2208০ ৩০৪315০8155 ০ ৪০৯১০০)। র্ 23৫৫ 15221910640 51851530০62 ₹ ০৫] ০০০39 8) ০০০) 2907 ০৪ [95 06585 ০ € পানি পা চিতল $ 52415 9208৫ কথা অমান্য করার কারণে) একটা প্রচ্ড ভূকম্পন এসে তাদের (এমনভাবে) আঘাত করলো যে, অতপর দেখতে দেখতে তারা সবাই তাদের নিজ নিজ ঘরেই মুখ থুবড়ে পড়ে থাকলো । ৯২. যারা শোয়ায়বকে অমান্য করলো, তারা এমন (-ভাবে ধ্বংস) হয়ে গেলো (দেখে মনে হয়েছে), এখানে কোনোদিন কেউ বসবাসই করেনি, (বস্তুত) তারাই সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছে যারা শোয়ায়বকে অস্বীকার করেছে। ৯৩. এরপর সে (শোয়ায়ব) তাদের কাছ থেকে চলে গেলো, (যাবার সময়) সে বললো, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ পৌছে দিয়েছিলাম এবং আমি (আন্তরিকভাবেই) তোমাদের কল্যাণ কামনা করেছিলাম, আমি কেন এমন সব মানুষের জন্যে (আজ) আফসোস করবো যারা আল্লাহকেই অস্বীকার করে! ভাকফজীল্ 'আম্াত ৫:০-৯৩ এখানে আমরা ঈমানের দাওয়াতবাহী নবীদের পধিত্র কাফেলাতুরু দেখতে পাচ্ছি। এই কাফেলার বৈশিষ্ট্য লক্ষ উদ্দেশ্য এবং তার যাত্রাপথের নিদর্শনসমূহ দেখতে পাচ্ছি। মানব জাতি পৃথিবীতে তার সুদীর্ঘ অবস্থানকালে এই কাফেলার সাক্ষাত বারবার পায়। মানব জাতি এই কাফেলার সাক্ষাত পায় তখনই, যখন সে প্রবৃত্তির লালসার চাপে ও শয়তানের কৃপ্ররোচনায় আল্লাহর সরল ও সঠিক পথ হারিয়ে ফেলে। কুচক্রী শয়তান যখন মানুষকে বিপথগামী করে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন এই পৃভ পবিত্র কাফেলা 'ভার সামনে হেদায়াতের আলো ও জান্নাতের সুগন্ধি নিয়ে উপস্থিত হয়। তাকে জাহান্নাম থেকে ও তার প্রাচীনতম শক্র শয়তান থেকে সতর্ক করে। এটা একটা চমকপ্রদ দৃশ্য । একটা চিরন্তন ও শাশ্বত সংঘাতের দৃশ্য । সমগ্ন ইতিহাস জুড়ে এ সংঘাত বিস্তৃত । মানব জাতির ইতিহাস এক জটিল সংঘাতের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। মানুষ এক পরস্পর বিরোধী জটিল সৃষ্টি। এ সত্ত্বা সম্পূর্ণ পরস্পর বিরোধী দুটি উপাদান দ্বারা গঠিত। এই দুটি উপাদানের মধ্যে সমন্বয় ঘটিয়েছে আল্লাহর শক্তি ও পরিকল্পনা । উপাদান দুটো হলো যে মাটি থেকে সে জন্মেছে সেই মাটি এবং আল্লাহর রূহ থেকে প্রদত্ত একটি ফুঁক, যা উক্ত মাটি থেকে মানুষকে তৈরী করেছে। এই মানুষ তার গোটা ইতিহাসের রাজপথ ধরে এগিয়ে যায় বিভিন্ন সংঘাতমুখর উপকরণ ও বিভিন্ন জটিলতার মধ্য দিয়ে। এই প্রকৃতি নিয়ে সে যখন এগিয়ে যায়, ///.091190781-0017
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।