“ডাকো তাকে বিনয়ের সাথে ও চুপে চুপে আছেন ।' (আয়াত ৫৬) এ আয়াতে মানুষকে শেখানো হয়েছে যেন মহা দয়াময় আল্লাহর কাছে পরম মিনতির সাথে তার অন্তরের আকুতি জানায় । নেক পথে থেকে, নেক কাজ করে সে যেন বিনয়াবনত মন নিয়ে আল্লাহর কাছে গিরিয়া যারি করতে থাকে, ডাকে যেন চুপে চুপে, চীৎকার করে নয়, প্রকাশ্যেও নয়। মহান আল্লাহর দরবারে কিভাবে প্রার্থনা জানাতে হবে তা তিনি নিজেই শিখিয়ে দিচ্ছেন। জানাচ্ছেন যে, চুপে চুপে ও ভক্তি গদগদ কণ্ঠে কাকুতি মিনতি করে তীর কাছে মনের ভাব প্রকাশ করাই গোলাম ও প্রভুর মধ্যে সম্পর্ক সৃষ্টি করার বেশী উপযোগী ও বেশী আকর্ষণীয়। মুসলিম শরীফ আবু মূসা (রা.)-এর উদ্ধৃতি দিয়ে একটি হাদীস এনেছেন। তিনি বলেন, “আমরা রসূলুল্লাহ (সে.)-এর সাথে এক সফরে ছিলাম (অন্য রেওয়ায়াতে আছে, যুদ্ধাভিযানে ছিলাম)। এ সময়ে আমাদের অনেকে জোরে জোরে তাকবীর (আল্লাহর শ্রেষ্ঠত্ব সূচক কথা- আল্লাহু আকবর ধ্বনি) দিচ্ছিলেন । তখন রসূলুল্লাহ সে.) বললেন, 'হে জনগণ, নরম হও, নরম আওয়াযে ডাকো এবং বিনয়সহকারে .ডাকো, তাকে তোমাদের নিজেদের জন্যে (নিজেদের উপকারার্থে), তোমরা তো কোনো বধির সত্তাকে ডাকছো না বা অনুপস্থিত কাউকে ডাকছো না। অবশ্যই তোমরা ডাকছ তাকে- যিনি শুননেওয়ালা (সর্বদা সব কিছু শুনেন), কাছে আছেন । তিনি তোমাদের সাথেই রয়েছেন ।” এটিই ঈমানী অনুভূতি যে, মহান পরওয়ারদেগার আছেন আমার অতি নিকটে, একান্তভাবে আমার সাথে। প্রিয় নবী (স.) পবিত্র কোরআন পড়ার নিয়ম এবং এ পাক কালাম পেশ করার পদ্ধতি আমাদেরকে জানাচ্ছেন এবং দোয়া করার সময় কাতর কণ্ঠে কথাগুলো উচ্চারণ করা শেখাচ্ছেন, যিনি তীর মর্যাদা যথাযথভাবে জানেন । ওই মহান রব্বুল আলামীনের সামনে তিনি চীৎকার করে কথা বলতে লজ্জাবোধ করেন, শরম লাগে তার কাছে বড় আওয়াযে দোয়া করতে, যিনি সঠিকভাবেই তীর নৈকট্য অনুভব করেন তার কাছে উচ্চস্বরে চাওয়ার প্রয়োজন তিনি মনে করেন না। রা | এইভাবে নিম্নস্বরে তার কাছে চাওয়ার সময় এবং অনুনয় বিনয়ের সাথে তার কাছে অন্তরের কথাগুলো পেশ করতে গিয়ে মোমেনের যে অবস্থা সৃষ্টি হয়, তা তাকে অন্যায় কাজ ও ব্যবহার থেকে বীচায় এবং আল্লাহর রাজ্যে বিদ্রোহাত্মক ও সীমালংঘনকর আচরণ করা থেকে রক্ষা করে, রক্ষা করে জাহেলী যুগের অভ্যাস অনুসারে অহংকার করতে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে চূড়ান্ত ফয়সালাদাতা মানতে । যেমন করে নিজেদের মনগড়া ব্যবস্থা চালু করে তারা পৃথিবীর বুকে অশান্তি ছড়ায় অথচ তার বিধান দ্বারা অন্যায় অবিচার দূর করে মানুষের মধ্যে শান্তি স্থাপন করেছেন। আর যে ব্যক্তি বিনয় নম্রতার সাথে ও চুপে চুপে আল্লাহকে ডাকে, সে না করে অহংকার, আর না শান্তি শৃংখলা স্থাপিত হওয়ার পর কোনো প্রকার অশান্তি সৃষ্টি করে। ওপরে বর্ণিত মানুষের যে দুটি অবস্থার কথা বর্ণনা করা হলো, তার মধ্যে শেষোক্ত ব্যক্তিদের অন্তরে একমাত্র আল্লাহর ভয় ও মহব্বতের চেতনায় গড়ে ওঠে সংশোধন, মনোভাব । আর আল কোরআনের শিক্ষা ও পদ্ধতি মানুষের অন্তরের ব্যাধিকে দূর করে, যেহেতু আল-কোরআনের এসব পদ্ধতি তারই দান, ধিনি সবাইকে সৃষ্টি করেছেন এবং তিনি সকল সূক্ষ্ম ও গোপন বিষয়ের খবর রাখেন। তাই এরশাদ হচ্ছে, //4.091019021-0017
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।