Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

হতযলত নুহ আ-)- এক্স ক্ঘটনা কোরআনের কেসসা কাহিনী সম্পর্কে ভূমিকা স্বরূপ এই কটি কথা বলাই যথেষ্ট মনে করছি। এবার আমরা আয়াতগুলোর বিস্তারিত ব্যাখ্যায় প্রবৃত্ত হচ্ছি। যে ঈমানী কাফেলা আল্লাহর মহান রসূলদের নেতৃত্বে পরিচালিত হয়ে থাকে, তাদের বিষয়ে আলোচনা করার আগে সমগ্র মাহবিশ্বে যে ঈমানী কাফেলা বিচরণ করছে, তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পূর্ববর্তী আয়াতটিতে বলা হয়েছে, “নিশ্চয় তোমাদের প্রতিপালক কেবল তিনিই, যিনি আকাশ ও পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন, অতপর তিনি আরশের ওপর প্রতিষ্ঠিত আর তারই নির্দেশের অনুগত রয়েছে সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি। সাবধান, সৃষ্টি যার আদেশও তার । সর্বজগতের প্রতিপালক আল্লাহ তায়ালা মহা কল্যাণময়।" বস্তুত যে আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, যে আল্লাহ তায়ালা আরশের অধিপতি, যে আল্লাহ তায়ালা রাতকে সঞ্ালিত করেন যাতে সে দিনের পেছনে ছোটে । যে আল্লাহর হুকুমের অনুগত হয়ে সূর্য, চন্দ্র ও নক্ষত্র আবর্তিত হয় এবং যে আল্লাহ তায়ালা সারা বিশ্বের একমাত্র ত্রষ্টা ও আইনদাতা, একমাত্র সেই আল্লাহর আনুগত্য ও দাসত্ব করার জন্যেই সকল নবী রসূল মানবজাতিকে দাওয়াত দিয়েছেন। যখনই শয়তান মানুষকে বিপদগামী করে এবং জাহেলিয়াতের দিকে নিয়ে যায়, তখনই নবী রসূলরা এসে তাদেরকে এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসার আহবান জানান। এ জাহেলিয়াত বিভিন্ন আকারে আত্মপ্রকাশ করে, কিন্তু মুলত তা অভিন্ন। সব জাহেলিয়াতই আল্লাহর সাথে অন্যকে শরীক করার প্ররোচনা দেয়। _ কোরআনের বর্ণনাভংগি আল্লাহর প্রতি সৃষ্টিজগতের আনুগত্য, মানুষ যে সৃষ্টিজগতে বাস করে তার সাথে সময় রক্ষা করার জন্যে তাকে আহবান জানানো, আল্লাহর কাছে সমগ্র সৃষ্টিজগতের আত্মসমর্পণ এবং আল্লাহর আদেশের পূর্ণ আনুগত্যের ভিত্তিতে সমগ্ সৃষ্টিজগতের সদা তৎপর থাকা এই-সত্যগুলোর মধ্যে অধিকতর সংযোগ গড়ে তোলে । কেননা এই মহাজাগতিক সত্যগুলো | বর্ণনা করাই মানুষের মনকে আলোড়িত করা এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ ও তাকে তার একনিষ্ঠ আনুগত্যে উদ্ুদ্ধ করার জন্যে যথেষ্ট । এভাবে সমগ্র সৃষ্টিজগতের মাঝে সে একটি দান্তিকসুলভ আচরণ করে আল্লাহর অবাধ্যতা প্রদর্শন করার মতো খাপছাড়া ব্যাপার সংঘটিত করতে পারবে না। না। তারা শুধু সেই আসল সত্যের দিকে আহ্বান জানান, যার ওপর গোটা সৃষ্টিজগত দীড়িয়ে আছে। এই সত্য স্বয়ং মানুষেরও জন্মগত স্বভাবের মধ্যে বদ্ধমূল রয়েছে । এ সত্য তার সম সত্ত্বায় ও অস্থি মজ্জায় মিশে রয়েছে। প্রবৃত্তির লালসা ও শয়তানের কৃপ্ররোচনা যখন মানুষকে তার প্রকৃত সত্য থেকে বিপথগামী করে না, তখন তার জন্মগত স্বভাব তাকে এই মহাসত্যের বার্তাই শোনায়। এটাই এই সূরার ধারাবাহিক আলোচনার সারকথা । “নিশ্চয় আমি নৃহকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম । সে বললো, হে আমার জাতি, তোমরা আল্মাহর এবাদাত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ (আয়াত ৫৯ - ৬৪) এখানে হযরত নৃহের কাহিনীটা সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে সূরা হুদ ও সূরা নূহ সহ কোরআনের অন্যান্য জায়গায়। এ ঘটনার অনেক বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। প্রত্যেক জায়গায় আলোচনার প্রেক্ষাপট অন্ুসাঞ্জে কম বা বেশী বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। প্রত্যেক ///.109119021-0017

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।