Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

তোলে । এই সংকল্প গড়ে ওঠার পরই আসে নানা প্রকার কর্মকান্ড, বিভিন্নভাবে যার প্রভাব পড়ে বাস্তব জীবনের ওপর । অপরদিকে ভূমি উৎপন্ন করে ফসল ও ফল, যার উপকারিতা, বর্ণ ও স্বাদ বিভিন্ন। “আর পবিত্র যে দেশ, আল্লাহর হুকুমেই সে দেশে ফসল উৎপন্ন হয়।' অর্থাৎ সে ফসল পবিত্র, ভালো উপকারী ও সুস্বাদু সহজপ্রাপ্য যা উৎপন্ন করতে বেশী কষ্ট হয় না। “আর যে ভূমি নিকৃষ্ট মানের, তাতে খুব অল্প ফসলই উৎপন্ন হয়।' অর্থাৎ সেখানে ফসল উৎপন্ন করতে খুবই বেগ পেতে হয়, বহু পরিশ্রম করেও সেখান থেকে আশানুরূপ ফসল পাওয়া যায় না। হেদায়াত, আল্লাহর ক্ষমতার নিদর্শনাবলী, ওয়ায-নসীহত ইত্যাদি তেমনি করে মনের ওপর প্রভাব বিস্তার করে, যেমন করে মাটির ওপর বৃষ্টির পানি পড়লে মাটি স্বজীব হয়ে ওঠে । এখন যদি কোনো ভালো ও উর্বর অঞ্চলের মতো হৃদয় পবিত্র ও ভালো হয়, তাহলে তার দুয়ার ভালো কথা গ্রহণ করার জন্যে খুলে যাবে এবং উত্তম বীজ পড়ার মতো ভালো ও উপদেশমূলক কথা তার .কাছে পেশ করার সাথে সাথে সে তা গ্রহণ করবে, সে পবিত্র হয়ে যাবে এবং বহু কল্যাণের অধিকারী হয়ে যাবে । আর যদি সে বিশৃংখল ও দুষ্ট মানুষ হয় তাহলে তার অবস্থা হবে নিকৃষ্ট ও অনুর্বর জমির মতো- যার ওপর বীজ পড়লে ফসল হতে চায় না। যে জমি হয় বন্ধ্যা ও শক্ত, পানি পড়লে তা নরম হয় না, আর নরম হলেও নিকৃষ্ট মানের চারা গজায় এবং অনেক সময় সে ফসল উপকারের পরিবর্তে অপকারী হয়ে যায়। আবার দেখা যায় উত্তম বীজ ছড়ানো ও উপযুক্ত পরিচর্যা করা সত্তেও ভালো ফসল হওয়ার পরিবর্তে ঝোপ-ঝাড় ও কষ্টদায়ক কাটা গজায় । তাই এরশাদ হচ্ছে, “এমনি করে আমি বিস্তারিতভাবে বর্ণনা করছি আয়াতগুলোকে সেই জাতির জন্যে, যারা শোকরগোযারি করে । শোকরগোযারি বা কৃতজ্ঞতাবোধ পবিত্র হৃদয়ের অভ্যন্তরে পয়দা হয়। ভাল কাজ গ্রহণ করার দিকে এহেন হৃদয় মানুষকে এগিয়ে দেয় এবং উত্তম ও পবিত্র কাজ করতে উদ্বুদ্ধ করে । আর অবশ্যই যে সব কৃতজ্ঞচিত্ত মানুষ ভালো কাজ করতে পছন্দ করে এবং যে কোনো ভালো জিনিস গ্রহণ করার জন্যে প্রস্তুত হয়ে যায়, তারা আল্লাহর কেতাবের আয়াতসমূহ এবং তার শক্তির নিদর্শনসমূহ দেখলেই তা অন্তর প্রাণ দিয়ে গ্রহণ করে। এসব থেকে ফায়দা হাসিল করে এবং এসব আয়াত থেকে সংশোধন হওয়ার প্রেরণা লাভ করে। আলোচ্য সূরার মধ্যে ভীতি প্রদর্শন ও উপদেশ দানের সাথে সাথে শোকরগোযারির কথাটা বারবার উল্লেখিত হয়েছে । আর অবশ্যই আমরা পেছনের আলোচনাতে এ বিষয়টাকে একাধিকবার (বর্ণনা করেছি এবং প্রসংগক্রমে সামনে আবারও কিছু ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ । শোকর গোযারির এই বিষয়টা এ সূরার মধ্যে বর্ণিত বিষয়াদির বেশ বড় রকমের একটা স্থান দখল করে আছে, যেমন আছে ভীতি প্রদর্শন ও উপদেশ দান সম্পর্কিত বহু আয়াত । হিশাজ্প সম ৯ ক) ///.091019021-0017

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।