“আর ডাকো তাকে ভয় ও আশা আকাংখা নিয়ে। অর্থাৎ তার ক্রোধ ও শাস্তির ভয় থাকতে হবে, সাথে সাথে তীর সন্তুষ্টি ও প্রতিদানের আশা আকাংখাও মনের মধ্যে রাখতে হবে । তাহলেই (দেখতে পাবে)- “অবশ্যই আল্লাহর রহমত মোমেনদের খুব কাছে। যারা আল্লাহর যাবতীয় বিধি নিষেধ মেনে চলার মাধ্যমে এমনভাবে আনুগত্য করে যেন তারা আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালাকে দেখছে। আর যে ব্যক্তি এতোখানি মনে করতে না পারে, সে এতোটুকু অবশ্যই মনে করবে যে তিনি তাকে দেখছেন । এই কথাটাই নবী (স.) মোমেনদের গুণ হিসাবে উল্লেখ করেছেন। মন্দ, বাস্সু ও ফন্প-ফন্সল্পেক্স মানে আল্লাহ নিদর্শল আবারও আলোচনার এ ধারা এবং বর্ণনাভংগি মানুষের অন্তরের চোখের সামনে প্রাকৃতিক দৃশ্যাবলীর মধ্য থেকে আর একটি পাতা খুলে দিচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে, বে-খেয়াল মানুষ এ দৃশ্য দেখেও দেখছে না, অন্যমনস্ক হয়ে চলে যাচ্ছে এসব রহস্য ভরা দৃশ্যের পাশ দিয়ে। এসব বিস্ময়কর দৃশ্যের মধ্য থেকে অহরহ যে সব কথা ভেসে আসছে তার উদাসীনতার কারণে তা সে শুনতে পায় না, এর থেকে তার মনে কোনো চেতনাও জাগে না। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে যে, এ রহস্য ভরা পাতা আল্লাহর অপার মেহেরবানীর কথা জানায় । আল্লাহর রহমতের এক উত্তম নমুনা হচ্ছে এ যেন মুষলধারে নেমে আসা বৃষ্টিধারা, মনোরম ফসল এবং শুষ্ক ঠনঠনে মৃত মাটির মধ্যে বৃষ্টি পাওয়ার পর নব জীবনের আগমন । তাই এরশাদ হচ্ছে, বর্ষণের পূর্বে এমনি করে আমি বের করবো মৃতদেরকে (একথাগুলো তোমাদের জানানো হচ্ছে) যাতে করে তোমরা চিন্তা করো ।' ূ্ উপরোক্ত আয়াতে বলা হয়েছে, বৃষ্টির পূর্বে রহমতের প্রতীক স্বরূপ বায়ুর আগমন মৃতভূমির পুনরায় জীবন লাভ ও সব্জ ফল ফসলে মাঠ ভরে যাওয়া ইত্যাদি সবই সৃষ্টির বুকে আল্লাহর রহমতের বিভিন্ন চিহ্ন মাত্র এবং তীর কর্তৃতৃ, শাসন ও তার পূর্ব নির্ধারিত পরিকল্পনার পরিচায়ক। | এসব কিছুই মহান আল্লাহর কীর্তি, তিনি ছাড়া মানুষের ওপর কর্তৃত্ব বিস্তারকারী আর কেউ নাই।' তিনিই সৃষ্টিকর্তা, তিনিই রেষেকদাতা এবং তিনিই সেই সব উপকরণাদি সরবরাহকারী তিনিই | তীর রান্দাদের জন্যে সকল খাদ্যশষ্য উৎপন্ন করেছেন । প্রতি মুহূর্তে বায়ু সৃষ্টি হচ্ছে এবং এ বায়ু বহন করছে পানি ভরা মেঘমালাকে এবং কিছু দিন পরপর এই মেঘমালা বর্ষণ করছে আল্লাহর রহমতের বারিধারা । কিন্তু এর প্রত্যেকটির একের সাথে অপরের এই যে নিকট সম্পর্ক- এসব আল্লাহরই মেহেরবানীতে সংঘটিত হচ্ছে। এ ক্রিয়া তো বরাবরই চলছে, আল কোরআন নতুন করে এ বাস্তবতাকে এমনভাবে তুলে ধরছে যেন আমাদের চোখগুলো সেগুলোকে বাস্তবে দেখছে। আল্লাহ তায়ালাই মহান যালিক, যিনি নিজ রহমত বলে ও সুসংবাদকারী হিসাবে ওই বায়ুপ্রবাহ পাঠাচ্ছেন এবং সৃষ্টির মধ্যে যে সব জিনিস আল্লাহর শক্তি হিসাবে আমাদের কাছে প্রতিভাত হয়, সেগুলোর মধ্যে এই বায়ু একটি অতি উজ্জ্বল দৃষ্টান্ত । প্রকৃতি নিজে নিজেই কোনো জিনিস গড়ে তুলবে এবং মানুষের ওপর প্রভাব বিস্তারকারী হিসাবে প্রকাশ পাবে তা কখনও হতে পারে না বরং ইসলাম মোমেনদেরকে এই বিশ্বাস ও চেতনা দিয়েছে যে, গোটা বিশ্ব প্রকৃতির মধ্যে আশ্চর্যজনক যা কিছু সংঘটিত হচ্ছে তা আল্লাহর ইচ্ছাতে এবং পূর্ব-পরিকল্পনা মাফিক সংঘটিত হচ্ছে। তিনি যে নিয়ম করে দিয়েছেন, সারা বিশ্বের সব কিছু সদা সর্বদা সেই নিয়মের অধীনেই ///.09119021-0017
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।