Tafseer Fe Jilalil Quraan 7 PDF
/ ৩২৫
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর প্রশংসায় সে থাকে নিমগ্ন, তার স্মরণ তাকে অভিভূত ও সতর্ক রাখে এবং যন্ত্রের মতো তাকে কর্তব্য পালন থেকে উদাসীন বানায় না এবং আল্লাহকে এক মুহুর্তের জন্যেও । এহেন চেতনা হৃদয় মনকে করে তোলে, মানুষের অন্তর প্রাণকে করে উজ্জীবিত, বৃদ্ধিকে করে শানিত এবং নতুনভাবে সৃষ্টিকর্তার সাথে এক নিবিড় সম্পর্ক গড়ে তোলে । বিশ্বপালক মহান যে সত্ত্বা তাদেরকে প্রত্যক্ষ করছেন তার সকল ইচ্ছাকে কার্যকর করার জন্যে সে বদ্ধপরিকর হয়ে যায়। এমনি করে আল কোরআন মানুষের জীবনের রহস্য জানাতে গিয়ে ছ্যর্থহীনভাবে ঘোষণা দিচ্ছে যে, পৃথিবীতে তার আগমন সম্পূর্ণ আল্লাহরই ইচ্ছায় এবং এক বিশেষ উদ্দেশ্যে এবং আখেরাতের দিকে তার যাত্রা এবং শেষ বিচারের দিনে পুনরুথান তাও তারই ইচ্ছা ও বিশেষ উদ্দেশ্যে- সেই নিয়মেই এ মহা যাত্রা সমাপ্তির পথে এগিয়ে চলেছে, যেভাবে জীবনের দিকে তার প্রথম আগমন ঘটেছিলো । তাই এরশাদ হচ্ছে, “এমনি করেই আমি, মহান আল্লাহ, যিন্দা করবো মৃতদেরকে, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো ।' মৌলিকভাবে মানুষের আকার আকৃতি, চেহারা, পোশাক আশাক সবই একই রকম একথাটাকেই এখানে বিশেষ গুরুত্বসহকারে পেশ করা হয়েছে। এ বিস্ময় মানুষের জন্মলগ্ন থেকে একই প্রকার, অস্তিত্হীন অবস্থা থেকে জন্ম ও পৃথিবীতে আগমনের ধারায় যে একই নিয়ম বিরাজ করছে তা, কারো পক্ষেই বুঝতে অসুবিধা হয় না। আর সেই একই কায়দায় ও একই নিয়মে পুনরায় তাকে ফিরে যেতে হবে তার যাত্রা শুরুর স্থলে । মানুষ এ সত্যটাকে তার সামনে অহরহ সংঘটিত হতে দেখেও অবলিলাক্রমে তা ভূলে যাচ্ছে এবং ডুবে রয়েছে নানা প্রকার ভ্রান্তির মধ্যে এবং নানা জল্পনা-কল্পনার মধ্যে! আলোচনার এ প্রসংগ শেষ হচ্ছে বিশ্ব জগতের সীমা ও মানব জাতির অস্তিত্বের রহস্য সম্পর্কে কিছু কথা পেশ করার মধ্য দিয়ে, বর্ণনা করা হয়েছে অন্তরের ভালো ও মন্দ প্রবণতা সম্পর্কে যে সব অবস্থা মানুষের জীবনে আসে, যা সে দেখে ও শুনে, আর প্রকৃতির বুকে নিশিদিন যা ঘটে চলেছে সেই সব বস্তুকে সামনে নিয়ে এবং সেই সবের ওপর ভিত্তি করেই তার মনের মধ্যে নানা প্রকার পরিবর্তন দেখা দেয়। এক দিকে রয়েছে পবিত্র ও বরকতপূর্ণ এক দেশ যা বের করছে তার উৎপন্ন দ্রব্যকে তারই পরওয়ারদিগারেরই হুকুমে, আর এক দিকে দেখা যায় আর একটা দেশ যা উর্বরতায় মোটেই আশা ব্যঞ্জক নয়, সেখানে যা কিছু পয়দা হয় তার খুবই কম মূল্যবান। “এমনি করে আমি, বিভিন্ন নিদর্শনাবলীর বর্ণনা পেশ করছি শোকর গোযারে জাতির সামনে 1" পবিত্র অন্তরের উদাহরণ আল কোরআনে যেমন এসেছে, তেমনি এসেছে হাদীস শরীফেও, পবিত্র উর্বর) ভূমির সাথে তুলনা করা হয়েছে সৃষ্টিকর্তার সাথে সম্পৃক্ত হৃদয়ের । আর অপবিত্র বা খারাপ মনের উদাহরণ দেয়া হয়েছে অপবিত্র ভূমি এবং অনুর্বর মাটির সাথে। দু'জায়গাতেই অন্তর ও মাটি শব্দ দুটিকে ব্যবহার করা হয়েছে, যেহেতু দুটি থেকে কিছু উৎপন্ন হয়৷ এ মানব হৃদয়ের মধ্যে উৎপন্ন চিন্তা ও চেতনা (মানব জাতির প্রয়োজনে) নানাবিধ চেতনা ও নানা কর্মপ্রেরণা । অর্থাৎ আমাদের অন্তরে গড়ে তোলে নানা প্রকার কর্মপ্রবাহ এবং তার গ্রহণযোগ্যতা, আমাদের অন্তরই আমাদের চলার গতি নির্ধারণ করে এবং আমাদের সংকল্প গড়ে ///.091019021-0017

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।