Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

মানুষ বিপথগামী হলেই তাকে সঠিক পথ দেখাতে নবী ও রসূলরা এসেছেন। তাকে অবস্থায় অসহায় যে ছেড়ে দেয়া হয়নি, সেটাও আল্লাহর এক বিরাট অনুগ্ধহ। এ সূরায় আমরা ঈমানী কাফেলার সাক্ষাত পাই, যার পতাকা বহন ও নেতৃত্ব দান করেন নূহ, হুদ, সালেহ, লুত, শোয়ায়ব ও মূসা প্রমুখ নবী ও রসূলরা । এই সম্মানিত ব্যক্তিবর্গ আল্লাহর শিক্ষা ও নির্দেশে মানব জীতিকে কিভাবে জ্বিন শয়তান ও মানুষ শয়তান যে ভাগাড়ে ফেলে দিয়েছিলো তা থেকে উদ্ধার করার চেষ্টা করেন, তা দেখতে পাই। আরো দেখতে পাই হেদায়াত ও গোমরাহী । হক ও বাতিল, আর জ্বিন শয়তান ও মানুষ শয়তান এবং নবী ও রসূলদের মধ্যে লড়াই । আর প্রত্যেক লড়াইয়ের পরিণামে অবিশ্বাসীদের ধ্বংস ও মোমেনদের মুক্তি দেখতে পাই। কোরআনের কেসসা কাহিনী সব সময় এঁতিহাঁসিক ধারাবাহিকতা অনুসরণ না করলেও এই সূরায় সেই ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে। মানব জাতির প্রথম সৃষ্টিযুগ থেকে শুরু করে শয়তানের কৃপ্ররোচনায় বিপথগামী হয়ে জাহান্নামগামী হবার উপক্রম হতেই নবী রসূলদের আগমন ও তাদেরকে উদ্ধারের ইতিহাস এ সূরায় উপস্থাপন করা হয়েছে। পখ্বআ্র্টতা ও হদান্মাতেল স্ুলীর্ঘ ইতিহ্াস্স আয়াতগুলোর তাফসীর শুরু করার আগে মানব জাতির হেদায়াত ও গোমরাহীর এই সুদীর্ঘ ইতিহাসের একটা সঠিক সারসংক্ষেপ তুলে ধরছি। মানব জাতি পৃথিবীতে পদচারণা শুরু করেছে পরিপূর্ণ ঈমানদার, একত্ববাদী ও হেদায়াতপ্রাপ্ত অবস্থায় । এরপর মানব সত্ত্বার মধ্যে জটিল ও পরম্পর বিরোধী উপকরণসমূহের সংঘাতের পরিণতিতে পারিপার্থিক জগতে বিরাজমান পরস্পর বিরোধী উপকরণসমূহের সংঘাতে সে ক্রমান্বয়ে মোশরেক, বিপথগামী ও জাহেলিয়াতের অনুসারীতে পরিণত হয়। ঠিক এই পর্যায়েই একজন রসূল আসেন এবং তার গোমরাহী ও শেরকে লিপ্ত হওয়ার আগে সে যে সত্যের ওপর প্রতিষ্ঠিত ছিলো, সেই সত্যকে স্মরণ করিয়ে দেন। এরপর একদল ধ্বংসের পথে ধাবিত. হয় এবং একদল রক্ষা পায়।.যারা এক আল্লাহর প্রতি ঈমানের দিকে ফিরে আসে এবং তার কাছে আত্মসমর্মণ করে, তারাই রক্ষা পায়। তারা তাদের রসূলদের এই কথাটা শোনে ও গ্রহণ করে যে, “হে আমার জাতি, আল্লাহর এবাদাত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই।” এটাই সেই একমাত্র মহাসত্য, যার ওপর আল্লাহর শাশ্বত ছীন প্রতিষ্ঠিত এবং ইতিহাসের সকল যুগে নবী ও রসূলরা এই একই বক্তব্য নিয়ে এসেছেন। সকল নবী রসূল এই কালেমারই দাওয়াত | দেন আর এর ভিত্তিতেই হক ও বাতিলের সংঘাত চলতে থাকে । যারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করে, আল্লাহ তায়ালা তাদেরকে শাস্তি দেন, আর যারা মেনে নেয় তাদেরকে মুক্তি দেন। নবী ও রসূলরা যদিও বিভিন্ন “ভাষায় এই কলেমার দাওয়াত দেন, কিন্তু কোরআন তাদের সকলের দাওয়াতকে একই ভাষায়.উপস্থাপন করে, “হে আমার জাতি, তোমরা আল্লাহর এবাদাত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই ।' এর উদ্দেশ্য হলো, ইতিহাসের সকল যুগে. ইসলামের মূল আকীদা-বিশ্বাস যে একই ছিলো এবং এমনকি তার ভাষাও একই রকম ছিলো, তা প্রমাণ করা। কেননা এই বাক্যগুলো তাওহীদ বিশ্বাসকে অত্যন্ত নিখুঁতভাবে প্রকাশ করে। তাছাড়া এই আকীদা বিশ্বাসকে কোরআনে অবিকল ভাবে তুলে ধরার ছারা একে নিছক তত্তকথা নয় বরং একটা বাস্তব সত্য হিসাবে চিত্রিত করা হয়। আর এতেই প্রমাণিত হয় যে, ইসলামী আকীদা ও আদর্শ প্রচারের ইতিহাস বর্ণনার কোরআনী ভংগি কতো সার্থক ও সফল। //4.09119021-0017

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।