Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

তখন তাকে ওই সব জগতের সাথে সম্পর্ক রক্ষা করতে হয়, যার কথা ইতিপূর্বে হযরত আদমের কাহিনীর প্রেক্ষাপটে আলোচনা করে এসেছি। তাকে কোনো না কোনোভাবে চলতে হয় আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা, ক্ষমতা, আধিপত্য, দয়া ও অনুগ্রহ ইত্যাদির সাথে, আল্লাহর সর্বোচ্চ ও ঘনিষ্ঠতম ফেরেশতাদের সাথে, ইবলীস ও তার সাংগ-পাংগের সাথে, এই দৃশ্যমান বিশ্ব, এ বিশ্বে প্রচলিত রীতিনীতি ও আল্লাহ্র নিয়ম কানুনের সাথে, পৃথিবীতে বিরাজমান প্রাণীকুলের সাথে এবং অন্যান্য মানুষের সাথে । এই সকল জিনিসের কোনোটির সাথে সংঘাতমুখর এবং কোনোটির সাথে সংগতিশীল স্বভাব নিয়েই তাকে আচরণ করতে হয়। এই সব সংঘাতপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েই তার ইতিহাস আবর্তিত হতে থাকে । মানুষের সত্ত্বার সাথে ক্ষমতা ও অক্ষমতা, সততা ও অসততা, দৃশ্যমান ও অদৃশ্য জগতের সাথে যে মিল, বিশ্বজগতে বিরাজমান বস্তুগত উপকরণ ও আধ্যাত্মিক উপকরণগুলোর সাথে যে সম্পর্ক ও আচরণ এবং আল্লাহর নির্ধারিত পরিকল্পনার সাথে যে ব্যবহার করে, তা দ্বারাই তার ইতিহাস নির্মিত হয়। আর এই মারাত্মক জটিলতার ভিত্তিতেই তার ইতিহাসের বিশ্লেষণ করা হয়। কিন্তু যারা মানুষের ইতিহাসের শুধু অর্থনৈতিক, শুধু রাজনৈতিক, শুধু জৈবিক, শুধু আধ্যাত্মিক, শুধু মনস্তাত্ত্বিক কিংবা শুধু বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যা দেয়, তারা সবাই ওই সব সংঘাতপূর্ণ উপকরণ ও পরস্পর থেকে বিচ্ছিন্ন জগতের দিকে নিতান্তই স্থুল দৃষ্টিতে তাকায়, যেগুলোর ওপর তার ইতিহাস নির্মিত হয়। একমাত্র ইসলামই মানুষের জীবনের প্রশস্ত, উদার ও তারসাম্যপূর্ণ ব্যাখ্যা দেয় এবং একই সাথে সকল দিকের ব্যাখ্যা দেয়। | “আমরা কোরআনের পাতায় মানুষের এই বিশাল জীবনের কয়েকটি বাস্তব দৃশ্য দেখেছি। মানব জাতি সৃষ্টির দৃশ্য দেখেছি, আর এই দৃশ্যের মধ্যে সমবেত হয়েছে সকল জগত ও সকল উপাদান ও সকল দিগন্ত, চাই তা গোপন বা প্রকাশ্য যাই হোক না কেন। আমক্লা স্বানুষ্বের মৌলিক: যোগ্যতা ও ক্ষমতা দেখেছি। উচ্চ পদস্থ ফেরেশতাদের কাছে তার মর্যাদা, ফেরেশতাদের দিয়ে তাকে সেজদা করানো এবং মহান স্রষ্টা কর্তৃক তার সৃষ্টির ঘোষণা দেয়ার দৃশ্য দেখেছি। তার দুর্বলতাও দেখেছি যে, কিভাবে তার শত্রু তাকে নিষিদ্ধ কাজের দিকে টেনে নিয়ে যায়, দেখেছি কিভাবে সে পৃথিবীতে নেমে এলো এবং পৃথিবীর সকল রীতিনীতি ও উপায় উপকরণ ব্যবহার করে এই পৃথিবীর সাথে নিজেকে মানিয়ে নিলো । আমরা দেখেছি, মানুষ আপন প্রতিপালকের প্রতি অবিচল ঈমান নিয়ে, নিজের গুনাহর জন্যে ক্ষমা চাইতে চাইতে. ও খেলাফাতের দায়িত্ব মাথা পেতে নিয়ে পৃথিবীতে নেমে. এসেছে। তখন তাকে বঙ্গা হয়েছে, সে যেন শুধু আল্লাহর বিধান মানে, শয়তান ও প্রবৃত্তির ছকুম না মানে এবং | তার জীবনের প্রথম অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে। দীর্ঘকাল অতিবাহিত হয়েছে । ওই সব জটিল ও সংঘাতময় উপকরণ তার নিজ সত্ত্বার ভেতরে এবং তার পারিপার্থিক জগতে সক্রিয় থেকে তার কর্মজগতে ও বিবেক বুদ্ধিকে প্রভাবিত. করেছে। এভাবেই ওই সব উপকরণ তাকে জাহেলিয়াতের দিকে নিয়ে। সামান্য প্ররোচনায়ই সে তার দায়িত্বের কথা ভুলে যায়। সামান্য প্রলোভনেই সে দুর্বল হয়ে যায়। শয়তান বার বার তাকে গোমরাহীর পথে নিয়ে যায়। তাই পুনর্বার তাকে উদ্ধার করার প্রয়োজন দেখা দেয়। মানুষ তাওবা করে, এক আল্লাহর আনুগত্য স্বীকার করে ও সঠিক পথের সন্ধান পেয়ে এই পৃথিবীতে এসেছে। কিন্তু কালের আবর্তনে আজ তাকে দেখতে পাই সে মানুষই বিপথগামী ও | মোশরেক। ///.109119021-0017

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।