কাজ করে যাচ্ছে, যা দেখে আপাতত হয়ূতো কারো কাছে মনে হতে পারে যে, এসব নিজের থেকেই চলছে। সুতরাং এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, সাগর মহাসাগরের বুক থেকে বাম্পীভূত হয়ে যে মেঘমালা পানি বহন করে স্থল ভাগের দিকে নিয়ে যাচ্ছে এবং বিশেষ বিশেষ এলাকায় বৃষ্টি বর্ষণ করছে, তা সবই আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনার ফলেই সংঘটিত হয়ে চলেছে। কোথায় কতোটুকু পানি বর্ষণ করতে হবে সবই তার জানা এবং তার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। আল্লাহর হুকুমে বায়ু মেঘমালা বহন করে নিয়ে যায় দেশ থেকে দেশান্তরে এবং তারই আইন অনুযায়ী এসব বায়ু বৃষ্টি বর্ষণ করে, বর্ষণ করে এক বিশেষ পরিমাপ মতো । তারপর মৃত অঞ্চলগুলোকে বৃষ্টিধারা সজীব করে তোলে, মরু অঞ্চলকে পরিণত করে মরুদ্যানে এবং অনুর্বর জমিকে উর্বর জমিতে । এই সব এলাকায় এতো পরিমাণে বৃষ্টিপাত হয় যে, তার ফলে এসব জমিতে প্রয়োজনীয় সব রকমের ফলমূল উৎপন্ন হয়, যা সে এলাকার মানুষ ও জীবজস্তুর জন্যে প্রয়োজন । ৃ এ ব্যাপারে ইসলামী দৃষ্টিতংগি হচ্ছে, সৃষ্টির সূচনা ও অগ্রগতিকালে যতো প্রকার পরিবর্তন এসেছে এবং যতো উন্নতি হয়েছে তা যেহেতু আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, এজন্যে এসব পরিবর্তনের পথে যতো বাধাই এসেছে, কোনো কিছুই তা রোধ করতে পারেনি। যেমন করে কোনো কারখানার উৎপাদনে যতো বাধা-বিঘ্ন ও প্রতিকূল অবস্থার সৃষ্টি হোক না কেন, সবই ধীরে অপসারিত হয়ে যায়। যন্ত্র-নির্ভর মানুষেরা ধারণা করে, গোটা বিশ্ব একটি যন্ত্র মাত্র। এ যন্ত্র বানিয়ে দিয়ে এর সৃষ্টিকর্তা এখন পুরোপুরি অবসর নিয়ে নিয়েছেন এবং জীব জগৎসহ অন্যান্য অন্ধভাবে চলছে প্রাকৃতিক সকল বস্তু! কিন্তু মোটেই এমন নয়, বরং এক বিশেষ উদ্দেশ্য নিয়েই এ সৃষ্টি জগতকে তিনি সৃষ্টি করেছেন, যা সুনির্দিষ্ট এক সময় পর্যস্ত চলতে থাকবে । তারপর সব কিছুর জন্যে বানিয়েছেন একটি স্থায়ী আইন ও কর্মপদ্ধতি যা নিরন্তর কাজ করে যাচ্ছে। কিন্তু কোনো বস্তু সুনির্দিষ্ট একটা সময় ও নিয়মের. অধীনে সঞ্চালিত হচ্ছে, যা গোটা আবর্তনমীল বিশ্বের সাথে সম্পর্কিত এবং এক বিশেষ নিয়মের অধীন কার্যরত। এই নির্দিষ্ট নিয়মে থাকার কারণেই বুঝা যায় যে, এর পেছনে আছেন একজন নিয়ন্তা যার ইচ্ছায় সব কিছু চলছে এবং ততোদিন চলতে থাকবে যতোদিন তিনি চালাতে চাইবেন। এ হচ্ছে এক জীবন্ত ও বাস্তব চেতনা, যা হতাশা থেকে সেই হৃদয়কে জাগিয়ে তোলে, যে বন্তুবাদীতার বিষাক্ত ছোবলে সম্পূর্ণ যান্ত্রিক হয়ে গেছে। সে নিজেকে সৃষ্টিকর্তার ইচ্ছার কাছে চরম অসহায় মনে করে এবং মনে করে তার কোনো কিছুই করার নেই। সে তাকে দেয়া শক্তি সমর্থ কোনো কাজে লাগিয়ে সত্যকে এড়িয়ে যাওয়ার জন্যে বেকুবের মতো বলে, সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয় । নিজের দায়িতৃহীন্তার কারণে যখনই কোনো দুর্ঘটনা ঘটে তখনই সে বলে, যা ঘটেছে আল্লাহর নিয়মেই ঘটেছে। তাদেরকে দেয়া মানবিক শক্তি সামর্থ জ্ঞান বৃদ্ধিকে অপমান করে, বিবেকের দাবীকে দলিত মথিত করে, পক্ষান্তরে যারা মোমেন তারা তাদেরকে দেয়া শক্তি সমর্থকে আল্লাহ দেয়া পদ্ধতি অনুযায়ী কাজে লাগায়, তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে। তবে তারা ফলাফলের ব্যাপারে আল্লাহকেই চূড়ান্ত ফয়সালাকারী হিসাবে বিশ্বাস করে, ///.09119021-0017
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।