেখে অবাক হয়। তারা এ দাওয়াতকে গ্রহণ করে না। তাদেরই মতো একজন মানুষের দাওয়াত অহংকার বশত তারা প্রত্যাখ্যান করে । তারা চায়, তাদের কাছে ফেরেশতারা এসে দাওয়াত দিক । এ সবই তাদের ছল ছুতো ও তালবাহানা মাত্র । আসলে তারা আল্লাহর পক্ষ থেকে আগত হেদায়াতের বাণীকে গ্রহণই করতে প্রস্তুত নয়, চাই তা যে মাধ্যমেই আসুক না কেন। নৃহকে যখন তার জাতির কাছে পাঠানো হলো, তখন তিনি সেই একই বক্তব্য তার জাতির কাছে উপস্থাপন করলেন, যা সব রসূল উপস্থাপন করেছেন । “সে বললো, হে আমরা জাতি, তোমরা আল্লাহর এবাদাত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই।' বস্তুত এটা হচ্ছে শাশ্বত ও অপরিবর্তনীয় বাণী। এটা ইসলামী আদর্শের ভিত্তি। এটি ছাড়া ইসলামী আদর্শের অস্তিত্বই থাকতে পারে না। এটি মানব জীবনের একমাত্র স্তন্ভ। এর মধ্যেই নিহিত রয়েছে মানুষের লক্ষ্যের এক্য ও পারস্পরিক সম্পর্কের এঁক্যের নিশ্চয়তা । এটাই মানুষকে প্রবৃত্তির দাসত্ব ও তারই সমকক্ষ অন্যান্য দাসদের দাসত্ব থেকে মুক্তি নিশ্চিত করে । এটাই তাকে সব রকমের লালসা, প্রলোভন ও ভীতির ওপর বিজয়ী হবার নিশ্চয়তা দেয়। আল্লাহর ছ্বীন জীবন যাপনের একটা পদ্ধতি ও বিধান। এর মূলনীতি এই যে, মানুষের সমগ্র জীবনে সমস্ত ক্ষমতা ও কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাতে নিবদ্ধ । এটাই একমাত্র আল্লাহর এবাদাতের অর্থ। এটাই আল্লাহ তায়ালা ছাড়া মানুষের আর ইলাহ না থাকার অর্থ । আর আল্লাহ তায়ালা যে | সকল ক্ষমতার মালিক, তার অর্থ এই যে, তিনিই সমগ্র সৃষ্টিজগতের প্রতিপালক, স্রষ্টা এবং আপন ক্ষমতা ও পরিকল্পনা অনুসারে তার পরিচালক ও ব্যবস্থাপক । অনুরূপভাবে, তিনি মানুষের বাস্তব ও কর্মময় জীবনেও তার প্রতিপালক ও মনিব। তারই হুকুম ও আইনের আনুগত্য করা মানুষের কর্তব্য। যেমন আনুষ্ঠানিক এবাদাতও একমাত্র তারই প্রাপ্য। এই সবই একই সূত্রে গ্রহিত এবং সবই এবাদাতের অন্তর্ভুক্ত । কোনোটাই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয় এবং বিচ্ছিন্ন হবার যোগ্যও নয়। এর অন্যথা হলেই তা শেরকে পরিগণিত হবে। তা হবে আল্লাহর সাথে অন্যকে শরীক করার শামিল । এই কথাগুলো প্রত্যেক মুসলমানকে বিশ্বাস করতে হবে । নুহ আ.) তার জাতিকে এই কথাগুলোই বলেছিলেন। তিনি তার জাতিকে তাদের একজন শুভাকাংখী ভাই হিসাবে সতর্ক করেছিলেন এই দাওয়াতকে প্রত্যাখ্যান করার পরিণাম সম্পর্কে । তিনি বলেছিলেন, ///.091190781-0017
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।