Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

এই বিবরণ থেকে এটাও স্পষ্ট হয়ে যায় যে, কোরআনী বাচনভংগির সাথে অন্যান্য ধর্মের বাচনভর্ধগির কতো ব্যবধান। জানা যায় যে, ইসলামের আকীদা বিশ্বাসের মূল তত্ব কখনো কোনো পরিবর্তন বা ক্রমবিকাশ ছিলো না। এ আকীদা বিশ্বাসকে সকল নবী রসূল অবিকল এভাবেই নিয়ে এসেছেন। যারা এতে ক্রমবিকাশের উদ্ভট কথাবার্তা বলে এবং ইসলামী আকীদা বিশ্বাসকে অন্যান্য মতবাদের মতো ক্রমান্বয়ে বিকশিত বলে আখ্যায়িত করে, যারা ইসলামকে অন্যন্য মতবাদের সমন্বয়ে আধুনিকায়ন করতে চায় তারা আল্লাহ তায়ালা যা বলেছেন তার বিপরীত কথা বলে। কোরআনে আমরা দেখতে পাই যে, ইসলামী আকীদা বিশ্বাস সব সময় একই রকম । এর শাব্দিক রূপ সবসময় এই-“আল্লাহ তায়ালার এবাদাত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই।' আর এই যে ইলাহ, যার দিকে নবী ও রসূলরা দাওয়াত দিয়েছেন, তিনি হলেন রব্বুল আলামীন' অর্থাৎ সকল জগতের প্রতিপালক ও মনিব।.তিনি সেই মনিব, যিনি কেয়ামতের ভয়ংকর দিনে সকল মানুষের হিসাব নেবেন। আল্লাহর পক্ষ থেকে এমন কোনো নবীরসূল কখনো আসেননি, ঘিনি কোনো গোত্রের প্রভু, জাতির প্রভু বা কোনো গোষ্ঠীর প্রভুর দিকে ডেকেছেন। অথবা একাধিক ইলাহ বা প্রভুর দিকে ডেকেছেন, অথবা কোনো প্রকৃতি পূজা, নক্ষত্র পূজা, আত্মা-পূজা ৰা প্রতিমা পূজার আহ্বান জানিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে কখনো এমন কোনো ধর্মও আসেনি, যাতে পরকালের অস্তিত্ব নেই বলে কোনো কথা আছে । অথচ আজকাল একশ্রেণীর স্বকথিত 'ধর্ম বিশেষণের উদ্ভব ঘটেছে, যারা বিভিন্ন রকমের জাহেলিয়াত নিয়ে গবেষণা করে আর দাবী করে যে, এই সব জাহেলিয়াত তথা বাতিল ও মানবরচিত্র ধর্মমতের আকীদা বিশ্বাসের সাথেই মানব জাতি যুগে যুগে পরিচিত হয়েছে-অন্য কোনো আকীদার সাথে নয়। আসলে যুগে যুগে পালাক্রমে আগত নবী ও রসূলরা নির্ভেজাল একতৃবাদ, আল্লাহ তায়ালাই মানুষের একমাত্র প্রতিপালক এবং কেয়ামতের দিন মানুষকে তার কাছে প্রতিটি কাজের হিসেব দিতে হবে-এই সত্য তত্ত্ব ও বিশ্বাস বয়ে এনেছেন। এই তত্ত্ব ও বিশ্বাস থেকে বিচ্যুতি, প্রত্যেক নবীর পরবর্তীতে প্রচলিত জাহেলিয়াত ও গোমরাহী এবং মানব সন্ত্বা ও তার সাথে পারিপার্থিক জগতসমূহে বিরাজিত উপকরণাদির প্রভাব রকমারি জাহেলী ধারণা বিশ্বাসের আকারে আত্মপ্রকাশ করে। এই সব সত্যবিদ্যুত আকীদা বিশ্বাসই তথাকথিত 'ধর্মতন্্' বিশেষজ্ঞদের গবেষণার বিষয় । আর এই জাহেলী ধ্যান-ধারণাকেই তারা ধর্মের বিকশিত রূপ বলে আখ্যায়িত করে থাকে। ইসলাম মানেই হচ্ছে আল্লাহর কথা । আর আল্লাহর কথাই একমাত্র অনুসরণযোগ্য ৷ বিশেষত যারা ইসলামী আকীদা বিশ্বাস সম্পর্কে বা তার সমর্থনে লিখে থাকেন, তাদের পক্ষে এই কথাই অনুসরণ করা উচিত । তবে যারা কোরআনের ওপর ঈমান রাখে না, তাদের দায় দায়িত্ব তাদেরই | ওপর বর্তায় । আল্লাহই সত্য কথা বলে থাকেন এবং তিনিই সর্বোত্তম সিদ্ধান্ত প্রদানকারী । ইতিহাস সাক্ষ্য দেয় যে একটি জাতি যখন পূর্ববর্তী নবীর তাওহীদের শিক্ষা ভূলে গিয়ে শেরকে লিপ্ত হয়েছে, তখনই পরবর্তী নবী এসে তাদের ভূলে যাওয়া তাওহীদের শিক্ষা স্মরণ করিয়ে দিয়েছেন। আদম (আ.)-এর প্রথম সন্তানেরা স্বয়ং আদম (আ.) ও তার স্ত্রীর ন্যায় তাওহীদের অনুসারী ছিলেন। অতপর সেই সব কারণে তারা বিপথগামী হয়ে গেলো, যার কথা ইতিপূর্বে উল্লেখ করেছি। এরপর নূহ (আ.) এসে তাদেরকে পুনরায় তাওহীদের দাওয়াত দিলেন। যারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিলো, তারা বন্যার কবলে পড়ে ধ্বংস হলো এবং যারা ঈমান এনেছিলো তারা রক্ষা পেলো। পৃথিবী পুনরায় হযরত নৃহ (আ.)-এর তাওহীদের শিক্ষা গ্রহণকারীদের দ্বারা ও তাদের বংশধরদের দ্বারা পূর্ণ হলো । কিছুকাল পর আবার তারা তাদের [৭ সুন্মা া্প আপনা ৫১৩১০ ______পান্সা৯ মন্াশিন্প ২ ///.09119021-0017

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।